Author: banglarbhore

কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন ও ছাড় পত্র ছাড়া কেউ ডাক্তার লিখে কোন রোগীকে চিকিৎসা সেবা দেয়ার বিধান নেই। অথচ কালীগঞ্জ উপজেলায় এক শ্রেণীর ভুয়া চিকিৎসকরা নামের আগে ডাক্তার লিখে প্যাড ছাপিয়ে চিকিৎসা সেবার নামে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। প্রশাসনের নজরদারী না থাকার কারণে উপজেলার বিভিন্ন হাট বাজারে শত শত লাইসেন্স বিহীন নামধারী ডাক্তাররা চেম্বার খুলে বসে আছে। তারা ওষুধ নীতিমালার তোয়াক্কা না করে প্রশাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জীবন রক্ষাকারী ওষুধ বিভিন্ন এলাকার রোগীর কাছে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে , কালীগঞ্জ উপজেলার বারোবাজার , রাখাল গাছী , সাঁকো…

Read More

শার্শা সংবাদদাতা আনন্দঘন পরিবেশে যশোরের বেনাপোল ছোটআঁচড়া এলাকা সংলগ্ন রুনার কুঠি বাড়িতে জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার উদ্দ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনভর জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার কর্মরত সকল সাংবাদিক ও সাংবাদিকদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উক্ত বার্ষিক বনভোজন আনুষ্ঠানিকতার শুরু হয়। উপজেলা শাখার সভাপতি এইচএম আবুল বাশারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বিশ্বাসের সার্বিক তত্বাবধানে সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামের বিশেষ আয়োজনে উপদেষ্টা শরিফুল আলম নয়ন এবং সিনিয়র সদস্য মেহেদী হাসান সোহাগের সঞ্চালনায় বার্ষিক বনভোজনে সকাল ১০টায় সংস্থার সকল সাংবাদিক সদস্য এবং তাদের পরিবারের সকলকে ফুল দিয়ে বরণের সাথে পরিচিতি পর্ব, বেলা…

Read More

রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে বসন্তের শুরুতেই আম গাছে মুকুল আসতে শুরু করেছে। উপজেলার নেংগুড়াহাট অঞ্চলে বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, অনেক আম গাছে আসতে শুরু করেছে। এই মুকুলে আম চাষিদের মনে আশার প্রদীপ জ্বলে উঠেছে। তবে আগাম মুকুল দেখে আম চাষিরা খানিকটা শংকায়ও রয়েছেন তাদের মাতে আগাম আমের মুকুল আসা ভালো নয়। কারণ এখন ঘন কুয়াশা পড়লে গাছে আগে ভাগে আসা মুকুল ক্ষতিগ্রস্ত হতে পারে। যা ফলনেও প্রভাব ফেলতে পারে। তবে লাভ-ক্ষতি পরে হলেও গাছে গাছে মৌমাছির গুঞ্জন শুরু হয়ে গেছে। মুকুলের মিষ্টি ঘ্রাণ যেন জাদুর মতো কাছে টানছে মৌমাছিদের। গাছের প্রতিটি শাখা-প্রশাখায় তাই চলছে ভ্রমরের সুর ব্যঞ্জনা,শীতে…

