Author: banglarbhore

ঝিকরগাছা প্রতিনিধি বেশ কয়েকদিন ধরে দেশের আরো অনেক জেলার সাথে যশোরের উপর দিয়েও বয়ে চলেছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। সেই সাথে ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার পাশাপাশি গাছ গাচালি ও ফসলাদিও পড়েছে হুমকির মুখে। বিশেষ করে দেশের ফুলের রাজধানী খ্যাত ঝিকরগাছার গদখালী অঞ্চলের ফুলচাষিরা পড়েছে মহা দুশ্চিন্তায়। কেননা তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে ফুল ঝরে যাওয়ার সাথে সাথে মারা যাচ্ছে গাছও। ফুল চাষি শামিম আহমেদ জানান, চার দিন আগে বৃষ্টি, লাগাতার ঘন কুয়াশা আর প্রচণ্ড শীতে তার বাগানের গোলাপ নষ্ট হয়ে গেছে। বাগানের গাছের কচি পাতা নষ্ট হয়ে ঝরে পড়ছে, গোলাপের কুঁড়িতে পড়েছে কালো দাগ, পাপড়িও ঝরে যাচ্ছে। আগে যেখানে…

Read More

চৌগাছা প্রতিনিধি যশোরের চৌগাছায় সম্পদ নিয়ে ছেলেদের মধ্যে বিরোধে হত্যা না স্বাভাবিক মৃত্যু তা নির্ণয়ে প্রায় তিন মাস পর হায়দার আলী (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গতকালদুপুর ২টার দিকে চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করে তদন্ত সংস্থা সিআইডি। এ সময় ঘটনাস্থলে ওই বৃদ্ধের স্বজনসহ স্থানীয়রা ভিড় জমায়। তাদের দাবি, সম্পদ নিয়ে বিরোধের কারণে লন্ডনপ্রবাসী ব্যারিস্টার ভাইকে হত্যা মামলায় জড়াতে বাবার লাশ উত্তোলন করিয়েছেন অন্য সন্তানরা ও তাদের মা। গত বছরের ৯ অক্টোবর যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের হায়দার আলী। স্ত্রী, সন্তান আত্মীয়-স্বজনদের…

Read More

বিবি ডেস্ক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকারব্যবস্থার নির্বাচনগুলোয় দলীয়ভাবে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। অর্থাৎ কাউকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হবে না। যার যার মতো করে স্বতন্ত্রভাবে দলের নেতারা নির্বাচন করতে পারবেন। যেকোনো প্রার্থীর পক্ষে দলের নেতারা ভোট করতে পারবেন। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের নির্বাহী কমিটির বৈঠক সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় কমিটির প্রায় সব নেতা উপজেলা পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ না করার পক্ষে বক্তব্য…

Read More

বিবি ডেস্ক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুতদারি ও বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারী দিয়ে বলেছেন, এসব অপকর্মের হোতাদের তাদের কাজের জন্য কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্বকালে দেওয়া সূচনা ভাষণে বলেন, “কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো পণ্য মজুত করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিবো এবং প্রয়োজনে তাদের কারাগারে পাঠানো হবে।” নির্বাচনের পরপরই (নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের) আকস্মিক মূল্যবৃদ্ধি অত্যন্ত অস্বাভাবিক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই মূল্যবৃদ্ধির পেছনে কারা কারসাজি করছে তা খুঁজে বের করা অপরিহার্য। তিনি আরো বলেন, “কেবল তাদের খুঁজে বের…

Read More

বিবি প্রতিবেদক তীব্র শীতের কারণে আজ মঙ্গলবার যশোরের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক শূন্য ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজও তাপমাত্রা একই থাকবে। এ অবস্থায় জেলার সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ। জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন বলেন, ‘বিরুপ আবহাওয়ার কারণে মঙ্গলবার জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া বিবেচনা করে পরবর্তী সিন্ধান্ত নেওয়া হবে।’…

