Close Menu
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
  • যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
  • আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
  • মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
  • যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
  • নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhoreদৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
দক্ষিণ-পশ্চিম

নড়াইল অনলাইন প্রতারণা : আটক ২

banglarbhoreBy banglarbhore11 January, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল প্রতিনিধি
নড়াইলে অনলাইন প্রতারণার অভিযোগে ২টি বায়োমেট্রিক সিম নিবন্ধন ট্যাব, ১২৬টি অবৈধ সিম, ৩টি মোবাইল ফোনসেট, ২টি ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে কালিয়া উপজেলার যাদবপুর বাজার এবং খুলনার রুপসা পশ্চিম ঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ারা হলেন-কালিয়া উপজেলার কলামনখালী গ্রামের সবুুজ শেখ (৩৫) ও খুলনা সদরের ট্রাফিক মোড় এলাকার মাহফুজুর রহমান (২৩)।
গতকাল দুপুরে নড়াইলের পুলিশ সুপার মেহেদী হাসান নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানান।
ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতার হওয়া প্রতারক চক্র ‘ডিএসএলআর ক্যামেরা বাজার স্টোর’ নামে অনলাইন পেইজে ক্যামেরা বিক্রির কথা বলে শহরের ভওয়াখালী এলাকার তৈয়ব আলী মোল্লার কাছ থেকে অগ্রিম পাঁচ হাজার টাকা নেন। অগ্রিম টাকা পাওয়ার পরও প্রতারক চক্র বিভিন্ন ছলচাতুরী করে ক্রেতাকে ফাঁদে ফেলে আরো ২০ হাজার টাকা হাতিয়ে নেন।
ভুক্তভোগী তৈয়ব আলী মোল্লা গতবছরের ২৮ সেপ্টেম্বর এ ব্যাপারে নড়াইল সদর থানায় মামলা করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আলী হোসেন তথ্য প্রযুুক্তির সহায়তায় মামলার দুই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। গ্রেফতার হওয়া আসামিদের দেয়া তথ্য মতে প্রতারণার কাজে ব্যবহার হওয়া অন্যের নামে নিবন্ধিত মোবাইল সিম বিক্রেতাকে আটকের জন্য পুলিশ অভিযানে নামে।
নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও ডিবি পুলিশ বুুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে অবৈধ সিম বিক্রির সময় যাদবপুর বাজার থেকে ৯০টি সিমসহ সবুজ শেখকে এবং খুলনার রুপসা পশ্চিম ঘাট এলাকা থেকে ২টি বায়োমেট্রিক সিম নিবন্ধন ট্যাব, ২টি ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, ৩টি মোবাইল সেট ও ৩৬টি অবৈধ সিমসহ মাহফুজুর রহমানকে গ্রেফতার করে। সবুজ শেখ প্রতিটি সিম মাহফুজুর রহমানের কাছ থেকে ৬শ’ টাকা দিয়ে কিনে ১,৫০০ টাকায় কালিয়ার বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা।
ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আনোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অফস তারেক আল মেহেদী, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামসহ পুলিশ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি

    30 November, 2026

    যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    29 November, 2026

    যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

    29 November, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.