কেশবপুর প্রতিনিধি কেশবপুর জাতীয় বীমা দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। ‘করবো বীমা গড়বো দেশ’ স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় বীমা দিবস উপলক্ষে আজ (শুক্রবার) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা পল্লী উন্নয়নও সমবায় অফিসার সুজন, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলক কুমার। এ সময় ইউএনও বলেন, দেশের উন্নয়নমূলক কাজের জন্য বীমা সহায়ক ভূমিকা পালন করতে পারে। বীমা গরীব অসহায় পরিবারকে স্বাবলম্বী হতে…
Author: banglarbhore
যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জাতীয় মহিলা সংস্থার জেলার চেয়ারম্যান জ্যোৎস্না আরা মিলির বাড়িতে দুর্বৃত্তদের ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনাকে কাপুরুষোচিত ও আইনশৃঙ্খলা পরিপন্থি কাজ বলে উল্লেখ করেছে যশোর জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন এবং সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এক বিবৃতিতে ঘটনার সাথে জড়িতদেরকে হুশিয়ার করে ও আইনশৃংখলা বাহিনীকে দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। একই সাথে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগ উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার।- প্রেস বিজ্ঞপ্তি
বাংলার ভোর প্রতিবেদক যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী বলেছেন, স্বেচ্ছাসেবীরা সকাল-সন্ধ্যা অন্যের ভালো করতে ছুটে চলেন। কখনো অসুস্থ রোগীকে হাসপাতালে পৌছে দিতে, কখনো রক্তের যোগান দিতে, কখনো অসহায়ের মুখে হাসি ফুটাতে। স্বেচ্ছাসেবীদের এই প্রচেষ্টায় সকলে এগিয়ে আসলে সমাজে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হবে। গতকাল সন্ধ্যায় মণিরামপুরে মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমনের সভাপতিত্বে এমপি এস এম ইয়াকুব আলী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের জন্য আজীবন কাজ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিসিক উদ্যোক্তা মেলা ও একুশে গ্রন্থমেলার উদ্বোধন করা হয়েছে। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) রফিকুল হাসান। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) যশোর কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ (শুক্রবার) বিকালে মুন্সি মেহেরুল্লাহ ইনস্টিটিউট ময়দানে ১০ দিনব্যাপী এ মেলার উদ্বোধন শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলায় যশোর কেন্দ্রীয় কারাগারের কয়েদিদের তৈরি বাঁশ-বেত-তাঁত প্রভৃতি পণ্যে, উদ্যোক্তাদের থ্রি-পিস, শাড়ি, পাঞ্জাবি, শিশুদের ড্রেস, নকশীকাঁথাসহ বুটিক-বাটিকের হরেক রকম পণ্যে, হস্তশিল্প, মৃৎশিল্প, খেলনা সামগ্রী, কাঠের শো-পিচ, জুয়েলারি, নকশি পিঠা, মধু, খেজুরগুড়-পাটালিসহ বিভিন্ন ধরণের দেশজ পণ্যর সমাহার রয়েছে। সেই সাথে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর পুলিশের আলাদা কয়েকটি অভিযানে ৭৬পিস ইয়াবা ও ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার ও ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, যশোর সদর উপজেলার হাটবিলা (আফিল ব্রিকস) ইব্রাহিম মেম্বরের বাড়ির পাশের্^ মিলন গাজী, একই উপজেলার মুড়লী খাঁ পাড়ার রনি, ইমন হোসেন, মুড়লী মাঠপাড়ার হোসেন ও সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া কলোনী মোড়ের লাবিব হাসান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলাদা মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। কোতয়ালি থানার পুলিশ গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রাম থেকে মাদকদ্রব্য ইয়াবা বেচাকেনার অভিযোগে লাবিব হাসানকে আটক করে। পরে তার কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করে। সদর পুলিশ জানিয়েছে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সোনা পাচারের সময় বিজিবির হাতে আটক হওয়া দুই পাচারকারীর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে চৌগাছা