নড়াইল সংবাদদাতা নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে (৪৮) গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ মে) সন্ধ্যায় লোহাগড়ার মঙ্গলহাটা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে আহত মোস্তফা কামালকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বুক ও পিঠে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। মোটরসাইকেলযোগে লোহাগড়ার মঙ্গলহাটা এলাকায় সমির সিকদারের বাড়ি কাছে পৌঁছালে দুর্বৃত্তরা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে গুলি করে বলে তার পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন। এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Author: banglarbhore
নড়াইল সংবাদদাতা নড়াইলের লোহাগড়া উপজেলার কয়েকটি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে বাড়িঘরসহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সরেজমিনে দেখা যায়, নোয়াগ্রাম, আড়পাড়া, বাহিরপাড়া, শরশুনা, গন্ডব এলাকার অন্তত ২০০ বাড়িঘরের টিনের চাল উড়ে গেছে। এলাকার বিভিন্ন অংশে প্রায় ২০০ গাছ ঝড়ে ভেঙে আর উপড়ে গেছে। এতে অসহায় হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। গ্রামের রাস্তায় পড়ে আছে বড় বড় গাছ। ধানের ক্ষেতের পাকা ধান দুমড়ে মুচড়ে রয়েছে। শিলাবৃষ্টির কারণে পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বয়ে যায়। শরশুনা গ্রামের সাহেব আলীর বসত ঘরের ওপর ভেঙে পড়ে বিশাল আকারের একটি আকাশমনি গাছ। পরে…
বাংলার ভোর প্রতিবেদক সুষ্ঠু পরিবেশে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে এ, বি ও সি ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য বিভাগ থেকে পাসকৃত শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে এ ভর্তি পরীক্ষা শেষ হলো। জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘সারা বাংলাদেশে অত্যন্ত সুষ্ঠুভাবে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে, কোথাও কোনো অঘটন ঘটেনি বা প্রশ্নেও কোনো ত্রুটি পাওয়া যায়নি। পূর্বের ন্যায় দ্রুততম সময়ের মধ্যেই ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পরপরই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি প্রক্রিয়া শুরু করা…
বাংলার ভোর প্রতিবেদক ঢাকা থেকে মাত্র আড়াই থেকে ৩ ঘণ্টায় রেল পথে যাতায়াত করতে পারবে যশোর খুলনার মানুষ। পদ্মা সেতু এই অঞ্চলের যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত করেছে। জুলাই মাসে পদ্মা সেতু রেললিংকের দ্বিতীয় অংশের কাজ শেষ হওয়ার পর নতুন রুটে যাত্রা করবে ট্রেন। যাত্রীচাপ বিবেচনায় খুলনা-যশোর-ঢাকা চলাচল করবে চার জোড়া ট্রেন। রেলওয়ে পশ্চিমাঞ্চল থেকে এমন প্রস্তাবনা পাঠানো হয়েছে সদর দফতরে। এমন খবরে দারুণ উচ্ছ্বসিত এ অঞ্চলের যাত্রীরা। এছাড়া এতে এ অঞ্চলের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে। পদ্মা সেতুর ওপর দিয়ে এখন নিয়মিত চলছে রেল। তবে এ রেলপথ ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত। আর পদ্মা রেললিংকের দ্বিতীয় ফেজের কাজ এখন প্রায়…
কেশবপুর পৌর প্রতিনিধি কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় শুক্রবার সন্ধ্যায় মন্দির পরিদর্শন করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক স¤পাদক অমলেন্দু দাস অপু। তিনি নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে মন্দির পরিদর্শন শেষে এ ঘটনার তীব্র নিন্দা জানান। