Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে আহমেদ হাসান নামে এক মাদ্রাসার অধ্যক্ষের সাত বছরের সাজা বহাল রেখেছেন জজ আদালত। আহমেদ হাসান যশোর শহরের রেলগেট তেঁতুলতলা এলাকার কওমি মাদ্রাসা ‘মাদ্রাসাতুল হাসান’ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং হেফাজতে ইসলাম যশোর জেলা কমিটির সভাপতি আনোয়ারুল করিমের ছেলে। রোববার ম্যাজিস্ট্রেট আদালতের দেয়া রায় বাতিলের আপিল শুনানি শেষে বিচারক জুয়েল অধিকারী রায় বহালের আদেশ দেন। ২০১৩ সালের ৯ অক্টোবর রাতে শহরের রেলগেট তেঁতুলতলা এলাকার কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে অশ্লীল ভিডিও দেখিয়ে ওই অধ্যক্ষ শিশুটির উপর নানাভাবে যৌন নির্যাতন চালান। পরের দিন ওই শিশু শিক্ষার্থী মাদ্রাসা থেকে বাড়ি পালিয়ে যেয়ে বিষয়টি পরিবারকে জানায়। তার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ সুলতান আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বিকেল সাড়ে তিনটায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বেলা ১১ টায় যশোর ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) সকালে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সুলতান আহমদকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ বিকেলে অধ্যক্ষ সুলতান আহমেদের মরদেহ শহরের সার্কিট হাউস পাড়ার বাসভবনে আনা হলে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আজ (মঙ্গলবার) সকালে যশোর জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় কালেক্টরেট চত্বর থেকে শুরু করে জেলা শহরস্থ দড়াটানা ভৈরব চত্বর প্রদক্ষিণ করে। এর আগে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান। উপস্থিত ছিলেন যশোর পৌর মেয়ের বীর মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, মো. আছাদুজ্জামান, এছাড়াও উপস্থিত ছিলেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ সহ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ অর্থবছরের আওতায় যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের জেলেপাড়ায় মঙ্গলবার বিকালে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদককে না বলুন, বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধ করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত হন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার। তিনি তার বক্তব্যে সরকারের বিভিন্ন বিভাগের বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরেন। এছাড়া তিনি সন্তানকে সুশিক্ষিত ও সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে আহ্বান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের বড়বাজার আলুপট্টি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ দুই চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলুপট্টি এলাকার কয়েকটি গুদামে তল্লাশি অভিযান করে তাদেরকে আটক করে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। রোববার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব। আটকরা হলেন- যশোর শহরের বেজাপড়া এলাকার তপন কুমার দাসের ছেলে তাপস কুমার দাস (৩৬), শহরতলীর ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার ইউনুস আলীর ছেলে মেহেদী হাসান হৃদয় (২২)। র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যম জানতে পারি যে, কতিপয় চোরাকারবারীরা শুল্ক কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ…

Read More

রিজাউল করিম, সাতক্ষীরা প্রতিনিধি  বালা গ্রাম নামে পরিচিত সাতক্ষীরা দেবহাটা উপজেলার উত্তর সখিপুর গ্রাম। সকাল হলেই যেন ঠিক ঠিক… খট খট… শব্দে মেতে ওঠে পুরো গ্রাম। যে যার মতো কাজে ব্যস্ত। নিজ বাড়ির উঠানে কিংবা বাড়ি সংলগ্ন ছোট কারখানায় চলে কর্মযজ্ঞ। কেউ পিতলের পাত গরম করছেন, কেউ সেটি মাপ অনুযায়ী কেটে জোড়া দিয়ে লম্বা পাইপে পরিণত করছেন, কেউ তৈরিকৃত পাইপে গালা ভরছেন, কেউ গালা ভরা পাইপ পিটিয়ে গোলাকার বালায় (রুলি) রূপ দিচ্ছেন। কেউ গোলাকার বালা থেকে গালা বের করে বালার দুই মুখ জোড়া দিচ্ছেন। কেউ সেই বালায় আবার গালা ভরছেন, কেউ সেই বালায় সেনি দিয়ে টুক টুক করে পিটিয়ে খোদাই…

