বাংলার ভোর ডেস্ক আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগে প্রতি মুহূর্তে পাল্টে যাওয়া অপরাধের ধরনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পুলিশ বাহিনীকে সে অনুযায়ী প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ ক্ষেত্রে সরকার বাহিনীর পাশে আছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক সভায় একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, “প্রযুক্তির উৎকর্ষতা যত বৃদ্ধি পাচ্ছে, অপরাধও কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে হচ্ছে। নতুন নতুন মাত্রায় অপরাধ দেখা দিচ্ছে। অপরাধের সঙ্গে সেটাকে মোকাবেলা করার পদ্ধতিও যদি সমানতালে না চলে তাহলে কিন্তু যথাযথভাবে সেটা করা যায় না। এই জন্যই আমরা সেভাবেই চেষ্টা করে যাচ্ছি।…
Author: banglarbhore
সফল উদ্যোক্তা হিসেবে ঘুরে দাঁড়াচ্ছে মানবপাচারের শিকার উদ্ধার নারী-পুরুষ বাংলার ভোর প্রতিবেদক বয়স ১৮ বছর হওয়ার আগেই বিয়ের পিঁড়িতে বসতে হয় শরীফা ইয়াসমিনকে। তিন বছর পর ছেলের জন্ম হয়। এরপর স্বামী দ্বিতীয় বিয়ে করেন। ইয়াসমিন ফিরে আসেন বাবার বাড়িতে। সেখানে ভাই ও ভাবি খারাপ ব্যবহার করত। ছেলের কথা চিন্তা করে চলে যান ঢাকায়। সেখানে বিপণন কর্মী হিসেবে চাকরি নেন। স্বল্প বেতনের চাকরিতে সংসার চালানো খুবই কষ্টকর হচ্ছিল। ভাল কাজের প্রলোভনে পাড়ি জমান ভারতে। সেখানে যাওয়ার তিন মাস পর শুরু হয় নির্যাতন। নির্যাতন সহ্য করতে না পেরে ফিরে আসেন দেশে। শুরু হয় আরেক সংগ্রাম। পরিবার, সমাজের মানুষের নানা কটূকথা দিশেহারা হয়ে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে নাগরিকদের আন্দোলনের মুখে সাবমার্সিবল বিল আদায় থেকে পিছু হটলো যশোর পৌরসভা। গতকাল যশোর পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি চলাকালে নির্ধারিত ৩শ’ টাকার বিল নেয়া হবে না বলে জানিয়েছেন মেয়র। এছাড়া অন্যান্য দাবি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। যশোর পৌরসভা কর্তৃপক্ষ সম্প্রতি পানি কর, পানির বিলের সাথে নতুন করে সাবমার্সিবলের জন্য প্রতি মাসে ৩শ’ টাকার বিল ধার্য করে। যা পহেলা মার্চ থেকে আদায়ে নাগরিকদের বাড়ি বাড়ি বিলের কপিও পৌঁছে দেয়া হয়। এ নিয়ে পৌরবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি নাগরিকরা মতবিনিময় সভার মাধ্যমে সাবমার্সিবলের বিল বাতিলের পাশাপাশি অস্বাভাবিক হারে পৌর…
বাগেরহাট সংবাদদাতা বাগেরহাটের চিতালমারীতে শিহাব শেখ নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হিজলা গ্রামের একটি ঘর থেকে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে। এদিন বিকেল থেকে নিখোঁজ ছিল শিশু শিহাব শেখ। এ ঘটনায় এক কিশোরকে (১৭) আটক করেছে পুলিশ। আটক ওই কিশোরের ঘর থেকে শিহাবের মরদেহ উদ্ধার করা হয়। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। শিহাব শেখ চিতলমারী উপজেলার হিজলা গ্রামের ফরহাদ শেখের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান বলেন, শিশু শিহাবের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা…
শ্যামনগর প্রতিনিধি শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ৬১তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল হয়েছে। বুধবার বিকেল ৪ ঘটিকা হয়তে রাতব্যাপি বার্ষিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের পূর্বে জয়নগর মাদরাসার সাবেক অধ্যক্ষ হুজুরের সাক্ষাৎকারমূলক বই ‘আলাপে সংলাপে’ মাওলানা এইউএম গোলাম বারী বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। মাহফিলে মাওলানা নেছার উদ্দীনের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষক সাঈদ-উজ-জামান (সাঈদ), থানার অফিসার ইন্চার্জ আবুল কালাম আজাদ, জয়নগর মাদরাসার সাবেক অধ্যক্ষ এইউএম গোলাম বারী, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ড. মুহাম্মদ আশরাফুল আলম, বাংলাদেশ বিমান বাহিনীর…
