আরিফুল ইসলাম, মণিরামপুর যশোর জেলার মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোট ৬৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৮ জন এবং মানবিক বিভাগ থেকে ৪৮ জন। রোববার এসএসসি পরীক্ষার ফলে দেখা যায় বিদ্যালয়েয়র ১৩ জন পরীক্ষার্থী এ+, ৩৩জন এ, ১২ জন এ- এবং বাকি পরীক্ষার্থীরা ই গ্রেডে কৃতকার্য হন। এ+ পাওয়া শিক্ষার্থীরা হলেন শম্পা রানী, তানজিম আফরোজ তিয়াশা, ফারিয়া সিগমা, ফারিয়া সুলতানা এ্যানি, সুমাইয়া ইয়াসমিন বৈশাখী, ফারিয়া ইয়াসমিন জেবা, আবু আল মাথারি সাহস, সোহানুর রহমান, সাদিকুর রহমান, হাদিউজ্জামান,শামীম হোসেন, ফুয়াদ আবদুল্লাহ। ফলাফল প্রকাশের পরপরই প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র ঘোষ দশম শ্রেণির…
Author: banglarbhore
কেশবপুর পৌর প্রতিনিধি কেশবপুরে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, তথ্যসেবা কর্মকর্তা আফসানা আফিয়া ও নারী নেত্রী সুফিয়া পারভিন শিখা।
তালা সংবাদদাতা তালায় নানা আয়োজনে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপশহরে র্যালি শেষে শিল্পকলা একাডেমি হলরুমে উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং দুইজন স্বপ্নজয়ী মাকে সম্মাননা প্রদান করা হয় এবং প্রশিক্ষণপ্রাপ্ত ১২ জন দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম পিপিএম, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, প্রাথমিক…
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা ‘শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা’ এ শ্লোগানে মাগুরার শ্রীপুরে বিশ্ব ‘মা’ দিবস ২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহলের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গনি, মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম…
যবিপ্রবি সংবাদদাতা দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনুষ্ঠিত গুচ্ছভুক্ত জিএসটির ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৬০ দশমিক ৪২ শতাংশ। শিক্ষার্থীরা রোববার রাত ১১ টা ৫৯ মিনিটের আগেই জিএসটির ওয়েবসাইটে ঢুকে তাদের ফলাফল জানতে পারবেন। রোববার সকালে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের কাছে টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে ‘সি’ ইউনিটের ফলাফল তুলে দেয়া হয়। পরে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির সভায় উপস্থাপনের পর তা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। ঘোষিত ফলাফলে জানানো হয়, ২০২৩-২৪ সেশনে প্রথম বর্ষে ভর্তির জন্য এ বছর ‘সি’ ইউনিটে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষরা। ঘটানাটি ঘটেছে শনিবার রাত নয়টার পর শংকরপুর আকবরের মোড় বারেক সড়কে। এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত ঘটেছে। নিহত নুর হোসেন ওই এলাকার নজরুল মোল্লার ছেলে ও আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র। নিহতের স্বজনেরা জানান, শুক্রবার শংকরপুরে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলোযোগ বাধে। যা স্থানীয়রা মিমাংশার চেষ্টা করে। কিন্তু রেশ থেকে যায়। শনিবার রাতে শংকরপুর চোপদারপাড়া এলাকার পচা, কানা রনি, রিয়াদ, মনিরসহ আরও কয়েকজন যুবক এসে নুরুকে চাকু মেরে একটি ঘরের মধ্যে আটকে রাখে। এ সময় আশপাশের লোকজন এসে নুরুকে উদ্ধার করে যশোর জেনারেল…
বিল্লাল বিন কাশেম আজ বিশ্ব মা দিবস। মা দিবসে আমি লিখি অনেকটা নিয়মিতই। গত বছরও মা দিবসে আমার লেখা ছিল। তখনও আম্মা জীবিত ছিলেন। আজ যখন এ লেখা লিখছি তখন মাহীন আমি ও আমরা। মিসেস গুলশান আরা বেগম (লিলি) (জম্ম: ১ ডিসেম্বর ১৯৬২; মৃত্যু: ১২ অক্টোবর ২০২৩ খ্রি.) ব্যক্তিগত দু:খবোধ থেকেই আমার এ লেখা। আমদের যে পরিবার, তা মাকে ঘিরেই আবর্তিত। আমরা পাঁচ ভাই-বোন। যেকোন শুভ-অসুভ কাজ আমরা মাকে ছাড়া করতে পারি না। আম্মা মারা যাওয়ার পর আমরা মনে হয় তাকে ছাড়া চলতে শিখতে শুরু করেছি। আম¥াকে ছাড়াই এবারের একুশে বই মেলায় আমার পাঁচটি বই প্রকাশিত হয়েছে। আম্মা মারা যাওয়ার…
বাংলার বোর ডেস্ক বস্তিবাসী-রিকশাচালক মানুষরাও ফ্ল্যাটে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নিম্ন আয়ের মানুষরাও ফ্ল্যাটে বসবাস করবে। এ লক্ষ্যে ফ্ল্যাট নির্মাণ কর্মসূচি শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, আমাদের একেবারে তৃণমূলের মানুষ যারা আছে, সুইপার, হরিজন, দলিত বলে যাদের একটু অন্য দৃষ্টিতে দেখা হতো। সব নাম পরিবর্তন করে সুন্দর নাম দিয়েছি। তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দেয়া শুরু হয়েছে। যাতে অল্প খরচে সাধারণ মানুষগুলো স্বাস্থ্যকর, সুন্দরভাবে বসবাস করতে পারে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবির) ৬১তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানেপ্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমি চাই রিকশাওয়ালা, দিনমজুর, সাধারণ খেটে খাওয়া…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ “খেলাধুলায় সুস্থ শরীর, স্মার্ট প্রজন্ম আগামীর” প্রতিপাদ্যে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর সদর আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ তার বক্তব্যে বলেন, যশোরের কৃিত সন্তান মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামানুসারে কলেজটির নামকরণ। এমএম কলেজ জেলার প্রসিদ্ধ একটি কলেজ। আমার বাবা কাজী শাহেদ আহমেদ পঞ্চাশের দশকে এখানকার ছাত্র ছিলেন। অনেক কৃতি শিক্ষার্থী বর্তমানে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সুষম উন্নয়ন চান। এজন্য মেগা প্রকল্পের পাশে জাতীয় সামাজিক নিরাপত্তা উন্নয়ন অনেকগুলো প্রকল্প…
বাংলার ভোর প্রতিবেদক ফৌজদারী মামলার বিচার ব্যবস্থায় বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধান করে ন্যায়বিচার নিশ্চিতের লক্ষ্যে যশোরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর। সভায় অংশ নেন যশোর পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলু, পিপি ইদ্রিস আলীসহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সকল ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং যশোর জজশীপের সকল সিনিয়র সহকারী জজ ও সহকারী জজবৃন্দ। সভায় ফৌজদারী বিচার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রধান ও প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিচারকার্যকে আরো ত্বরান্বিত ও…
