Author: banglarbhore

প্রতীক চৌধুরী বাবা-মায়ের তিন ছেলের মধ্যে বড় কামরুল হাবিব রকি (২১)। ডিসেম্বর মাসে ঢাকার কাচ্চিভাই রেস্টুরেন্টে চাকরি নেন তিনি। প্রতিষ্ঠানটির বেইলী রোড শাখায় ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে ওই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগলে মামা জিহাদ জোয়ারদারের ম্যাসেঞ্জারে কল দেন রকি। এ সময় শেষ কথা হয় মা রিপা বেগম ও মামা জিহাদের সঙ্গে। তখন মৃত্যুর আশংকা করে বাঁচার আকুতি জানায় রকি। রাতেই ঢাকায় চলে যান মামা জিহাদ জোয়ারদার। ফায়ার সার্ভিস রকিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার বেলা ১১টার দিকে যশোর সদর উপজেলার ধোপাখোলা গ্রামের বাড়িতে তার মরদেহ পৌঁছায়। তিনি ওই গ্রামের কবির হোসেন ও…

Read More

বাংলার ভোর ডেস্ক সয়াবিন তেলের নতুন দাম আজ থেকে কার্যকর হবে। এর ফলে এদিন থেকে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকায় বিক্রির হওয়ার কথা রয়েছে। আর প্রতি লিটার লুজ সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকায়। এ ছাড়া বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম পড়বে ৮০০ টাকা। ২০ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত হয়। ওইদিন বলা হয়, ১ মার্চ থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর হবে। এর আগে ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী নির্দেশনা দেয়ার পর ৮ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে ভোজ্যতেলসহ আরও তিন পণ্যের আমদানিতে শুল্ক-কর কমানোর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলির বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত ১২টার দিকে শহরের পুরাতন কসবা কাজীপাড়া আবু তালেব সড়কস্থ তার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এই ঘটনায় বাসার তিনটি জানালার বাইরের অংশের গ্লাস ভেঙ্গে যায়। তবে কোন হতহাতের ঘটনা ঘটেনি। জ্যোৎস্না আরা মিলি অভিযোগ করে বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার প্রচারণা করে যাচ্ছি। এদিন ফতেপুর ইউনিয়ন থেকে প্রচার প্রচারণা চালিয়ে বাসায় আসি। ফ্রেশ হয়ে পরিবারে সদস্যদের নিয়ে গল্প করছিলাম। এসময় বাহিরে বিকট শব্দ হয়। যেহেতু আমাদের বাসা পুরানো; ভাবছি ছাদ ভেঙ্গে গেছে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ অমিত বিশ্বাসের পাশে দাঁড়িয়েছেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। বৃহস্পতিবার তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দেখতে যান। এ সময় তার শারীরিক খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন এমপি এসএম ইয়াকুব আলী। অগ্নিদগ্ধ অমিত বিশ্বাস উপজেলার মোবারকপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, উপজেলার ঝাঁপা ইউনিয়নের বঙ্গবন্ধু ভাসমান সেতুর পাশের একটি চায়ের দোকানে ১০ ফেব্রুয়ারি ভোরে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের সময় দোকানে ঘুমিয়ে ছিলেন অমিত বিশ্বাসের পিতা কালীপদ বিশ্বাস। এসময় তাকে বাঁচাতে গিয়ে অমিত অগ্নিদগ্ধ হয়। এমপি এস এম ইয়াকুব আলী জানান, আমার কাছে আমার নির্বাচনী এলাকার মানুষ…

