Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিনাইদহে আ.লীগ কর্মী বরুন হত্যার প্রতিবাদে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreJanuary 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ প্রতিনিধি
নির্বাচনী সহিংসতায় ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী বরুন ঘোষকে কুপিয়ে হত্যার ঘটনা ভিন্নখাতে নিয়ে যাওয়ায় মানববন্ধন করেছে নিহতের সহপাঠী, স্বজন ও এলাকাবাসী। বরুণ ঘোষ হত্যায় জড়িতদের আটক ও শাস্তির দাবিতে শহরের পোস্ট অফিস মোড়ে বুধবার সকালে এ কর্মসূচির আয়োজন করে এসএসসি ৯৪ ব্যাচ ঝিনাইদহের শিক্ষার্থীরা।
হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার হলেও থানায় মামলা না হওয়ায় পুলিশ কাউকে আটক করতে পারেনি বলে জানান।
ঝিনাইদহ-২ আসন থেকে ঈগল প্রতীক নিয়ে সদ্য বিজয়ী স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুল তার দলীয় কর্মী বা সমর্থকরা এর সাথে আদৌ সংশ্লিষ্ট নন বলে দাবি করেছেন। অত্যন্ত বেদনাদায়ক ও মর্মস্পর্শী বিষয় উল্লেখ করে এই ঘটনায় তিনি গভীরভাবে শোক প্রকাশ করেছেন। এই বর্বর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি জঘন্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং হত্যাকাণ্ডের সঠিক বিচারের জন্য বরুনের পরিবারের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি জানান, এ হত্যাকাণ্ডকে একটি স্বার্থান্বেষী মহল ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে যেটি আদৌ কাম্য নয়। সংঘাত নয়-শান্তির ম্যাধমে আমরা যখন আমাদের কর্মকাণ্ডকে এগিয়ে নিতে চাই ঠিক সেই সময়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে জনগণের বিপুল ভোটে জয়লাভ করার পর পরই একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিভিন্ন অপ্রীতিকর সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে এবং ঈগল প্রতীক সমর্থকদের দায়ী করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে তিনি জেলা ও পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এদিকে, ঝিনাইদহ পুলিশও এ পর্যন্ত নিশ্চিত হতে পারেনি কেন বরুণ ঘোষ খুন হয়েছেন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শাহীন উদ্দিন জানান, তারা তিনিটি বিষয়কে হত্যাকাণ্ডের জন্য প্রাথমিকভাবে মনে করছেন। প্রথমত: বরুণ ঘোষ তার বাড়ির জমিজমা সংক্রান্ত বিষয়ে সমস্যায় ছিলেন যা পুলিশ অবগত। দ্বিতীয়ত: যেহেতু তিনি ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত- সে কারণেও হত্যাকান্ডের মত ঘটনা অস্বাভাবিক নয়। তৃতীয়ত: রাজনৈতিক বিষয়টিও এড়িয়ে দেয়া যায়না। যেহেতু এপর্যন্ত থানায় লিখিত কোন অভিযোগ আসেনি। পুলিশ সেকারণে মামলা গ্রহন বা কাউকে আটক করতে পারেনি। তবে অল্প সময়ের মধ্যেই ঘটনা উদঘাটন এবং খুনিকে আইনের আওতায় আনা যাবে বলে জানান ওসি।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় শহরের হামদহ এলাকার মাঝিপাড়া মহাসড়কে পৌঁছালে একদল দুবৃর্ত্ত বরুণ ঘোষকে কুপিয়ে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনের পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী তাহজিব আলম সিদ্দিকী সমির সমর্থক ছিলেন বলে প্রতিবেশীরা জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.