Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১১, ২০২৪

নড়াইলে ভূমিদস্যু সূজিত মৈত্রের রোষানলে সর্বস্বান্ত ভাই

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের গুয়াখোলা গ্রামের ভূমিদস্যু সূজিত মৈত্রর (৫২) হিংস্র থাবায় ভিটে বাড়ি ছেড়ে মানুষের দ্বারে দ্বারে বিচার চেয়ে স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন আপন ভাই অজিত মৈত্র।
গতকাল দুপুরে অজিত মৈত্র তার নিজ বাড়িতে সাংবাদিকদের অভিযোগ করে বলেন, আমি ব্যবসা বাণিজ্যের কাজে বিভিন্ন সময় বাইরে থাকায় আমার ভাই সুজিত মৈত্র বাবার রেখে যাওয়া বসত বাি সহ বিল মাঠের সকল জমি জাল জালিয়াতি করে দলিল বানিয়ে দীর্ঘদিন ভোগ দখল করে আসছে।
এ অবস্থায় আমি প্রতিবেশিদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে আমার ভাই সুজিত মৈত্রর কাছে আমার জমির অংশ দাবি করলে সুজিত মৈত্র ও তার ছেলে সমির মৈত্র (২২) লাঠিয়াল বাহিনী দিয়ে আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় আমার পরিবারকে বাঁচাতে কলকাতায় রেখে আসি। ইতিমধ্যে সুজিত মৈত্র আমার সকল সম্পত্তি এবং বসত বাড়ি ভেঙে সেখানে আলিসান বাড়ি বানিয়েছে। শুধু তাই নয়, এসব বিষয়ে জানতে গত ৯ জানুয়ারি সন্ধ্যায় আমি আমার নিজ গ্রামের গুয়াখোলার বাড়িতে প্রবেশ করতে গেলে আমাকে ও আমার ছেলেকে সুজিত মৈত্র ও তার ছেলের গুন্ডা বাহিনীকে নিয়ে চড়াও হয়ে আমাদের রামদা দিয়ে কোপাতে আসে। এ সময় স্থানীয় বাসিন্দা ও শেখহাঠি ফাঁড়ির সহযোগিতায় কোন রকম জীবন নিয়ে পালিয়ে পার্শ্ববর্তী এক আত্মীয়র বাড়িতে রাত্রি যাপন করি।
এ ঘটনায় নিজ জমির দলিল ও হাল নাগাদ রেকর্ডিয় সম্পত্তির মালিকানা বুঝে নিতে সমাজের সর্বস্তরের জনগণ ও সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
তবে সুজিত মৈত্র সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ভাই অজিত মৈত্র সকল সম্পত্তি বিক্রি করে পরিবার নিয়ে অনেক আগেই কলকাতা চলে গেছেন। এখানে তার কোন জমিজমা নেই।
এ ঘটনা পুলিশ ফাঁড়িতে বিষয়টা অবগত করলে পুলিশ উভয়পক্ষকে শান্তি বজায় রাখার নির্দেশ দেন। এবং দুই পক্ষকে আগামী ১১ জানুয়ারি সমাধানের জন্য ফাঁড়িতে হাজির থাকার জন্য বলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.