Read More

কেশবপুর প্রতিনিধি কেশবপুরের কালিয়ারই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে অভিভাবক ও এলাকাবাসীরা। বৃহস্পতিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুস সালাম। মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক দু’সপ্তাহের কোনো এক দিন বিদ্যালয়ে গিয়ে হাজিরা খাতায় বিগত দিনের স্বাক্ষর করে চলে আসেন। বিদ্যালয়ে না গিয়েই তিনি দীর্ঘদিন ধরে বেতন ভাতার সরকারি অংশ অবৈধভাবে উত্তোলন করে চলেছে। তার অবহেলার কারণে বিদ্যালয়ের অফিস সহকারীর অধীনে চলতে হয় শিক্ষকদের। এনিয়ে শিক্ষকসহ অভিভাবকদের মাঝে তীব্র ক্ষেভের সৃষ্টি হয়েছে। তার অনুপস্থিতির সুযোগে বিদ্যালয়ের অফিস সহকারী আজিবর রহমান কাউকে তোয়াক্কা না করে শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। এরই ধারাবাহিকতায় গত…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরাতে ‘আশ্বাস-মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী এবং পুরুষদের জন্য’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় অনুষ্ঠিত প্রকল্প অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন বেসরকারি সংগঠন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সরোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উইনরক ইন্টারন্যাশনাল’র সিনিয়র ম্যানেজার ওমর ফারুক, পলিসি এ্যাডভোকেসি স্পেশ্যালিস্ট, মৃন্ময় মহাজন, ফিল্ড অফিসার, মাসুদুল হাসান এবং অগ্রগতি সংস্থা’র আশ্বাস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শেখ মাহবুবুর রহমান। সভায় জানানো হয়, এ প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার ৭০০ জন মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী এবং পুরুষদের মর্যাদা ও কল্যাণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের শংকরপুর এলাকার আজিম হোসেন ওরফে আকাশ (২১) হত্যাকান্ডে জড়িত তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। আদালত স্বীকারোক্তি গ্রহণ শেষে তাদেরকে কারাগাওে পাঠিয়েছে। এর আগে বুধবার গভীর রাতে তাদের গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা হলেন, যশোর শহরের শংকরপুর রায়পাড়ার আব্দুল খালেকের ছেলে আব্দুল হাকিম ওরফে সাগর, একই এলাকার আব্দুল খালেকের ছেলে আব্দুল আলিম ওরফে ছোট আকাশ ও আলতাফ হোসেন ওরফে আলতুর ছেলে অনিক হাসান ওরফে অনি। আসামিদের তথ্যমতে বৃহস্পতিবার দুপুরে শংকরপুর এলাকার আব্দুল রাজ্জাকের বসত বাড়ির টয়লেটের টিনের চালের ওপর থেকে ৪টি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের দেবীনগর সার্বজনীন শীব মন্দিরের পাশ থেকে দ্বীপ মণ্ডল (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি খুলনা ফুলতলার বানিয়াপুকুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দ্বীপ মণ্ডল দীর্ঘদিন যাবৎ জটিল কিডনি রোগে ভুগছিলেন। তিনি স্বপ্নে দেখেন দেবীনগর সার্বজনীন শীব মন্দিরে সেবাইতের কাজ করলে রোগমুক্তি পাবেন। মামাবাড়ি বাসুয়াড়ি ইউনিয়নের সৈয়দ মাহমুদপুর গ্রামে হওয়ায় গত ৬ ফেব্রুয়ারি মন্দিরে আসেন এবং সেই থেকে মন্দির পরিস্কার-পরিচ্ছন্নতাসহ পূজারীর কাজ করে আসছিলেন। এলাকাবাসীও দ্বীপকে খাবার সরবরাহ করতেন। ঘটনার দিন রাতে দেবীনগর গ্রামের বৃদ্ধা স্নেহলতা (৮০) মন্দিরে পূজা দিতে এসে দ্বীপকে…

Read More

অভয়নগর (যশোর) প্রতিনিধি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মধ্যম আয়ের দেশ থেকে উন্নত বাংলাদেশ গঠনে সরকার কাজ করছে। ডিজিটালের ধাপ পেরিয়ে আমরা এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। আর সেই স্মার্ট বাংলাদেশ গড়তে যারা অগ্রণী ভূমিকা পালন করবে তারাই হচ্ছে ছাত্রলীগ। যশোরের অভয়নগর উপজেলা, নওয়াপাড়া পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল এ কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নে ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে ছাত্রলীগের…

Read More

বাংলার ভোর ডেস্ক বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যে ধর্মীয় সংখ্যালঘুরা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে পৌঁছেছেন, তাদের নাগরিকত্ব দিতে ভারতীয় পার্লামেন্ট আইন পাস করেছে চার বছরেরও বেশি আগে। কিন্তু এখন পর্যন্ত সেই নাগরিকত্ব আইনের বাস্তবায়ন শুরু করা যায়নি। অবশেষে ভারত সরকার নতুন একটি পোর্টাল চালু করে সেই প্রক্রিয়ার সূচনা করতে চলেছে। বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চের দ্বিতীয় সপ্তাহে ভারতের আসন্ন সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা। তার আগেই পুরোদমে এই পোর্টাল বা ওয়েবসাইটটি চালু হয়ে যাবে। নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে ‘আদর্শ আচরণবিধি’ও (মডেল কোড অব কনডাক্ট) চালু হয়ে যায়। তখন এ ধরনের পদক্ষেপ…

Read More