নড়াইল সংবাদদাতা ইউনিয়ন নির্বাচন নিয়ে সামাজিক দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল শিকদারকে (৪৩) গুলি করে হত্যা করেছে বলে বলছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুন্দশী এলাকায় তাকে গুলি করা হয়। ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের বাসিন্দা মোস্তফা কামাল শিকদার উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং মল্লিকপুর ইউপির তিনবারের চেয়ারম্যান ছিলেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন, ময়নাতদন্তের জন্য মোস্তফা কামাল শিকদারের লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর শুক্রবার রাতে আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। সাবেক…
Author: banglarbhore
শালিখা (মাগুরা) প্রতিনিধি মাগুরা শালিখায় বিআরডিবি’র (পজীপ) এর আয়োজনে, পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় ৩দিন মেয়াদী আয়বর্ধন মূলকবিষয়ঃদুগ্ধজাত গাভী পালন/দুগ্ধ বিপননপ্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। ইউসিসি এ লি.’র প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন বিআরডিবি ঢাকা (পজীপ) এর প্রকল্প পরিচালক আলাউদ্দিন সরকার। ১৩ মে শেষ দিন পর্যন্ত বক্তব্য রাখবেন বিআরডিবি মাগুরার উপপরিচালক আরিফুল ইসলাম, ইউএনও হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. শাহীন আলম, আরডিও দেবাশীষ কুমার দাশ, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) আশিক ইকবাল। প্রশিক্ষণে ৪০ জন মহিলা অংশগ্রহণ করেন।
আরিফুল ইসলাম ও নয়ন হোসেন মণিরামপুর যশোরের মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট অঞ্চলে অনলাইন ক্যাসিনো জুয়ার আড্ডা জমজমাট হয়ে উঠেছে। এ জুয়ার আসরে সর্বস্ব হারা হচ্ছেন এলাকার দরিদ্র কৃষক তেকে শুরু করে যুব শ্রেণীর সদস্যরা। খোঁজ খবর নিয়ে জানা গেছে, উপজেলার নেংগুড়াহাটের পূর্ব মাথায় আক্তারুলের চায়ের দোকান ও গৌরীপুর ভাবীর মোড়ে এলাকার জুয়াড়িরা মোবাইলের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে অনলাইন ক্যাসিনো জুয়া চালাচ্ছেন। এলাকাবাসীর কাছে এটি এখন মাদকের চেয়েও ভয়াবহ। বিশেষ করেওয়ান এক্সবেট নামে অনলাইন জুয়ায় তরুণ প্রজন্ম বার্চুয়াল জগতের নীল হাতছানিতে প্রলোভিত হয়ে হাজার হাজার এমনকি লাখ টাকার জুয়া খেলে চলেছেন। এ জুয়ার জন্য এ অঞ্চলে বেশ কয়েকজন এজেন্ট আছেনযাদের মধ্যে গৌরীপুর গ্রামের…
ভি পি ইলিয়াস, ঝিকরগাছা বন্দনা করেই অসচ্ছল সংসারে সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতেই যেন জন্ম-বিয়ে এবং মা হয়ে এই ধরাধমে এসেছিলেন বন্ধনা রায়। যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বন্দনা রায় (৫২)। তার বাবার বাড়ি সাতক্ষীরা জেলার ঝাউডাঙ্গা গ্রামে। অভাবের সংসারে তার বাবা পড়াশোনাকালেই বন্দনা রায়ের দিয়ে দেন। স্বামী নিশিকান্তের অভাবের সংসারে এসে ঘর বাঁধেন। নিশিকান্ত ছিলেন একজন দরিদ্র মিষ্টি বিক্রেতা। যার হোটেলের নাম ছিল ‘নিশির হোটেল’। অভাবের সংসারে মিষ্টি বিক্রেতা স্বামী নিশিকান্তের সাথে বন্দনা রায় মিষ্টি তৈরি করতেন। এভাবে চলতে থাকে তাদের দারিদ্রতার সাথে জীবন যুদ্ধের লড়াই। এরই মাঝে সংসারে জন্ম নেয় ৩ কন্যা সন্তান লিপিকা…
গোপালগঞ্জ সংবাদদাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সবাই যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। আমরা বহুমাত্রিক কর্মসূচি হাতে নিয়ে প্রত্যেকটি মানুষকে আর্থিকভাবে সচ্ছল করার জন্য কাজ করে যাচ্ছি। শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দাড়িয়ারকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী সংক্ষিপ্তভাবে বহুমাত্রিক কর্মসূচির বর্ণনা দেন। যার মধ্যে রয়েছে ‘আমার বাড়ি, আমার খামার’, জনগণকে আর্থিক অনুদান প্রদান, সর্বজনীন পেনশন প্রকল্প, গ্যারান্টি ছাড়া ঋণ প্রদান এবং সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করার জন্য যুবকদের যথাযথ প্রশিক্ষণ প্রদান ইত্যাদি। সরকার প্রধান বলেন, ‘আমরা দারিদ্র্য বিমোচনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অনেক…
