Close Menu
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি
  • যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য
  • আখেরি মোনাজাতে শেষ হলো তিন দিনব্যাপি ইজতেমা
  • মাগুরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
  • যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী
  • নড়াইল প্রেসক্লাবে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত সাংবাদিকরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhoreদৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
দৈনিক বাংলার ভোর – Daily Banglar Bhore
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছার গদখালী পৌষ মেলা জমে উঠেছে

banglarbhoreBy banglarbhore11 January, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা প্রতিনিধি
শীত উপেক্ষা করে ভক্তদের আগমনে যশোরের ঝিকরগাছার গদখালীর কালীমন্দিরে তিন দিনব্যাপি পৌষ মেলা জমে উঠেছেছে। মন্দির প্রাঙ্গণে তিল ধারণের ঠাঁই নেই। মেলাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী পূণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। গতকাল শুরু হওয়া মেলা শেষ হবে আগামী শনিবার।
গতকাল দুপুরে মেলায় যশোরের বাসিন্দা বিথীকা বলেন, দীর্ঘদিন ধরে এ মেলায় আসছি। সকল অশুভ নাশের জন্য মায়ের মন্দিরে প্রার্থনা করেছি। অপর এক দর্শনার্থী গায়েত্রী বলেন, দুই যুগের বেশি সময় ধরে এ মেলায় আসছি। নিজের শান্তি ও সুখের সাথে সাথে দেশ ও দশের জন্য মায়ের কাছে প্রার্থনা করেছি।
মেলায় প্রসাধনী বিক্রেতা রফিকুল বলেন, মেলায় প্রচুর লোক, তবে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় বেচাকেনা তুলনামুলক ভালো হচ্ছে না। সাতক্ষীরার কলারোয়া থেকে আসা মিষ্টি দোকানি রনজিত কুমার বলেন, লোকজন বেশি হওয়ায় বিক্রিও অনেক বেশি হচ্ছে। বেচাবিক্রিতে আমরা খুশি।
কেশবপুরের খেলনা বিক্রেতা কিষ্ট বিশ্বাস বলেন, বুধবার সন্ধ্যায় মেলায় এসে প্রসাধনী নিয়ে বসার জায়গা পাইনি। একদিন আগেই সব জায়গা দখল হয়ে গেছে।
স্থানীয় প্রবীণরা জানান, ১৪৬২ খ্রিষ্টাব্দের দিকে এ কালী মন্দির প্রতিষ্ঠিত হয়। কয়েকশ’ বছর ধরে মন্দিরটিকে ঘিরে পালিত হয়ে আসছে পৌষমেলা। দেশের ও পার্শ্ববর্তী দেশ ভারতের হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের ভক্তের মিলনমেলায় পরিণত হয় এ মেলা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ধর্মের দুজনের প্রেম প্রণয়ের সূত্র ধরে রডারিক উপাসনার জন্য খ্রিষ্টানদের গড ও হিন্দুদের দেবী কালীকে শ্রদ্ধা জানাতে প্রতিষ্ঠা করেন কালী মন্দিরটি। যা পরবর্তী কাল থেকে গদখালী কালী মন্দির নামে পরিচিতি পায়।
মন্দিরের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র ভক্ত বাবুল বলেন, প্রতি বছর পৌষ মাসের অমাবশ্যা তিথিতে তিন দিনের এ মেলা বসে। মেলাকে ঘিরে এলাকার সব সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ১০ দিন ধরে বন্ধ বেনাপোল-ঢাকা রূপসী বাংলা ট্রেন, ভোগান্তি

    30 November, 2026

    যশোর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    29 November, 2026

    যে কারণে গ্রেফতার হলেন সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

    29 November, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.