Author: banglarbhore

যশোর পৌর নাগরিকদের উপর সাব-মার্সেল পাম্প বাবদ মাসে ৩০০ টাকা নির্ধারণ করেছে। যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। পৌর কর্তৃপক্ষ করদাতাদের মতামত গ্রাহ্য করতে চাচ্ছে না। অযৌক্তিকভাবে ট্যাক্স বাড়ানো হচ্ছে। পানির কোন সুবিধা ভোগ না করলেও করের ৯% দিতে হয়। পানির লাইন ভাড়া ও পানি বিল দিতে হয়। এখন যুক্ত করা হয়েছে সাব-মার্সেবল পাম্প বাবদ মাসে ৩০০ টাকা। এমতাবস্থায় সমস্যা সমাধানের পথ বের করতে পৌরসভার করদাতাদের নিয়ে ২৭ ফেরুয়ারি বিকেল ৪টায় প্রেসক্লাব যশোরে মতবিনিময় সভা হবে। সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য নাগরিকদের পক্ষে ইকবাল কবির জাহিদ আহবান জানিয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি

Read More

তিতাস গ্যাস কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে যশোর দুদকে মামলা বাংলার ভোর প্রতিবেদক জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোর দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে তিতাস গ্যাস কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দু’টি মামলা হয়েছে। স্বামী-স্ত্রী মিলে ৮৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বৃহস্পতিবার মামলা দু’টি করেছেন দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন। অভিযুক্তরা হলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.’র উপ-ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম ও তার স্ত্রী মনিকা রেজা। রিয়াজুল ইসলাম নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা (দক্ষিণপাড়া) গ্রামের কাজী নূর জলিলের ছেলে। তিনি বর্তমানে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ কার্যালয়ে কর্মরত। মামলার বিষয়টি নিশ্চিত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বরখাস্ত পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে এ মামলাটি দায়ের করেছেন দুদক যশোরের উপ-সহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী। মামলার আসামিরা হলেন, যবিপ্রবির বরখাস্তকৃত সেকশন অফিসার (গ্রেড-২) যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের বাসিন্দা মোছা. হাসনা হেনা, বরখাস্তকৃত সেকশন অফিসার (গ্রেড-২) চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের সাকিব ইসলাম, বরখাস্তকৃত টেকনিক্যাল অফিসার শ্যামনগর গ্রামের জাহিদ হাসান, বরখাস্তকৃত সেকশন অফিসার (গ্রেড-১) চৌগাছা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর আলম ও বরখাস্তকৃত অফিস সহকারী সদরের বিরামপুর গ্রামের সুমন হোসেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত আসামিরা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘মাটির গন্ধ।’ যশোরের মণিরামপুর উপজেলার মুজগুন্নী ও ইমাননগরের ওপর লেখা হয়েছে বইটি।যার মধ্যে তুলে ধরা হয়েছে এই গ্রাম দুটির প্রাচীন ইতিহাস-ঐতিহ্য, মানচিত্র, মানুষের বৈশিষ্ট্য, সমৃদ্ধ, বিশেষ ব্যক্তিত্বদের সংক্ষিপ্ত জীবনী প্রভৃতি। মনছুর আযাদের লেখা সেই বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। সামাজিক সংগঠন ‘চাঁদের আলো’র আয়োজনে আজ (শুক্রবার) দক্ষিণ মুজগুন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিকেল ৩টায় শুরু হয় এই অনুষ্ঠান। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পর্ব। এই পর্বে সন্ধ্যায় পরিবেশিত হয় নাটক ‘একমুঠো ভাত।’ এস এম হাফিজুর রহমানের পরিচালনায় নাট্যকার মনছুর আযাদের লেখা ‘একমুঠো ভাত’ নাটকে অভিনয় করেন রেজাউল করিম, আ. করিম, মাহমুদুল হাসান, আ. গফুরসহ মুজগুন্নী-ইমাননগরের শিল্পীরা। দুই পর্বের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক প্রাচ্যসংঘ যশোরে শুরু হয়েছে চারদিনের ইন্দো-বাংলা যৌথ চিত্র প্রদর্শনী ও আর্ট ক্যাম্প ২০২৪। আজ (শুক্রবার) বিকেলে প্রাচ্য গ্যালারিতে ফিতে কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে শিল্পী তৈরিতে প্রাচ্যসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর এমন আয়োজন দেখে এটা নিশ্চিতভাবে বলা যায়, এখান থেকে একসময় বড় বড় শিল্পী তৈরি হবে। প্রাচ্যসংঘের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন। প্রদর্শনীর আয়োজক কমিটির আহ্বায়ক তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইনিভার্সিটি অব লেবারাল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক প্রখ্যাত…