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, থানা বিএনপির সদস্য জামাল উদ্দীন, পৌর যুব দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শাহ আলম মোড়ল, বিএনপি নেতা সোহেল হাসান আইদ প্রমুখ। এ ছাড়া কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারণ স¤পাদক কনক সেনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চোরেরা বুধবার রাতে পৌর শহরের কালী মন্দিরের গ্রিল কেটে ভেতরে…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোরের বাজারে সবজির সরবরাহ কমেছে। মৌসুম শেষ না হতেই সবজির সরবরাহ কমাতে দিনদিন দাম বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার বিকেলে শহরের বড় বাজার ঘুরে দেখা গেছে, বাজারে সবজির সাথে সাথে ক্রেতা সমাগম কম। দোকানীরা বলছেন, পাইকারি বাজারে কাঁচামাল পাওয়া যাচ্ছে না। দীর্ঘ তাপদাহের পর বৃষ্টির কারণে কাঁচামাল ক্ষেতে পঁচে নষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে সবজির দাম কিছুটা বৃদ্ধি পাচ্ছে। কাঁচা মরিচের দাম এক লাফে বেড়ে ১২০ টাকা কেজি হয়েছে। ডিমের হালিতেও গুণতে হচ্ছে ৪৮ টাকা। এদিকে মুরগির মাংসের দাম চড়া। তবে গরুর মাংস স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে মাছের বাজারে মূল্যতালিকা না থাকায় গলাকাটা যাচ্ছে ক্রেতার। বাজারে আলু প্রতিকেজি ৫৫…
বাংলার ভোর প্রতিবেদক প্রথমে প্রেম ও পরে বিয়ের নাটক সাজিয়ে এক হিন্দু ছেলে মুসলমান মেয়ের সম্ভ্রম লুটে নিয়েছে। যশোর শহরের হুশতলা এলাকার বাসিন্দা মৃন্ময় কুন্ডুর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। জানা গেছে, নারায়ণগঞ্জের একটি মুসলিম মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়ান মৃন্ময় কুন্ডু। ২০২২ সালের প্রথম দিকে মৃন্ময় কুন্ডু ধর্মান্তরিত হয়ে তপু হোসেন নাম ধারণ করে ওই মেয়েটিকে বিয়ে করেন এবং নারায়ণগঞ্জে এক সাথে বসবাস করেন। এক পর্যায়ে মেয়েটি সন্তানসম্ভবা হয়ে পড়লে মৃন্ময়ের চাপে বাধ্য হয়ে সন্তানটি নষ্ট করে ফেলেন তিনি। এরপর হঠাৎ করেই উধাও হয়ে যান মৃন্ময়। স্বামীর খোঁজে যশোরে এসে মেয়েটি জানতে পারেন, হুশতলায় প্রতিবেশি একটি হিন্দু মেয়েকে বিয়ে করে…
ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল। মনোনয়নপত্র জমার শেষদিন পর্যন্ত তিনজন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। এরা হলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতিকের প্রার্থী নায়েব আলী জোয়ারদার এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী। শুক্রবার মনোনয়ন জমা দেয়ার শেষ দিন দুপুর ১২ টার দিকে নজরুল ইসলাম জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সাথে উপজেলা আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে…
অভয়নগর সংবাদদাতা আশাতীত ফলন পাওয়ায় যশোরের অভয়নগর উপজেলার চাষিরা হাইব্রিড ধান চাষে ঝুঁকছেন। গত বছরের তুলনায় চলতি বোরো মৌসুমে উপজেলায় ১ হাজার ৩০ হেক্টর বেশি জমিতে হাইব্রিড ধান চাষ হয়েছে। অন্যদিকে ৮৩০ হেক্টর কম জমিতে উফশী ধানের চাষ হয়েছে। কৃষক ও কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রোগবালাইয়ে ধানগাছ অধিক সহনশীল হওয়ায় হাইব্রিড ধানে অধিক ফলন পাওয়া যায়। ধানগাছের গোছা মোটা ও শক্ত হয়। ধানের গাছ অধিক লম্বা হওয়ায় খড়ের (বিচালির) পরিমাণ বেশি হয়, যা উফশী জাতের তুলনায় অধিক লাভজনক। তাই চাষিরা হাইব্রিড ধান চাষের প্রতি আগ্রহী হচ্ছেন। উপজেলা কৃষিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় গত বছর বোরো মৌসুমে ১৪ হাজার ৩০ হেক্টরে…
মণিরামপুর সংবাদদাতা মণিরামপুরের মানুষ আজ থেকে মুক্ত। মণিরামপুরবাসী আগামী দিন অপশক্তির হাত থেকে মুক্তি পাবে। যারা প্রকৃতভাবে আওয়ামী লীগ করেন তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অল্পদিনের মধ্যে মণিরামপুরে যেভাবে দুর্নীতি সংঘটিত হয়েছে, সাধারণ মানুষ নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে মুক্ত করার জন্য আমজাদ হোসেন লাভলুকে বিজয়ী করতে অক্লান্ত পরিশ্রম করেছি আমি গতকাল মণিরামপুরে আনন্দ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য একথা বলেন। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ আনন্দ সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান। আনন্দ সমাবেশে সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমজাদ…
