Author: banglarbhore

নড়াইল সংবাদদাতা : নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় ইয়াবাসহ ইয়াসির আরাফাত শেখ (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে জেল-জরিমানা করেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার লক্ষীপাশা এলাকা থেকে তাকে আটক করে ডিএনসি। দণ্ডপ্রাপ্ত ইয়াসির লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা। নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার সন্ধায় ডিএনসির একটি দল লক্ষ্মীপাশা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সন্দেহভাজন ইয়াসির আরাফাত নামে এক ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা উদ্ধার করেন ডিএনসি সদস্যরা। এরপর তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট…

Read More

শার্শা সংবাদদাতা : দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ২৯০ কোটি টাকা। অর্থবছর শেষে আদায় হয়েছে ৬ হাজার ৫৫৯ কোটি টাকা। ফলে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩১ কোটি টাকা। এছাড়া আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আদায় কমেছে প্রায় ৪৭০ কোটি টাকা। বেনাপোল কাস্টমস হাউজ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে ৬ হাজার ৭০৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছিল ৭ হাজার ২১ কোটি ৫১ লাখ টাকা। কিন্তু চলতি অর্থবছরে প্রাথমিকভাবে ৮ হাজার ৩৭০ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও পরে তা সংশোধন করে ১১ হাজার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোরে বিশিষ্ট নাট্য পরিচালক, শিশু সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ফুটবল রেফারি ও চিত্রাঙ্কন শিক্ষক মনির হোসেন খান আর নেই। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। পারিবারিক সূত্র জানায়, সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। বহুমুখি প্রতিভার অধিকারী মনির হোসেন খান দীর্ঘদিন ধরে যশোরের…

Read More

মণিরামপুর সংবাদদাতা : জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও যশোর-৫ মণিরামপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ বলেছেন, মণিরামপুরের দীর্ঘদিনের ভবদহ সমস্যার সমাধান, পৌরশহরের তীব্র যানজট নিরসন ও মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করাসহ সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখা হবে। পতিত স্বৈরাচার সরকারের গুম-খুন, মামলা-হামলাসহ হাজারো নির্যাতনের পরও মণিরামপুরে একটি নেতাকর্মীকেও বিএনপি থেকে সরাতে পারেনি। বিএনপি সব সময়ই ঐক্যবদ্ধ ছিল এবং এখনও আছে। ফলে আগামীতেও ঐক্যবদ্ধ থেকে বিএনপির তৃণমূলে পর্যায়ের সংগঠনকে আরো শক্তিশালী করে মণিরামপুরকে উন্নয়নের শিখরে পৌঁছে দেয়া হবে। ইতিমধ্যে ভবদহ সমস্যা সমাধানে সরকার সব পদক্ষেপ গ্রহণ করেছে, ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নিত করা হয়েছে,…

Read More

যশোর জেলা জাসদের উদ্যোগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ে ৭ নভেম্বর, ১৯৭৫ সালে সিপাহী-জনতার গণঅভ্যুত্থানের মহানায়ক, ১১ নম্বর সেক্টর কমান্ডার বীর উত্তম কর্নেল আবু তাহেরের ৫০তম হত্যাবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাসদের সহসভাপতি আহসান উল্লাহ ময়নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপী, প্রচার সম্পাদক সোহেল আহমেদ, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন, জাসদ নেতা মতিউর রহমান পপি, জাতীয় যুব জোটের কেন্দ্রীয় নেতা জেলার সাধারণ সম্পাদক আবুল বাসার মুকুল প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক ইতিহাসে সাহসী ও আলোচিত ব্যক্তিত্ব…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জেলা সাহিত্য পরিষদ সাতক্ষীরার আয়োজনে জেলা সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা প্রমুখ। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও গবেষক প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, ছফুরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম,…

Read More

অভয়নগর সংবাদদাতা : যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া ইউনিয়নের মহাকাল গ্রাম থেকে নিসর্গ সাহা বিশ্বাস (২৩) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। তিনি নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহাকাল গ্রামের মহাজেরপাড়া এলাকার বাসিন্দা পলাশ বিশ্বাস ও কৃষ্ণা সাহা দম্পতির ছেলে। নিসর্গ যশোর উপশহর সুলতান ফাইন আর্ট কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। পরিবার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ৯টায় মহাকাল এলাকা থেকে নিসর্গ নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় নিসর্গের মা কৃষ্ণা সাহা অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১৩২২, তারিখ ২০ জুলাই ২০২৬। নিখোঁজ…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা : ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে আটক এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেয়া হয়েছে। জানা গেছে, সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোটচাঁদপুরের সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা। এ সময় পৌর এলাকার বাজেবামনদহ পুকুরপাড় এলাকা থেকে গাঁজা রাখার দায়ে বাপ্পারাজ নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত বাপ্পারাজ মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি বিলপাড়া এলাকার বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজেবামনদহ পুকুরপাড় এলাকায় গাঁজা সেবনের আড্ডা চললে এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় বাপ্পারাজের হেফাজত থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনার সময় কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) আনসারুল্লাহ হকসহ…

Read More

চৌগাছা সংবাদদাতা : যশোরের চৌগাছায় ট্রাকচাপায় কেষ্ট দাস (৫০) নামে এক সেলুন কর্মী নিহত হয়েছেন। পুলিশ জানায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের জিসিবি আদর্শ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কেষ্ট দাস উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর গ্রামের বাসিন্দা। তিনি চাঁদপাড়া বাজারে একটি সেলুনের মালিক। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের দিকে দোকান বন্ধ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন কেষ্ট দাস। পথে জিসিবি আদর্শ কলেজ এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত…

Read More

পাইকগাছা সংবাদদাতা : খুলনার পাইকগাছা পৌরসভার একটি ভাড়া বাসা থেকে আরএফএল’র ভিগো গ্রুপের বিক্রয় কর্মী বিশ্বজিৎ দেউড়ির (২৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার আগমুহূর্তে এএসপি (ডি সার্কেল) আমীর হামজার নেতৃত্বে পুলিশের একটি টিম পৌরসভার হাসপাতাল রোডের ব্যবসায়ী রামপ্রসাদ মন্ডলের বাড়ির নিচতলার একটি কক্ষের তালা ভেঙে তোষকে ঢাকা রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করেন। নিহত বিশ্বজিৎ দেউড়ি ঝালকাঠি সদর উপজেলার বেতরা গ্রামের বাসিন্দা। সংশ্লিষ্টরা জানান, এ ঘটনার পর থেকে নিহতের রুমমেট একই কোম্পানির সহকারী টেকনিশিয়ান অন্তর সরকার (২৩) পলাতক রয়েছেন। তিনি মাদারীপুরের কালকিনী উপজেলার লক্ষ্মীপুর ফাঁসিয়াতলা গ্রামের লিটন সরকারের ছেলে। পুলিশ পুরো ঘটনা ও পরিচয় সনাক্ত করতে সিআইডির ক্রাইম সিন ইউনিটের…

Read More