Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আওতায় যশোরে সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচি বাস্তবায়নে এনজিও ‘দিশা সমাজ কল্যাণ সংস্থা’র ‘হরিলুটের’ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুদক ইতোমধ্যে দুর্নীতি ও অনিয়মের সাথে সম্পর্কিত তথ্য-উপাত্ত সংগ্রহ এবং অভিযোগকারীদের বক্তব্য গ্রহণ করেছে। পাশাপাশি সংস্থাটির ব্যাংক হিসাব স্থগিত করে রাখা হয়েছে। অভিযোগকারীদের দাবি, যশোরে সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচি বাস্তবায়নকারী সংস্থা ‘দিশা সমাজ কল্যাণ সংস্থা’ ৭৩ কোটি টাকার এই প্রকল্পে অন্তত ২০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি করেছে। ঝরে পড়া শিশুদের জন্য এ প্রকল্পের স্কুলগুলোর বাড়িমালিকদের সিংহভাগই ভাড়া পাননি; বেতন বকেয়া রয়েছে শিক্ষক, সুপারভাইজারদের। শিক্ষার্থীদের দেয়া হয়েছে নিম্নমানের পোশাক, ব্যাগ। নিয়োগ দেয়া হয়নি পরিচ্ছন্নতাকর্মীর, সরবরাহ করা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রয়াসে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি পাস সমমান মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহণের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে আইডিইবি সংবাদ সম্মেলন করেছে। শনিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইডিইবি যশোর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহিদুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, সদর ইউনিট কমিটির সভাপতি আব্দুল মতিন, সদস্য সাদিয়া আফরিন। এ সময় আইডিইবি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, আমরা সকলেই জানি জনমিতির হিসাব অনুযায়ী বাংলাদেশ একটা সুবর্ণ সময়…