Read More

শরিফ রাত পোহালেই শবেবরাত। আমাদের দেশে বহুকাল ধরেই শবেবরাতে রুটি-মাংস-হালুয়া খাওয়ার প্রচলন রয়েছে। তাই এ উপলক্ষে মাংস ও চিনির বাড়তি চাহিদা থাকে। আর শবেবরাতের আগেই সরকার বৃহস্পতিবার চিনির দাম বাড়িয়েছে কেজিপ্রতি ২০ টাকা। এচাড়া বাজারে গরুর মাংসের দাম কেজি প্রতি ২০ থেকে ৫০ টাকা বেড়ে ৭০০ থেকে ৭২০ টাকায় বিক্রি হচ্ছে। চাহিদার তুলনায় গরুর সরবরাহ কম থাকার অুযুহাতে দোকানিরা বলছেন, দাম আরও বাড়তে পারে। এ সময়ে ব্রয়লার মুরগির চাহিদাও বাড়ে। প্রতি কেজি ব্রয়লার মুরগি এলাকাভেদে ২১০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। অন্যদিকে, ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু হলেও পণ্যটির দাম কমার কোনো লক্ষণ…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে।আজ (শুক্রবার) সকালে এই প্রতীক বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ। উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার গতকাল সকালে জানান, ৯ মার্চ গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৫ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারী যে সকল প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে, তারা হলেন, আবুল কালাম আজাদ (টেলিফোন), প্রিন্স আহমেদ (আনারস), আশরাফ উদ্দীন (অটোরিকশা), ইমামুল হোসেন (চশমা) এবং সাইফুর রহমান এসএল সাইফ (মোটরসাইকেল)। গদখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ ভোটকেন্দ্রে ভোট গ্রহণ…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার আশাশুনি উপজেলার নওয়াপাড়া এলাকায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই ওমরা হজ যাত্রী নিহত ও অপর ৩ যাত্রী আহত হয়েছেন। আজ (শুক্রবার) সকাল সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের নওয়াপাড়া তেঁতুলতলা ঈদগাহ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া এলাকার ফজিলা খাতুন (৬০) এবং একই উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের আছিয়া খাতুন (৪৫)। তারা দুজনই ওমরা হজ পালনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ অধিকারী জানান, ওমরা হজ করতে পাইকগাছা উপজেলার গজালিয়া এলাকার মিজানুর রহমান, রেশমা খাতুন, আছিয়া খাতুন, হুমায়ুন কবির ও ফজিলা খাতুন ইজিবাইকে সাতক্ষীরায়…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভর করে দেশের ২০ লাখ তরুণ তরুণী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। ডিজিটাল খাত থেকে ইতিমধ্যে সরকার দুই মিলিয়ন ডলার আয় করতে সক্ষম হয়েছে। সরকারের সকল সেবা ডিজিটালাইজড করা হয়েছে। জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে গেছে। তিনি আরও বলেন, সাতক্ষীরায় ১৩০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিভেশন সেন্টার স্থাপন করা হবে। এতে প্রশিক্ষণের মাধ্যমে স্মার্ট নারী উদ্যোক্তা তৈরি হবে। তারা মাত্র ৪ মাস প্রশিক্ষণ নিয়ে যোগ্য এবং দক্ষ হয়ে উঠছেন। বাড়ি বসে আউটসোর্সিংয়ের মাধ্যমে ডলার আয় করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় নারীরা সম্পদে পরিণত…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার হাড়দ্দহা সীমান্তের ইছামতী নদীর চর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার) সকাল সাড়ে ছয়টার দিকে ইছামতী নদীর বাংলাদেশ পাড়ে বিএসএফ সদস্যের লাশ পড়ে থাকতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) খবর দেন স্থানীয় লোকজন। মারা যাওয়া ওই বিএসএফ সদস্যের নাম মোহাম্মাদ রিয়াজ উদ্দীন (৩০)। তিনি ভারতের চব্বিশ পরগনা জেলার বশিরহাটা মহকুমার সোবাহাম বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন। সাতক্ষীরার নীলডুমুর বিজিবির (১৭) আওতাধীন শাখরা বিওপরি ইনর্চাজ নায়েক সুবেদার আনসিুর রহমান জানান, ভারতীয় ৮৫ বিএসএফ আওতাধীন সোবাহাম ক্যাম্পের চারজন বিএসএফ সদস্য বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে ইঞ্জিন চালতি বোটে করে বাংলাদশে-ভারত সীমান্ত নদী ইছামতিতে…

Read More