Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় গড়ে উঠা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। হাসপাতালে ঢোকার মুখে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে। আজ (শনিবার) দুপুরে হাসপাতালের সামনের সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট বিরোধী এ অভিযানে নেতৃত্ব দেন পুরাতন কসবা পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর রেজাউল করিম। অভিযানে হাসপাতাল মোড় থেকে নিকুঞ্জের মোড় পর্যন্ত রাস্তার দু’পাশে চায়ের দোকান, টোঙ দোকান ও ঠেলা দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং, ইজিবাইক ও অ্যাম্বুলেন্স পার্কিংয়ের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হয়। পুরাতন কসবা পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর রেজাউল করিম জানান, হাসপাতাল এলাকায় যানজট…

Read More

কেশবপুর প্রতিনিধি যশোরের কেশবপুরে চুরি মামলায় গ্রেফতার হওয়া আসামিদের মুক্তির দাবিতে পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন। আজ (শনিবার) বিকেলে উপজেলার ভেরচী বাজারে আসামিদের পরিবার এ মানববন্ধনের আয়োজনে করে। তারা বলেন, সাবেক চেয়ারম্যান আলী রেজার ছেলে বদিরুজ্জামান মুন্না গত ৩০ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে তাদের বাড়িতে সংঘটিত চুরির ঘটনায় আমাদের পরিবারের লোকদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে পুলিশ দিয়ে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও আমাদের লোকদের মুক্তির দাবিতে এবং মিথ্যা অভিযোগকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন করতে রাস্তায় দাঁড়িয়েছি। মানববন্ধনে বক্তব্যে দেন আসামি অজয় মিস্ত্রির বাবা মনতোশ মিস্ত্রি, আইয়ুব আলীর মাতা রেহেনা বেগম, দেবপ্রসাদ নন্দীর স্ত্রী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে হেফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (শিনিবার) দিনভর সদরের নুরপুর উত্তরপাড়া মাহমুদুল ইসলাম নূরানী বহুমূখী মাদ্রাসার আয়োজনে ২৯ মাদ্রাসার ৩শত শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। এতে হৈবতপুর, কাশিমপুর, চুড়ামনকাটি, দেয়াড়া ও ফুলসারা ইউনিয়নের শিক্ষার্থীরা অংশ নেয়। জানা গেছে, ৫, ১০, ২০, ৩০ পারা কোরআন মুখস্থ ও খতমী শিক্ষার্থীদের মাঝে ৫ ধাপে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ৫ পারা গ্রুপের ১ম হয়েছেন খোজারহাট মাদ্রাসার বোরহান বীন রাশেদ, ১০ পারা গ্রুপের ১ম হয়েছেন ঝাউদিয়া মাদ্রাসার আফনান, ২০ পারা গ্রুপের ১ম হয়েছেন রসুলপুর মাদ্রাসার আব্দুর রহমান, ৩০ পারা গ্রুপের ১ম হয়েছেন বাদামতলা মাদ্রাসা ফাহিম বীন আবু…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ঘের মালিকের কাছ থেকে চাঁদা নেয়ার অভিযোগে কারাগারে আটক পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলনসহ (টাক মিলন) ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ এই মামলায় সন্দেহজনকভাবে মাহবুবুল আলম বিদ্যুৎ নামে একজনকে আটক করেছে। ২০২৩ সালের ১৪ আগস্ট সদর উপজেলার মোবারককাটি গ্রামে ওই ঘটনায় ভুক্তভোগী একই উপজেলার ফুলবাড়ি গ্রামের গোলাম মোস্তফা গতকাল কোতোয়ালি থানায় মামলাটি করেন। আটক মাহবুবুল আলম বিদ্যুৎ সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা। মামলায় বাদী উল্লেখ করেছেন, ২০২২ সালের ৯ জানুয়ারি সদরের মোবারককাটি গ্রামে একটি পুকুরসহ জমি কিনে মাছের চাষাবাদ করে আসছিলেন। আসামি জাহিদ হোসেন মিলনের নেতৃত্বে অন্যান্যরা দীর্ঘদিন ধরে তার কাছে দুই লাখ…