থানা পুলিশ। অভিযুক্তরা হলেন, যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের শাওন হোসাইন ও মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের রফিকুল ইসলাম। তদন্ত কর্মকর্তা চৌগাছা থানার ইনসপেক্টর (তদন্ত) জেল্লাল হোসেন এ চার্জশিট জমা দেন। মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২২ আগস্ট বিকেলে হিজলি বিওপি’র বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া গ্রামে অবস্থান নেন। তারা এ সময় একটি মোটরসাইকেলে দুইজনকে আসতে দেখে সংকেত দেয় বিজিবি। ওই দুইজন মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিজিবি সদস্যরা তাদের কাছে থাকা…
বাংলার ভোর ডেস্ক ৩০ টাকায় পুলিশ প্লাজা থেকে কসমেটিক্স পণ্য কিনে সোনার বালা জিতে নিয়েছেন শহরের বকচর এলাকার নাদিয়া। শুধুই নাদিয়ায় নয়, পুলিশ প্লাজা থেকে বিভিন্ন পণ্য কিনে কুপনের মাধ্যমে জিতেছেন কানের দুল, আঙটি, নাকফুল, পায়েলসহ নানা উপহার। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় পুলিশ প্লাজা মাঠে কুপনের এ ড্র অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি ছিলেন যশোর কোতয়ালী থানার ইন্সপেক্টর তদন্ত শফিকুল আলম চৌধুরী ও পুরাতন কসবা ফাঁড়ির ইনচার্জ রেজাউল করীম। অনুষ্ঠান পরিচালনা করেন পুলিশ প্লাজার পরিচালক শিমুল ভুইয়া। সোনার বালা জিতে নেয়া নাদিয়ার কুপন নম্বর ৫১০৩৫। সোনার কানের দুল জিতেছেন আঃ খালেক।…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের শংকরপুর ইসাহক সড়কের আজিম হোসেন আকাশ হত্যাকান্ডে আরো দুই আসামিকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ (শুক্রবার) তারা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায়জবানবন্দি শেষে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। আটকরা হলেন, শংকরপুরের অনিক হাসান ওরফে অনি ও আব্দুল আলিম ওরফে ছোট আকাশ। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারী নিহত আকাশের মা ফরিদা খাতুন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। তদন্ত কর্মকর্তা এই হত্যাকান্ডের সাথে জড়িত শহরের শংকরপুর রায়পাড়ার আব্দুল হাকিম সাগর, আব্দুল আলিম ছোট আকাশ ও অনিক হাসান অনিকে গ্রেফতার করে। এর আগে…
বাংলার ভোর প্রতিবেদক শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, মূল্যবোধ, মননশীলতা আর মানবিক সত্তা বিকশিত করার অভীষ্ট লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হচ্ছে স্বপ্নচারী আইডিয়াল কলেজ যশোর। কলেজ প্রতিষ্ঠা উপলক্ষে আজ (শুক্রবার) যশোর শহরতলীর হাশিমপুরে কলেজ ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কলেজের উপদেষ্টা রাজউকের পরিচালক (উপসচিব) কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জাহেদী ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী। অননুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসসর ড. আহসান হাবীব, অধ্যক্ষ সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোরের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ^াস, সাবেক শিক্ষক জহিরুল হক পাঠান। এ সময়…
বাংলার ভোর প্রতিবেদক তৃপ্তি ভরে খিচুড়ি-মাংস খেয়ে মানুষেরা চলে যায়। এ জন্য কাউকে কোনো টাকা দিতে হয়না। দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে প্রতিমাসের প্রথম শুক্রবার দুপুরে এ খাবারের ব্যবস্থা করে যশোরের এসএসসি ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘ব্যাক বেঞ্চার’। ‘খাবার আছে যতক্ষণ, পরিবেশন করা হবে ততক্ষণ’- এমন স্লোগান নিয়ে ২০২৩ সালের পহেলা আগস্ট থেকে সংগঠনটি নিয়মিত প্রতিমাসের প্রথম শুক্রবার দুপুরে মানুষের খাবারের ব্যবস্থা করে। প্রথম দিকে ৬০ থেকে ৭০ জন মানুষ এই মেজবানে অংশ নিলেও এখন সেটি চার শতাধিক মানুষে দাঁড়িয়েছে। যা প্রতি মাসে বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংগঠনটি এসব মানুষের খাবার দেয়ার পাশাপাশি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, রক্তদান, সামাজিকভাবে সচেতনামূলক কর্মকান্ড…