Read More

বাংলার ভোর ডেস্ক জার্মানির মিউনিখে সম্প্রতি অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে বন্ধুপ্রতিম বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বাংলাদেশে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক জার্মানি সফর সম্পর্কে জানাতে গতকাল প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলেন এ কথা জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে সরকার গঠনের পর শুক্রবারই প্রথম সংবাদ সম্মেলনে কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, “মিউনিখে আমার এই ফলপ্রসূ সফরের ফলে বিশ্বের দরবারে বাংলাদেশের শান্তি, সার্বভৌমত্ব ও সর্বাঙ্গীন নিরাপত্তার প্রতি অঙ্গীকার বলিষ্ঠরূপে প্রতিফলিত হয়েছে।” তিনি বলেন, “দেশের আকার নয় বরং নীতির শক্তিতেই যে মানবতার রাজনৈতিক ও আর্থসামাজিক মুক্তি, এবারের সম্মেলনে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক এম এম কলেজ বন্ধু ফোরাম-৭৫’র বার্ষিক মিলন মেলা শুক্রবার (২৩/০২/২০২৪) যশোর শহরতলীর পুলেরহাট আঞ্চলিক স্কাউট চত্বরে অনুষ্ঠিত হয়। অন্য বছরের তুলনায় এবারের উপস্থিতি কিছুটা কম হলেও সামগ্রিক ভাবে সুন্দর হয়েছে। মিলনেমলা উপকেলা আমেরিকা থেকে এসেছে ফারুক, ঢাকা থেকে মতিউর রহমান বাবু, খুলনা থেকে ডা. মুজাহিদ খলিল। মিলনমেলায় সম্প্রতি মৃত্যুবরণকারি মদন মোহন দত্তসহ অন্যান্য না ফেরার দেশে চলে যাওয়া বন্ধুদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। ডা. নাসিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাধারণ সম্পাদক শহিদুল হক বাদলবাৎসরিক প্রতিবেদন উত্থাপন করেন। কোষাধক্ষ্য নজরুল ইসলাম বাৎসরিক হিসেব প্রদান করেন। আলোচনায় অংশ নেন,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মণিরামপুর কল্যাণ সমিতির বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার যশোরের বিনোদিয়া ফ্যামিলি পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙ্গে নিয়ে সংগঠনটির কার্যক্রম আরো গতিশীল করতে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের সম্মতিতে আহ্বায়ক করা হয়েছে ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টুকে। সদস্য করা হয়েছে মাছুদুর রহমান লাভলু, প্রভাষক ফরিদ উদ্দিন, অ্যাডভোকেট শওকত আলী পিন্টু ও সঞ্জয় মল্লিককে। কমিটি ঘোষণা করেন যশোর-৫ আসনের সংসদ সদস্য ও সংগঠনের সদস্য ইয়াকুব আলী। এ সময় তিনি বলেন, ‘শুধুমাত্র সদস্যদের না, মণিরামপুর কল্যাণ সমিতি আপামর জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দানবীর হাজী মো. মহসীন মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘গত শতাব্দীতে সবচেয়ে বড় সম্পদ ছিল তেল ও গ্যাস। কিন্তু এই শতাব্দীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ডাটা বা তথ্য। এখন ফেসবুক বলি, গুগল বলি- বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানি হচ্ছে তথ্য নির্ভর।’ তিনি বলেন, ‘আমরা এখন বিশ্বায়নের যুগে বাস করছি। সারা পৃথিবী প্রযুক্তির মাধ্যমে আমাদের হাতের মুঠোয়। মোবাইল ফোনে কয়েকটি বোতাম চাপলেই পৃথিবীর যেকোনও তথ্য উপাত্ত খুব সহজেই পেতে পারি। আমাদের বাংলাদেশেও তথ্য-প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দানবীর হাজী মো. মহসীন মাধ্যমিক বিদ্যালয়ের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের পুলেরহাটে স্কাউটস’র জনক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল’র (বিপি) ১৬৭তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউট দিবস উদযাপন করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের আয়োজনে বৃহস্পতিবার সকালে আঞ্চলিক স্কাউটস ভবন থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে আলোচনা অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান ও বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সভাপতি প্রফেসর ড. আহসান হাবীব। বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) আবু হান্নান, আঞ্চলিক স্কাউটসের পরিচালক ও সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের, আঞ্চলিক উপ-কমিশনার আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন। পরে স্কাউট সদস্যদের নিয়ে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নাটোরের গ্রিনভ্যালি পার্কে এ বনভোজনের আয়োজন করা হয়। বার্ষিক বনভোজনে সহযোগিতাকারীদের প্রতি ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জিলহজ্জ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More

নিজস্ব প্রতিবেদক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে আকিবুল ইসলাম আকিব (২৬) নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে স্থানীয় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে আজ (শুক্রবার) বিকেলে সদরের আরবপুর খোলাডাঙ্গারবিশ্বাস পাড়ায়। তিনি ওই গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত আকিব জানান, একই এলাকার রওশন আলী, আইজুল ইসলাম ও খোকন হোসেনের সাথে তার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ বিষয়ে তার বাবা তহিদুল ইসলাম গত দশবছর আগে মামলা দায়ের করেন। মামলার রায় তার পক্ষে দিলেও বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো প্রতিপক্ষরা। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে তারা হত্যার হুমকি দেয়। তিনি প্রতিবাদ করলে রওশন আলী, আইজুল ইসলাম, খোকন…

Read More