Read More

♦ ভবন মালিককে গুণতে হবে প্রতিমাসে ৩শ’ টাকা ♦অতিরিক্ত বিল নিয়ে ক্ষুব্ধ নাগরিক সমাজ প্রতীক চৌধুরী যশোর পৌরসভার বাড়ি ও ভবনে অন্তত ১১ হাজার সাব-মার্সিবল পাম্প শনাক্ত করা হয়েছে। বিকল্প পানির উৎস হিসেবে এই সাব-মার্সিবল পাম্প ব্যবহার করছে নাগরিকরা। এবার সেই সাব-মার্সিবল পাম্প ব্যবহারের লাগাম টানতে যাচ্ছে পৌর কর্তৃপক্ষ। প্রত্যেক ভবন মালিককে প্রতিমাসে গুণতে হবে ৩শ’ টাকা। যদিও প্রথম পর্যায়ে তিন হাজার বাড়ি ও ভবন মালিককে নোটিশ দেয়া হয়েছে। এ মাসের মধ্যেই বিল পরিশোধের নির্দেশনা দেয়া হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে নাগরিক সমাজ। এই বিল প্রত্যাহারের দাবিতে কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেয়া হয়েছে। তবে পৌরসভা কর্তৃপক্ষ বলছে, পৌরসভার মাসিক সভার সিদ্ধান্ত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষকদের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বাঘারপাড়া সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও নারিকেলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদ হোসেনের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ অসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের উপ পরিচালক ড. সাধন কুমার বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী বিশ্বাস, বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, বাঘারপাড়া উপজেলা প্যানেল চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, বাঘারপাড়া উপজেলার ভাইস…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীনের অবস্থা আশংকাজনক। অবস্থার কোন উন্নতি না হয় তাকে এখন ইউনাইটেড হাসপাতাল থেকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা,৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোতজা ছোট। তিনি বর্তমানে ইউনাইটেড হাসপাতালের অবস্থান করছেন। তিনি জানান, ডাক্তার জানিয়েছেন শাহিনের শারীরিক যে কন্ডিশন সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ। সর্বশেষ চেষ্টা একটি অপারেশন করতে হবে। আজ (শনিবার) রাতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে সে অপারেশনটি করার কথা রয়েছে। এখন ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।শুক্রবার সকালে নিজ বাড়িতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘ভালা গানতো ভাল মনও’ শ্লোগাকে সামনে রেখে আজ (শনিবার) বিকেল সাড়ে পাঁচটায় যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে আশাবরী সংগীত নিকেতনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষীকির আলোচনা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান, বিশেষ অতিথি ছিলেন দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, সম্মিলিত সংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আশাবরী সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা ড. সবুজ শামীম আহসান।

Read More

মাগুরা প্রতিনিধি মাগুরার শালিখার সীমাখালী বাজারে আজ (শনিবার) বিকেল তিনটায় স্মার্ট পুলিশ স্মার্ট দেশ শান্তি প্রগতির বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। শালিখা থানার ৪নং শতখালী ইউনিয়ন বিটের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিট পুলিশিং অফিসার এসআই ইমরান হোসেন এবং সার্বিক দ্বায়িত্ব পালন করেন এসআই রাকিবুল ইসলামসহ এএসআই লিটন হোসেন, এএসআই রিপন। এ সময় বক্তব্য রাখেন শালিখা থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন ও সীমাখালী হাটবাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ কাজী। ওপেন হাউস ডে অনুষ্ঠানে অফিসার ইনচার্জ শালিখা উপস্থিত সাধারণ জনগণের অভিযোগ শুনতে চান এবং পুলিশ জনগণের বন্ধু ও কাছাকাছি থেকে পুলিশের সেবা…

Read More

কালীগঞ্জ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে গুণগতমান সম্পন্ন বিজআখ উৎপাদন ও বিস্তারের কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) সকালে মোবারকগঞ্জ চিনিকলের প্রশিক্ষণ ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মোবারকগঞ্জ চিনিকলের কৃষি বিভাগীয় কর্মকর্তা, সিডিএ ও সিআইসিসহ ৮৫ জন কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বিজ উৎপাদন ও বিস্তার প্রকল্পের আওতায় এ কর্মশালায় বিএসআরআই’র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. শামসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ওমর আলী। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইমাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য…

Read More