মাগুরা প্রতিনিধি মাগুরার শালিখায় সড়ক দুর্ঘটনায় আহত সাবেক প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ মন্ডল চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে ঢাকা মেডিকেলে মারা গেছেন। তিনি গত ২৩ ফেব্রুয়ারি আড়পাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে মাগুরা-যশোর সড়কের কৃষ্ণপুর দুই ব্রিজের মাঝে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। তিনি শালিখা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা, বাংলাদেশ শিক্ষক সমিতির শালিখা উপজেলা শাখার দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ও আড়পাড়া মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে আড়পাড়া মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ শিক্ষক সমিতি শালিখা উপজেলা শাখা, প্রেসক্লাব শালিখাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শোক প্রকাশ…
রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলা চলুয়াহাটি ইউনিয়নের ত্রিপুরাপুর গ্রামে মালয়েশিয়া প্রবাসী ওজিয়ার রহমানের বাড়ির গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুন লেগে পুড়ে মারা গেছে গরু-ছাগল-হাঁস-মুরগি। সেই সাথে ভস্মিভূত হয়েছে গোয়ালে থাকা অন্যান্য মালামাল। জানা গেছে, প্রবাসী ওজিয়ারের বাড়ির গোয়ালে বুধবার গভীর রাতে গরুর মশা তাড়ানোর কয়েল থেকে আগুন লাগে। ওজিয়ারের স্ত্রী গভীর রাতে ঘুম থেকে জেগে দেখেন গোয়ালে আগুন লেগেছে। এসময় তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নেন। আগুনে গোয়ালের একটি গরু, চারটি ছাগল, ১২ টি কবুতর, ১৩ টি হাঁস ও মুরগি গোয়াল ঘরে থাকা বিভিন্ন মালামাল ও জিনিস পত্র অগ্নিদগ্ধ হয়ে, গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে করে…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্র্যাকের অর্থায়নে আজ (বৃহস্পতিবার) সকালে উপজেলার চলিশিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ের এ কর্মশালা অনুষ্ঠিত হয়। চলিশিয়া ইউনিয়ন চেয়ারম্যান সানা আব্দুল মান্নানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চলিশিয়া ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মাদ আবু রাসেল। যশোর সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামার মেসকাতুল আরিফিনের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যশোর ডিস্ট্রিক কোআর্ডিনেটর ব্র্যাক মাইগ্রেন প্রোগ্রামার মোহাম্মাদ জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্য, গ্রাম পুলিশ, ইমাম, সাংবাদিক, শিক্ষকগণ। কর্মশালার সার্বিক…
খাজুরা সংবাদদাতা যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের শুড়া গ্রাম। প্রায় ২০০ হিন্দু পরিবারের পূজা-অর্চনা করার জন্য রয়েছে একটি রাধাগোবিন্দ মন্দির। সেখানে যাওয়া-আসার নেই কোনো নির্দিষ্ট রাস্তা। রয়েছে জমির আলের মতো আর ঝোপঝাড়ে ঘেরা সরু পথ। সারাবছরই পথটি নরম কাদামাটির কারণে চলাচলের অযোগ্য থাকে। এতে মন্দিরের ভক্ত ও দর্শনার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিনের ভোগান্তির অবসান করতে গতকাল যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে মন্দির যাতায়াতের রাস্তাটি নির্মাণ কাজ শুরু হয়েছে। মন্দির কমিটির সভাপতি রাজেশ^র বিশ্বাস বলেন, মন্দির প্রতিষ্ঠার প্রায় এক যুগেও নির্দিষ্ট কোনো রাস্তা ছিলোনা। স্থানীয় জনপ্রতিনিধিরা শুধু আশ্বাসই দিয়ে গেছেন। রাস্তার কাজ উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত…
মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর যশোরের কেশবপুরের জলাবদ্ধ এলাকায় গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন জলাবদ্ধ এলাকার খামারি ও কৃষকরা। জলাবদ্ধতার কারণে বোরো আবাদ না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলার সুফলকাটি, পাঁজিয়া, গৌরীঘোনা, মঙ্গলকোট ও কেশবপুর সদর ইউনিয়নের অধিকাংশ এলাকার কৃষকরা বিচালির অভাবে গবাদি পশু পালনে দুশ্চিন্তায় পড়েছে। গরু পালনে বাড়তি টাকা ব্যয়ে খামারিরা বিচালি কিনতে বাধ্য হচ্ছেন। এমনকি অনেকেই বিলের পানি থেকে কচুরিপনা সংগ্রহ করে গরুকে খাওয়াচ্ছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার দুই হাজার ২৫৩ হেক্টর জমি জলাবদ্ধ রয়েছে। এর মধ্যে সুফলকাটি ইউনিয়নে এক হাজার ২৭৪ হেক্টর, পাঁজিয়া ইউনিয়নে ৬৫০ হেক্টর, গৌরীঘোনা ইউনিয়নে…