Read More

অভয়নগর প্রতিনিধি অভয়নগরে ককটেল ও চাঁদার দাবি করা চিঠিসহ দুই চাঁদাবাজকে আটক করেছে বাশুয়াড়ী ক্যাম্প পুলিশ। উপজেলার গোপীনাথপুর গ্রামের আলমগীর শিকদারের কাছে তারা চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রোববার গভীর রাতে পুলিশ তাদেরকে আটক করে। অভয়নগর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞতিতে জানা গেছে, উপজেলার গোপীনাথপুর গ্রামের আলমগীর শিকদারের কাছে চাঁদা দাবি করে। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ রোববার গভীর রাতে অভিযান চালিয়ে একটি লাল কসটেপ দিয়ে পেঁচানো একটি ককটেল সাদৃশ্য বস্তু ও ৫ লাখ টাকা চাঁদা দাবির চিঠিসহ দুই চাঁদাবাজকে আটক…

Read More

অভয়নগর প্রতিনিধি যশোরের অভয়নগরে কাভার্ড ভ্যান চাপায় এক পল্লী চিকিৎসক মারা গেছেন। সোমবার বিকালে যশোর-খুলনা মহাসড়কের ভাঙ্গাগেট ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার আমডাঙ্গা গ্রামের ইনতাজ আলী(৬৫)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা মোহাম্মদ হোসাইন। নিহতের ভাতিজা জানিয়েছেন, চাচা পল্লী চিকিৎসক ও শিক্ষক ছিলেন। তিনি ঘটনার সময়ে ভাঙ্গাগেট এলাকায় নিজ চেম্বারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৮-৭৩৩২) এসে তাকে ধাক্কা দেয়। এতে চাচার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি লিয়াকত হোসেন বলেন, ঘাতক…

Read More

অভয়নগর প্রতিনিধি যশোরের অভয়নগরে কাইয়ুম সর্দার (৩৫) নামের এক শ্রমিক পানিতে পড়ে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার তার লাশ উদ্ধার করেছেন। তিনি উপজেলার শুভরাড়া গ্রামের মো. শরিয়াতুল্লাহর ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। তিনি কার্গো জাহাজ থেকে পণ্য নামানোর সময় অসাবধানতাবশত সারের বস্তা নিয়ে পানিতে পড়ে যান। মরদেহ উদ্ধারের বিষয় নিশ্চিত করেন অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন। স্থানীয়রা জানান, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মহাকাল মিস্ত্রিপাড়া সংলগ্ন মেসার্স দেশ ট্রেডিংয়ের ২ নম্বর ঘাটে কাইয়ুম হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করছিলেন। পরে সারের বস্তাসহ পা পিছলে ভৈরব নদে পড়ে যান। স্থানীয় শ্রমিক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক প্রাচ্যসংঘ যশোরে শেষ হলো চারদিনের ইন্দো-বাংলা যৌথ চিত্র প্রদর্শনী ও আর্ট ক্যাম্প। সোমবার বিকেলে প্রাচ্য অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীতে অংশগ্রহণকারী ভারত ও বাংলাদেশের শিল্পীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এর আগে তিনি প্রধান অতিথির বক্তৃতায় বলেন, প্রাচ্যসংঘ তৃতীয়বারের মতো আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর আয়োজন করে সব মহলের প্রশংসা কুড়িয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামিতে শুধু ভারত ও বাংলাদেশের শিল্পীদের মধ্যেই সীমাবদ্ধ না থেকে আরও বড় পরিসরে প্রাচ্যসংঘ এ ধরণের আয়োজন করবে। সার্কভুক্ত দেশগুলোর শিল্পীদের নিয়ে এমন আয়োজন করা যেতে পারে। প্রাচ্য, মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্যের শিল্পীদের নিয়েও এমন…

Read More