বাংলার ভোর প্রতিবেদক যৌতুক না দেওয়ায় অন্তঃসত্বা স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামী নিহতের ঘাতক স্বামী ইব্রাহিম প্রধানিয়াকে (৩৮) যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করেছে র্যাব-৬। শুক্রবার (১০মে) মধ্যেরাত দেড়টার দিকে বেনাপোল ডিগ্রী কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘাতক ইব্রাহিম প্রধানিয়া চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বকচর এলাকার আব্দুল মোতালেবের ছেলে। স্ত্রীকে হত্যার পর গ্রেফতার এড়াতে তিনি বেনাপোল এলাকায় আত্মগোপনে ছিলেন। র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মো. সাকিব হোসেন জানান, গত ১০ এপ্রিল ঈদুল ফিতরের দিন চাঁদপুরের মতলব দক্ষিণ এলাকায় স্বামী কর্তৃক নিজ স্ত্রী খাদিজা আক্তারকে (২৩) শারীরিক নির্যাতন পূর্বক শরীরে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করে।…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে ভুরিভোজ করার ঘটনায় রিটার্নিং অফিসারের কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়ে ক্ষমা চেয়েছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু। গত বুধবার সন্ধ্যায় সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আনিছুর রহমান বরাবর তিনি এ ব্যাপারে লিখিত ব্যাখ্যা দেন। এর আগে গত মঙ্গলবার রিটার্নিং অফিসার তৌহিদ চাকলাদারকে চিঠি দিয়ে কেন তার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের আকৃষ্ট করতে ভুরিভোজ করার দায়ে ব্যবস্থা নেওয়া হবে না, সে ব্যাপারে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়। আচারণবিধি লঙ্ঘন করে ভুরিভোজ করা নিয়ে সংবাদ প্রকাশ করে দৈনিক বাংলার ভোর। তৌহিদ চাকলাদার ফন্টু যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ…
যবিপ্রবি সংবাদদাতা শিক্ষার্থীদের ভোগান্তি, যাতায়াত, থাকা-খাওয়াসহ ভর্তি সংক্রান্ত জটিলতা কমাতে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে পাসকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটে মোট ৪০ হাজার ১১৬ জন পরীক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। জিএসটি সমন্বিত ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেয়া হয়েছে। দেশের ২৪ টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘সি’ ইউনিটভুক্ত শিক্ষার্থীদের জন্য ৩ হাজার ৬২৯ টি আসন রয়েছে। যবিপ্রবির জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক ও সদর উপজেলা স্বেচ্ছাসেক দলের যুগ্ম-আহ্বায়ক পারভেজ হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল জেলা বিএনপি কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিলে আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ ) অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, পারভেজ হোসেন অত্যন্ত সফল একজন রাজনৈতিক কর্মী ছিলেন। আমৃত্যু তিনি দলের প্রতি সর্বোচ্চ মমত্ববোধ এবং আনুগত্য দেখিয়েছেন। সর্বোচ্চ নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে গেছেন। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে দলের অত্যন্ত সংকটকালীন সময়ও পারভেজ হোসেন সর্বোচ্চ সাহসিকতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন…
বাংলার ভোর ডেস্ক যশোরে জাতীয় পুষ্টি সপ্তাহের (২০২৪) উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে বেলুন উড়িয়ে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টিগুণে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ দিন ব্যপি পুষ্টি সপ্তাহের আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টিবার্তা প্রচার, বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পুষ্টি কার্যক্রম জোরদার করন, মা সমাবেশ করে পুষ্টিকর খাদ্য প্রস্তুত সম্পর্কে অবহিত করা, প্রবীণদের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা, শিক্ষার্থীদের মাঝে পুষ্টি বিষয়ক কুইজের আয়োজন ও পুরস্কার বিতরণি। ৭ দিনব্যাপি চলমান এই কার্যক্রম সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন দপ্তর ও সংস্থার সাথে সমন্বয় করে সিভিল সার্জন অফিস যশোর পরিচালনা…
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরা কালিগঞ্জে আকস্মিক বজ্রপাতে শিমুল হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের ইছার আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে পার্শ্ববর্তী খালে মাছ ধরতে যাওয়ার একপর্যায়ে এই ঘটনা ঘটে। নিহতের মা শিরিনা পারভিন জানান, শিশুর দুপুর দুইটার দিকে পাশের খালে মাছ ধরতে যায়, এমন সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় শিমুল হোসেন বজ্রপাতের কবলে পড়ে। ছেলের আসতে দেরি হচ্ছে দেখে বৃষ্টি থামলে আমি খোঁজ নিতে গিয়ে দেখি ছেলে মাটিতে পড়ে আছে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এবং স্থানীয় চিকিৎসক মোস্তাফিজুর রহমান মনুকে খবর দেন। চিকিৎসক…
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা মাগুরার শ্রীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তাসিম বিল্লাহ্ সংগ্রামের বিরুদ্ধে। তাকে ভোট না দেয়ায় এ হামলার ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেছে বরিশাট গ্রামের সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বরিশাট গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বরিশাট গ্রামের সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, আমিরুল ইসলাম ও জাকির মোল্যার বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জামিরুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নামে শ্রীপুর থানায় মামলা করেছেন।…
নড়াইল সংবাদদাতা নড়াইলের কালিয়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও দৈনিক সমকালের কালিয়া (নড়াইল) প্রতিনিধি মশিউল হক মিটু (৬২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। বুধবার (৮ মে) রাত ৯টা ৪০ মিনিটের দিকে কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে মারা যান। পরিবার সূত্রে জানা গেছে, গত দীর্ঘ কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন মশিউল হক মিটু। মৃত্যকালে তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন। এ দিকে তাঁর মৃত্যুতে নড়াইল, কালিয়া ও লোহাগড়া প্রেসক্লাবের সাংবাদিকসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মশিউল হক মিটু দৈনিক সমকালের প্রতিষ্ঠালগ্ন থেকে কালিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণযোগাযোগ অধিদপ্তর জেলা তথ্য অফিস,যশোর http://www.info.jessore.gov.bd যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত ‘প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার’ প্রকল্পের অধীনে ২০২৩-২৪ অর্থবছর (এপ্রিল-জুন’২০২৪) এর আওতায় যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দশপাকিয়া গ্রামের মধ্যপাড়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার। তিনি ভিডিয়ো কলের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে উপস্থিত নারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক বিল্লাল বিন কাশেম, এডাব…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কোদালিয়া-তেজরোল রাস্তার উন্নয়ন কাজে অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর আনা অভিযোগের বিষয়ে দৈনিক বাংলার ভোর পত্রিকায় ‘দশদিন না পেরোতেই উঠে যাচ্ছে পিচঢালাই’ শিরোনামে ৯ মে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়ে ঠিকাদারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এরপরই তড়িঘড়ি করে রাস্তা মেরামতে নামেন ঠিকাদার। কিন্তু এলাকাবাসীর প্রতিবাদের মুখে নাম মাত্র সংস্কার করতে পারেননি তারা। বৃহস্পতিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে ৫ থেকে ৭ জন শ্রমিক কাদালিয়া-তেজরোল নতুন করা পিচের রাস্তা পরিস্কার করছে। তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, ঠিকাদারের শ্রমিক হিসেবে তারা রাস্তা পরিস্কার করছেন। নতুন পিচের রাস্তা পুনরায় কেন পরিস্কার করছেন জানতে…