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে যশোর পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভায় সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুকে জয়ী করার আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। শুক্রবার সন্ধ্যায় শহরের বকচর হুশতলা এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, যশোর শহর আজ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের শহর হতে চলেছে। তাই এ ক্ষেত্রে আপনারা যদি সঠিক নেতা নির্বাচনে ব্যর্থ হন তাহলে যশোর শহর সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হবে। এখানে সাধারণ মানুষ বসবাস…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের বড় হৈবতপুর গ্রামে কামনা সরকার (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পিত্রালয়ের দাবি স্বামীর বাড়ির লোকজন তাকে পরিকল্পতিভাবে মুখে কীটনাশক ঢেলে হত্যা করেছে। তবে, স্বামীর বাড়ির লোকজন জানান তিনি আত্মহত্যা করেছেন। মৃত কামনা সরকার সদর উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা এবং বড় হৈবতপুর গ্রামের প্রশান্ত বিশ্বাসের স্ত্রী। মৃতের ভাই বাপ্পি জানান, ১৫ বছর আগে কামনা সরকারের সাথে পারিবারিকভাবে প্রশান্ত বিশ্বাসের বিয়ে হয়। সাংসারিক জীবনে তাদের ১০ বছরের একটি ছেলে রয়েছে। বিয়ের ৩ মাস পর থেকে স্বামীর বাড়ির লোকজন যৌতুকের জন্য বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলো। মেয়ের সুখের কথা ভেবে এ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকা…
কেশবপুর প্রতিনিধি শুক্রবার বিকেল ৪ টায় কেশবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার আমজাদ হোসেন, উপদেষ্টা ওয়ারেন্ট অফিসার ইব্রাহিম হোসেন, সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার আরশাদুল সার্জেন্ট আব্দুল মমিন, সার্জেন্ট আতিয়ার, সার্জেন্ট আনিসুর, সার্জেন্ট শওকত, সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা আমজাদ, সার্জেন্ট রফিকুল ইসলাম, সার্জেন্ট নুরুল ইসলাম, সার্জেন্ট মাসুদ, কর্পোরাল সবুর, সার্জেন্ট রুহুল কুদ্দুস, সার্জেন্ট সামসু, কর্পোরাল কাশেম, কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার ক্যাশিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম। সভার শুরুতেই সার্জেন্টের রফিকুল ইসলাম কোরআন তেলাওয়াত করেন। পরে সংস্থার সম্মানিত সভাপতি সংস্থার বিভিন্ন গঠনতন্ত্রমূলক কার্যক্রম তুলে…
বাংলার ভোর প্রতিবেদক ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড যশোর জেলা পর্যায়ের দুই দিনব্যাপি আয়োজন শেষ হয়েছে। ‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর জেলা প্রশাসন আয়োজিত এ মেলার শেষ দিন ছিল শুক্রবার। দেশের তরুণদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে দুই দিনব্যাপি এ মেলায় ৫৪টি প্রকল্প নিয়ে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশগ্রহণ করে। মেলায় প্রকল্প প্রদর্শনীর জুনিয়র গ্রুপে অভয়নগর আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আহমেদ ইয়ামিন ও তার দল প্রথম স্থান, চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ওয়াকিমুল…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে জমি লিখে না দেয়ায় শাশুড়িকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখার অভিযোগে পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার আনোয়ারা বেগমের মা রানী বেগম মামলাটি করেছেন। আনোয়ারা বেগম যশোরের ঝিকরগাছা উপজেলার খালকান্দা গ্রামের বাসিন্দা। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন। অভিযুক্ত রুপা খাতুন ঝিকরগাছা উপজেলার খালকান্দা ঢাকা পাড়ার রানা হোসেনের স্ত্রী। যশোর সদর উপজেলার চাঁচড়ার রেজাউল হোসেনের স্ত্রী রানী বেগম মামলায় উল্লেখ করেছেন, তার মেয়ে আনোয়ারা দীর্ঘ সাত বছর সৌদি আরবে ছিলেন। পরে দেশে ফিরে এসে খালকান্দা ঢাকা পাড়ায় ৫ কাঠা জমি কিনে সেখানে ২টি…