Read More

খাজুরা প্রতিনিধি যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুলকে বাঘারপাড়া উপজেলার খাজুরায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বিকেলে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করে। কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল করিম খান জামান। প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংসদ সদস্য এনামুল হক বাবুল বলেন, ‘তোমাদের আলোকিত মানুষ হতে হবে। আমরা কোথায় বাস করছি এটা কোনো বিষয় নয়, বাড়ি যেখানেই হোক না কেন আমাদের যদি ভিশন থাকে তবে সব কিছু জয় করতে পারব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি আমরা।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী…

Read More

বিবি প্রতিবেদক সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কঠিন থেকে কঠিনতম পুরস্কার অর্জন করা সম্ভব। তাই কোনো কিছু অর্জন করা যেমন কঠিন, তা ধরে রাখা আরও কঠিন। লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) কর্তৃক এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড গোল্ড রেটেড সনদ অর্জন উপলক্ষে সাইনবোর্ড উন্মোচন, দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন এস এ এফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। তিনি আরও বলেন, এ অর্জন প্রতিষ্ঠানের সকলের। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় গোল্ড রেটেড সনদ অর্জন করা সম্ভব হয়েছে। তবে এ অর্জনের ধারা যেনো অব্যাহত থাকে সেই আহবানের পাশাপাশি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের এক মাসের অতিরিক্ত বেতন প্রদানেরও ঘোষণা করেন…

Read More

বিবি প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) যোগ হচ্ছে নতুন তিনটি বিভাগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে বিভাগ তিনটির অনুমোদন পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস বিভাগ এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে হিউম্যানিটিস (নন ডিগ্রি) বিভাগ যুক্ত হচ্ছে। নতুন বিষয়গুলোর মধ্যে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে। নতুন ৩টি বিভাগ যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট বিভাগের সংখ্যা হলো ২৯টি। নতুন তিনটি বিভাগের বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, অনুমোদিত…

Read More

মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর কেশবপুরে এক শিক্ষিত যুবক চলতি মৌসুমে লাউ চাষ করে সাফল্যের পাশাপাশি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। ২০১৪ সালে যশোর এম এম কলেজ থেকে মাস্টার্স পাশ করার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও চাকরি না পেয়ে কৃষি কাজের উদ্যোগ গ্রহণ করেন। অন্যের জমি বর্গা নিয়ে লাউ চাষ করে সঠিক পরিচর্যায় ক্ষেতে প্রচুর পরিমাণ লাউ উৎপাদন করেছেন। এলাকাবাসীর অনেকেই শিক্ষিত যুবক মতিউর রহমানকে দেখে লাউ চাষে আগ্রহী হয়েছেন। উপজেলার পাঁচপোতা গ্রামের মতিউর রহমান সুজন মাস্টার্স পাশ করে দীর্ঘদিন ধরে চাকরি না পেয়ে নিজেকে স্বাবলম্বী করার আশায় পরের এক বিঘা জমি বছরে ৩০ হাজার টাকা হারে বর্গা নিয়ে সেখানে উন্নতমানের লাউ চাষ…

Read More

বেনাপোল প্রতিনিধি বহুমুখী উন্নয়নে বদলে যাচ্ছে দেশের সর্ববৃহত স্থলবন্দর বেনাপোলের চিত্র। এরই অংশ হিসেবে ধারাবাহিক উন্নয়নে ২৮৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সুবিশাল ২৪ একরের আমদানি-রফতানি পণ্যবাহী ভেহিকেল ট্রাক টার্মিনাল। যেখানে একসঙ্গে রাখা যাবে ১ হাজার ২০০ পণ্যবাহী ট্রাক। টার্মিনালটি চালু হলে বন্দরে থাকবে না কোন যানজট। এ ছাড়া বাস ও যাত্রী টার্মিনাল নির্মাণের কাজ শেষ হয়েছে অনেক আগে। পাশাপাশি নির্মাণাধীন ভেহিকেল ট্রাক টার্মিনালটি ভারত সীমান্তঘেঁষা হওয়ায় দ্রুত এটি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির আওতায় আনার কাজও শুরু হবে। এর আগে বন্দরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এবং পণ্যাগারগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছিল। চলতি বছরের জুনে শেষ হবে চলমান ভেহিকেল টার্মিনালের কাজ।…

Read More