নাজমুল হুদা ট্যাকসেস বার এসোসিয়েশন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে। এদিন বেলা ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫ পদে ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে মোট ১২১ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১০৮ জন। নির্বাচন দু’টি প্যানেল ছাড়াও স্বতন্ত্র একজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে চিরন্তন মল্লিক ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি শেখ তাজ হোসেন পান ৪৯ ভোট। এক নং সহসভাপতি আল ইসলাম ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি কাজী সাদাত হাসান শাহরিয়ার পেয়েছেন ৪৯ ভোট। দুই নং সহ-সভাপতি গোপিনাথ রায় চৌধুরী ৫১ এবং জান্নাতুল…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ১৭ দিনব্যাপি দ্বিতীয় দক্ষিণ এশীয় নাট্যোৎসব। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকীতে মহাকবিকে উৎসর্গ করে থিয়েটার ক্যানভাস যশোরের উদ্যোগে এ নাট্যোৎসব হবে। ২০ ফেব্রুয়ারি দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। নাট্যোৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব কামরুল হাসান রিপন জানান, ‘সংস্কৃতি জাগরূক প্রাণ- থিয়েটার শিখা অনির্বাণ’ স্লোগানকে সামনে রেখে এ নাট্যোৎসবে প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, ভারত ও নেপালের প্রথিতযশা ১৬টি নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করবে। ২২ ফেব্রুয়ারি বিকেল তিনটায় ঐতিহাসিক টাউন হল ময়দানে বর্ণাঢ্য শোভাযাত্রার নাট্যোৎসবের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন নাট্যজন মাসুম রেজা ও সালাউদ্দীন…
বাংলার ভোর প্রতিবেদক নদী তট আইন অনুযায়ী নদীর সীমানা নদীকে ফিরিয়ে দেয়ার দাবিসহ পাঁচ দফা দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি ও দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কালেক্টরেট চত্বরে ভৈরব নদ সংস্কার আন্দোলন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি, কপোতাক্ষ, মুক্তেশ্বরী ও চিত্রা বাঁচাও আন্দোলন কমিটির যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। দাবিগুলোর মধ্যে রয়েছে- উজানে মাথাভাঙ্গা-ভৈরব নদ সংযোগ দ্রুত বাস্তবায়ন, হাইকোর্টের জারিকৃত রুল অমান্য করে ভৈরবের উপর ব্রিজ নির্মাণ কাজ বন্ধকরণ এবং কপোতাক্ষ, চিত্রা, বেতনা, মুক্তেশ্বরী, হরিহরসহ নদীর উপর অপরিকল্পিত সংকীর্ণ সেতু অপসারণ ও নির্মাণ বন্ধকরণ, ভবদহ…
বাংলার ভোর প্রতিবেদক নবকিশলয় স্কুল যশোরের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন, নুসরাত ইয়াসমিন, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোদাচ্ছের হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপাধ্যক্ষ রওশন আরা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক, অবিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। প্রতিযোগিতায় ১১২ ইভেন্টে সাতশ’র অধিক প্রতিযোগি অংশগ্রহণ করে।
নাজমুল হুদা ট্যাকসেস বার এসোসিয়েশন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫ পদে ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিন বেলা ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। জানা গেছে, নির্বাচন দু’টি প্যানেল ছাড়াও স্বতন্ত্র একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তাজু-বোরহান প্যানেলের সভাপতি পদে শেখ তাজ হোসেন তাজু, সহসভাপতি পদে কাজী সাদাত হাসান শাহরিয়ার ও জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক পদে বোরহান উদ্দীন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক পদে প্রবীর চক্রবর্তী ও রফিকুজ্জামান সজীব, অর্থ সম্পাদক পদে আমিরুল ইসলাম তন্ময়, সদস্য পদে সাজেদুর রহমান শান্ত, শেখ নাজমুল হুদা, শাহানাজ সুলতানা রিনা, শাহজাহান কবীর খান, আশরাফুল আলম, সুলতানা মেহের নিগার…
কেশবপুর প্রতিনিধি যশোরের কেশবপুর উপজেলার পূর্বাঞ্চলের ঘের মালিকরে হাতে হাজার হাজার কৃষক জিম্মি হয়ে পড়েছে। প্রভাবশালী ঘের মালিকরা সময়মত বিলের পানি নিস্কাশন না করায় ৫৭ বিলের বোরো আবা বিলম্ব হচ্ছে। স্থানীয় কৃষকরে অভিযোগ, পানি নিষ্কাশনে ঘের মালিকরা গরিমশি করায় এ শঙ্কা দেখা দিয়েছে। কেশবপুর ও মণিরামপুর উপজেলার ২৭ বিল ছাড়াও পাঁজিয়া ইউনিয়নের বাগডাঙ্গা, মনোহরনগর এলাকার বিলের বর্ষার অতিরিক্ত পানি কাটাখালির ৮ ব্যান্ড স্লুইস গেট দিয়ে এবং উপজেলার মঙ্গলকোট, সুফলাকাটি ও গৌরিঘোনা ইউনিয়নের ৩০ বিলের বর্ষার অতিরিক্ত পানি পাথরা খাল দিয়ে আপারভদ্রা হয়ে শ্রীনদীতে নিষ্কাশন হয়। দুই যুগ আগে স্থানীয় প্রভাবশালীরা এসব বিল জবর দখল করে মাছের ঘের করায় পানির প্রবাহ…
বাংলার ভোর প্রতিবেদক সোমবার বিকেল চারটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের এক অভিযানে ছয়শত পিস ইয়াবাসহ এক নারী আটক হয়েছে। জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল গতকাল যশোর পৌরসভার পূর্ব বারান্দীপাড়া কাঠালতলা বউ বাজার এলাকা হতে ফুলজান বেগমকে (৬০) অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ছয়শত পিসসহ আটক করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক এসএম শাহীন পারভেজ বাদী হয়ে আটক আসামির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইনফিনিটি। প্রতিবছরের ন্যায় ঢাকার কামরাঙ্গীরচর বড়গ্রাম নতুন বিদ্যুৎ অফিস সংলগ্ন তাকওয়া কমিউনিটি সেন্টারে এই ‘ইনফিনিটি ফ্রি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা তিন শ’ বেশির সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রদান, বিনামূল্যে ঔষধ প্রদান, ফ্রি ডায়াবেটিস চেক ও টেস্ট করা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় দুইদিন ব্যাপি লিফলেট ও মাইকিং করা চলছে। একই সাথে ২০ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবী কমিটিও গঠন করা হয়েছে।প্রসঙ্গত, সারাদেশের ২০০১ ব্যাচভিত্তিক সকল বন্ধুদের নিয়ে ফেজবুক ভিত্তিক একটি গ্রুপে একত্রিত করার মাধ্যমে ২০২১ সালে ৬ জুন ইনফিনিটির যাত্রা শুরু হয়। সামাজিক…
কেশবপুর প্রতিনিধি কেশবপুরে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের সভাপতিত্বে ও শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী,উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমুখ।
কেশবপুর পৌর প্রতিনিধি কেশবপুরে কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ (২য় পর্যায়) শীর্ষক চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা বিষয়ে স্থানীয় কর্মশালা সোমবার ফেব্রুয়ারি দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের সভাপতিত্বে ইস্কার্ফ কনসালটিং সার্ভিসেস বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইএমইডি পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৪ এর মহাপরিচালক যুগ্মসচিব সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভির হোসন, আইএমইডি’র পরিচালক উপ-সচিব আনোয়ার ইমাম, কনসার্টেন্ট রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাগরদাঁড়ী ইউনিয়ন…