Read More

কেশবপুর পৌর প্রতিনিধি কেশবপুরে শিক্ষক, অভিভাবক এবং কম্যুনিটির সদস্যদের সাথে ওয়াই মুভস প্রকল্পের সমাপ্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পরিত্রাণের উদ্যোগে সংস্থার কার্যালয়ে সিডার অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ওয়াই মুভস প্রকল্পটির সমাপ্তিকরণ সভার আয়োজন করা হয়। প্রকল্প কর্মকর্তা উজ্জ্বল কুমার দাসের পরিচালনায় সভায় বক্তব্য দেন, পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস, ভাল্লুকঘর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাসুদেব সেনগুপ্ত, রাজনগর বাঁকাবর্শী মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক প্রভাত কুন্ডু, নতুন মুলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার মুখার্জি, সহকারী প্রধান শিক্ষক প্রবীর কুমার মিত্র, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য্য, প্রভাষক কুন্তল বিশ^াস, শিক্ষক রাজিয়া সুলতানা প্রমুখ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর বকুল তলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে শনিবার বিকেলে পুস্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে যশোর জেলা, উপজেলা ও সদর কমিটির আত্মপ্রকাশ হয়েছে। পরিচিতি সভা অনুষ্ঠানে যশোর জেলার সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হৃদয়কে এবং সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ আরও অনেকে। একে অপরের সাথে পরিচিতি করে দেন যশোর জেলার সভাপতি, এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ৩১ সদস্য বিশিষ্ট যশোর জেলা কমিটি ২১ সদস্য বিশিষ্ট যশোর সদর ও পৌর কমিটির পরিচিত পর্ব করেন।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পুলিশ আলাদা অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ চারজনকে আটক করেছে। কোতয়ালি থানার এসআই রোকনুজ্জামান জানান, ১০ মে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সাতমাইল বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে ৩০ পুরিয়া গাঁজাসবহ নুরুল আমিন নামে এক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। তিনি তীরের হাট কাজীপাড়ার বাসিন্দা। চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল মালেক জানান, একই দিন বিকেল ৪টার দিকে শহরের চাঁচড়া সার গোডাউনের মোড় থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে আটক করা হয়। এরা হচ্ছে, সদর উপজেলার গোপালপুর গ্রামের সাফাত আরিফ অন্তর এবং শহরের রেলগেট এলাকার হোসেন আলী ওরফের মরা। উপশহর পুলিশ ফাঁড়ির উপশহর পুলিশ ফাঁড়ির এসআই…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের হাটখোলা রোড থেকে বার্মিজ চাকুসহ রানা গাজী (১৯) নামে এক উঠতি বয়সের যুবককে আটক করেছে পুলিশ। সে শহরের বারান্দীপাড়া ফুলতলা মোড়ের সেলিম গাজীর ছেলে। এই ঘটনায় পলাতক দুই আসামিসহ তিনজনের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। অপর আসামিরা হচ্ছে, যশোর শহরের খালধার রোড নিকারীপাড়ার কুটি মিয়ার ছেলে ইয়াদ আলী এবং পূর্ব বারান্দীপাড়া বাঁশতলা এলাকার ইনছে ওরফে গাছকাটার ছেলে রসুল । সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই জসিম উদ্দিন জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে ১০ মে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে শহরের হাটখোলা রোডের একটি ভ্যারাইটিস স্টোরের সামনে থেকে রানা গাজীকে আটক করা হয়। পরে রানার কাছ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ঢাকা থেকে হারিয়ে যাওয়া দুই এতিম শিশুকে উদ্ধার করে কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দিলেন যশোর জি আর পি পুলিশের ইনচার্জ এস আই মনিতোষ বিশ্বাস। গত শুক্রবার এদের উদ্ধার করা হয়। মাদ্রাসা পড়ুয়া দুই শিশু ঢাকা থেকে খুলনা অভিমুখী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে করে চলে আসে। সুন্দরবন ট্রেনের ডিউটিরত টিজি পার্টির সহায়তায় উক্ত শিশু দুটিকে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) মনিতোষ বিশ্বাস নিজ হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে পরিচয় জানা যায়। উদ্ধার হওয়া একজনের নাম আল মাসুর রহমান(১৩),অন্যজনের নাম ফাহিম খান (১৩)। দুজনই দারুল হাদিস একাডেমী, ফতুল্লা নারায়ণগঞ্জ এর ছাত্র। তারা দুজনই এতিম। মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের ভরণপোষণের দায়িত্ব…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিতোষ বিশ্বাস যশোর রেলওয়ে পুলিশের দায়িত্ব পালনকালে বিভিন্ন সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হয়েছেন। গত এপ্রিল মাসে খুলনা রেলওয়ে জেলার বিভিন্ন ধরনের মোট ১০টি ভালো কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিতোষ বিশ্বাস। মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে পরিচিত খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার রবিউল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি যশোর জিআরপি পুলিশের ফাঁড়ি ইনচার্জ এসআই মনিতোষ বিশ্বাসকে গত ৮ এপ্রিল এক কল্যাণ সভায় তার হাতে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন। যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির অন্যান্য সদস্যদের নিয়ে মানবিক…

Read More

বেনাপোল প্রতিনিধি যশোরের শার্শা উপজেলার পল্লীতে পূর্ব শত্রুতার জেরে শাকিল রানা (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। আহত শাকিল নারিকেলবাড়িয়া গ্রামের বাসিন্দা। শনিবার (১১ মে) সকালে উপজেলার নারকেলবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, নারিকেলবাড়িয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে শাকিল রানা নামে এক যুবককে ৮/১০ জনের সংঘবদ্ধ দল হত্যার উদ্দেশ্যে দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা টের পেয়ে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে ভর্তি আহত শাকিলের অবস্থা আশংকাজনক। শাকিলের পিতা বাদী হয়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া খুলনার ডুমুরিয়ায় সাইকেল থেকে পড়ে রবিউল ইসলাম গাজী (৩৫) নামে এক ইলেকট্রনিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান। সে ডুমুরিয়া উপজেলার দক্ষিণ চুকনগর এলাকার বাসিন্দা। এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বিদ্যুতের কাজ করার জন্য গতকাল শনিবার সকালে তিনি বাড়ি থেকে সাইকেলযোগে চুকনগর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি জনৈক শেখ আব্দুস সামাদের মৎস্য ঘেরের কাছে পৌছুলে প্রচণ্ড বাতাসে সাইকেল নিয়ন্ত্রণ করতে না পেরে সাইকেল থেকে ছিটকে পড়েন। এঘটনায় মাথায় প্রচন্ড আঘাত পেলে নাক ও মুখ দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ডুমুরিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ সুকান্ত…

Read More