Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

যশোরের ফুলের ব্যবসাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে হবে : জেলা প্রশাসক

banglarbhoreBy banglarbhoreJanuary 31, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক, ঝিকরগাছা
গতকাল বিকেল সাড়ে চারটায় যশোরের ঝিকরগাছা উপজেলার ফুলের রাজ্য খ্যাত গদখালি-পানিসারা-হাড়িয়ার ফুল মোড়ে চার দিনব্যাপি ‘ফুল উৎসব ২০২৪’- আড়ম্বরপূর্ণ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
ফুল উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি যশোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। এ সময় প্রধান অতিথি ফুল চাষিদের উদ্দেশ্যে বলেন, যশোর একটি ঐতিহ্যবাহী জেলা। এ জেলার অনেক ঐতিহ্য ও খ্যাতি রয়েছে। সেই ঐতিহ্যের একটি অংশ ফুল চাষ এবং বিক্রি। ফুলের ব্যবসাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে হবে। এ জন্য সাংবাদিক বন্ধুদের এগিয়ে আসতে হবে। প্রধান অতিথি আরও বলেন, বাংলাদেশের একমাত্র যশোর জেলায় ফুল উৎসব পালিত হয়ে থাকে। তিনি বলেন ফুল উৎসব চার দিনের পরিবর্তে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৫ দিন করা যায় কিনা সেটা ভাবা হচ্ছে।


প্রধান অতিথি বেলুন উড়িয়ে এবং বক্তব্য শেষে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। প্রধান এবং বিশেষ অতিথিগণ আসন গ্রহণের পর তাদেরকে উত্তরীয় পরানো হয়। এরপর কোরআন পাঠ করেন জিয়ারুল ইসলাম, গীতা পাঠ করেন সেজুতি বিশ্বাস এবং বাইবেল পাঠ করেন আলফ্রেড মন্ডল। অতঃপর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হাসান পলাশ স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। এ সময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ পরিচালক রফিকুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল নিশাত আল নাহিয়ান, ঝিকরগাছা অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রশিদুল আলম এবং ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার মাসুদ হাসান পলাশ। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান যথাক্রমে সেলিম রেজা ও লুবনা তাক্ষী সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান, ঝিকরগাছা সরকারি শহীদ মসিয়ূর রহমান কলেজের প্রভাষক ফারহানা হক, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক।
অনুষ্ঠান শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ দ্বিতীয় দিন নারী ফুলচাষিদের নিয়ে উঠান বৈঠক, প্রামাণ্যচিত্র প্রদর্শন, তৃতীয় দিন কৃষক সমাবেশ, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক

    September 13, 2026

    বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার

    September 13, 2026

    Cómo revisar las reglas generales fácilmente

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.