সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার হাড়দ্দহা সীমান্তের ইছামতী নদীর চর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার) সকাল সাড়ে ছয়টার দিকে ইছামতী নদীর বাংলাদেশ পাড়ে বিএসএফ সদস্যের লাশ পড়ে থাকতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) খবর দেন স্থানীয় লোকজন। মারা যাওয়া ওই বিএসএফ সদস্যের নাম মোহাম্মাদ রিয়াজ উদ্দীন (৩০)। তিনি ভারতের চব্বিশ পরগনা জেলার বশিরহাটা মহকুমার সোবাহাম বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন। সাতক্ষীরার নীলডুমুর বিজিবির (১৭) আওতাধীন শাখরা বিওপরি ইনর্চাজ নায়েক সুবেদার আনসিুর রহমান জানান, ভারতীয় ৮৫ বিএসএফ আওতাধীন সোবাহাম ক্যাম্পের চারজন বিএসএফ সদস্য বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে ইঞ্জিন চালতি বোটে করে বাংলাদশে-ভারত সীমান্ত নদী ইছামতিতে…
Author: banglarbhore
নড়াইল প্রতিনিধি নড়াইলে মাসব্যাপি অ্যাথলেটিক্স প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। এছাড়া গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এম আরাফাত হোসেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস, গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, প্রশিক্ষক রজিবুল ইসলামসহ অনেকে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা…
বাগেরহাট সংবাদদাতা বাগেরহাটের কচুয়ায় মুদি দোকানে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত ও ২ জন মারাত্মক আহত হয়েছেন। আজ (শুক্রবার) বিকেল সাড়ে চারটার দিকে কচুয়া উপজেলার দেপাড়া বাজারে অবস্থিত “সাদমান স্টোর” মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। কচুয়া উপজেলার দেপাড়া বাজারের মেসার্স সাদমান স্টোরের মালিক বাচ্চু শেখের মুদি দোকানে বিকেল সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় দোকানের ভিতর আটকা পরে মোমেম শেখের ছেলে সামিউজ্জামান অন্তর (১৫), হাবিব হোসেন (১৫) মারাত্মকভাবে আহত হয় এবং অগ্নিদগ্ধ হয়ে আমিরুল ইসলাম (১৬) নামে একজন বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়…
এই আয়োজন ভবিষ্যৎ সাফল্যের স্বপ্ন দেখাবে : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বাংলার ভোর প্রতিবেদক যশোরে বর্ণাঢ্য আয়োজনে প্রথম বারের মতো পাঁচ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হলো ইএসএল সমাবর্তন। গতকাল বিকেলে যশোর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সিম্বোলিক কনভোকেশনে প্রধান অতিথি ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান। তিনি এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাবর্তনের মতো এই আয়োজন শিশুমনে বড় ধরনের প্রভাব ফেলবে। এর মধ্য দিয়ে ওরা স্বপ্ন দেখতে পারবে ভবিষ্যৎ সাফল্যের। গতকাল দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে আইডিয়া স্পোকেনের পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে বাংলাদেশের প্রথম এই সিম্বোলিক ইএসএল কনভোকেশন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ছয় মাসব্যাপি আইডিয়া স্পোকেন’র তত্ত্বাবধানে যশোরের স্বনামধন্য দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০০ জন শিক্ষার্থী…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ১৭ দিনব্যাপি দ্বিতীয় দক্ষিণ এশীয় নাট্যোৎসবের উদ্বোধন হয়েছে। গতকাল সন্ধ্যায় যশোর শহরের টাউন হল মাঠে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যজন ও অভিনেতা সালাউদ্দীন লাভলু ও মাসুম রেজা। যশোরের থিয়েটার ক্যানভাস আয়োজিত উৎসবের উদ্বোধক মাসুম রেজা বলেন, ‘আপনার সন্তানদের থিয়েটারে যোগ দিতে দিন। আপনার সন্তান বিকশিত হবে; মানুষ হয়ে উঠবে’। এই আয়োজনের জন্যে থিয়েটার ক্যানভাসকে টুপিখোলা সালাম দেন তিনি। আরেকজন উদ্বোধক সালাউদ্দীন লাভলু বলেন, আমরা ঢাকার লোকজনও ১৭ দিনব্যাপী নাট্যোৎসব আয়োজনের কথা ভাবতে পারি না। সেখানে যশোরের নবীবতম একটি নাট্যদল থিয়েটার ক্যানভাস সেই সাহস দেখাচ্ছে। নাটকের মাধ্যমে সুষ্ঠু সমাজ বির্নিমানের যে উদ্যোগ তারা নিয়েছে তারজন্যে আমি আপ্লুত।…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের দানবীর হাজী মো. মহাসীন মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল সকালে নানা আয়োজনের মধ্যে দিয়ে যশোরের মুড়লী দানবীর হাজী মো. মহসিন স্কুলের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী দুই দিনব্যাপি অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার।র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, হামিদপুর আল হেরা কলেজের মফিজুল ইসলাম, যশোর কলেজের অধ্যক্ষ মুস্তাফ হোসেন শিম্বা, বিদ্যালয়ের সভাপতি শেখ সালাউদ্দিন টিপু, প্রধান…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে জমি নিয়ে বিরোধের জের ধরে নাইমুর রহমান হিমেল (৪২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সদর উপজেলার মালিডাঙ্গা গ্রামের শম্ভুনাথ মল্লিক ও তার ছেলে বিপুল মল্লিক এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে নিহতের পরিবার দাবি করেছে। গত ২১ ফেব্রুয়ারি দুপুরে এই ঘটনার পর লাশের ময়নাতদন্ত শেষে গতকাল পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত কাজী নাইমুর রহমান হিমেল সদর উপজেলার কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে। হিমেলের পরিবারের অভিযোগ, যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের শম্ভুনাথ মল্লিকের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।…
বাংলার ভোর প্রতিবেদক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের দুই দিনের অনুষ্ঠান শেষ হয়েছে। বুধবার সন্ধ্যায় টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়। সন্ধ্যা ছয়টায় সম্মিলিতভাবে এবং সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ সংগীতটি পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। টানা তিন ঘণ্টার অনুষ্ঠানে যশোরের বিভিন্ন সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের ডালিতে ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি এবং নাটক। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগঠনগুলো হল চারুতীর্থ, তীর্যক, বিবর্তন, সপ্তসুর, পুনশ্চ, চাঁদের…
বাংলার ভোর প্রতিবেদক উপজেলার ভাইস চেয়ারম্যান ফেইসবুক লাইভে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। যশোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইনে মামলা হয়েছে। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম জানান, বুধবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বাদী হয়ে সাইবার সিকিউরিটি আইনে মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়, “গত ১৫ ফেব্রুয়ারি সকালে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে মিলনের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন বিপুল। মিলন টাকা দিতে অস্বীকার করায় তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান বিপুল। এছাড়া মিলনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সাংবাদিক…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলায় যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, পৌর কাউন্সিলার জাহিদ হাসান মিলনসহ ১১ জনের বিরুদ্ধে চার্জগঠন করেছে আদালত। গত মঙ্গলবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুরাইয়া সাহাব আসামিদের আইনজীবীদের ডিসচার্জের আবেদন নামঞ্জুর করে চার্জগঠন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী আর এম মঈনুল হক খান ময়না, গাজী আব্দুল কাদির ও মিলন আহম্মেদ। এসময় সকল আসামি উপস্থিত ছিলেন। আইনজীবী আর এম মঈনুল হক খান ময়না বলেন, তিনি এই মামলার সাত আসামির আইনজীবী। তার মধ্যে রয়েছেন কাউন্সিলর জাহিদ হাসান মিলনও রয়েছেন। মামলার চার্জ গঠনের পর সকল আসামিকেই জামিন প্রদান করেছেন…
