Author: banglarbhore

বাংলার ভোর ডেস্ক জার্মানিতে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, স্থানীয় সময় রোববার রাত ৯টা ১০ মিনিটে মিউনিখ বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। সোমবার সকাল ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেটি। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গত ১৫ ফেব্রুয়ারি জার্মানি যান প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর সরকারপ্রধান হিসেবে এটি তার প্রথম কোনো রাষ্ট্রীয় সফর। মিউনিখে অবস্থানকালে শেখ হাসিনা নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি তিনি বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির…

Read More

বাংলার ভোর ডেস্ক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির তথ্য না থাকলেও জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ডিএমপির গৃহীত নিরাপত্তা-ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ২১ ফেব্রুয়ারির আনুষ্ঠানিকতা শুরু হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে দুই ভাগে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। ১২টার পর প্রথম ভাগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য ও বিদেশি কূটনীতিকরা পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে জনসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে…

Read More

বাংলার ভোর ডেস্ক দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের জমা দেওয়া মনোনয়ন যাচাই-বাছাই শেষে সব কয়টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রির্টানিং কর্মকর্তা মুনিরুজ্জামান তালুকদার । সোমবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাচাই শেষে এই ঘোষণা দেওয়া হয়। নির্বাচনের কমিশনের রিটার্নিং কর্মকর্তা ও কমিশনের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, বাছাইয়ে কারও নাম বাদ না পড়লেও বৈধ মনোনয়নপত্রের বিরুদ্ধে কেউ চাইলে আপিল করতে পারবেন। আর ঘোষিত তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তির জন্য ২৪ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন রাখা হয়েছে। এরপর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

Read More

বাংলার ভোর ডেস্ক বাংলাদেশ ও ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্পর্ক নতুন উচ্চতায় যাওয়ার আভাস মিলছে। ঢাকা-ইইউ ২২ বছর আগের করা সহযোগিতা চুক্তি থেকে বেরিয়ে নতুন চুক্তি করার কথা ভাবছে। সম্পর্ক নতুন কলেবরে নিতে উভয়পক্ষ অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) নিয়ে খুব শিগগির আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। চলতি মাসে (ফ্রেব্রুয়ারি) পিসিএ চুক্তির খসড়া ঢাকার কাছে পাঠানোর কথা রয়েছে ব্রাসেলসের। পিসিএ চুক্তি সইয়ের আগে খসড়া নিয়ে দুইপক্ষের মধ্যে বছরজুড়ে সিরিজ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে মার্চে ব্রাসেলসে চুক্তির এই খসড়া নিয়ে প্রথম বৈঠকের কথা রয়েছে। ঢাকা ও ব্রাসেলসের কূটনৈতিক সূত্রগুলো থেকে এসব তথ্য জানা গেছে। ঢাকার একটি…

Read More

বাংলার ভোর ডেস্ক বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ৯ হাজার ৩৭০ বাংলাদেশি শ্রমিক-প্রবাসী আটক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি জানান, সবচেয়ে বেশি বাংলাদেশি বন্দি সৌদি আরবের কারাগারে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, বহির্বিশ্বের কারাগারে আটকদের বিষয়ে মিশনগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পর্তুগালে একজন, মিশরে ছয়জন, ইতালিতে ৮১ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৮৫ জন, কোরিয়ায় ছয়জন, শ্রীলঙ্কায় তিনজন, কাতারে ৪১৫ জন, লিবিয়ায় নয়জন, স্পেনে ১৯ জন, হংকংয়ে ১২২ জন, সিঙ্গাপুরে ৬৬ জন, ব্রুনাইয়ে ১৬ জন, চীনের বেইজিংয়ে ১৮৪ জন,…

Read More

বাংলার ভোর ডেস্ক বাংলাদেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এই অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাহরাইন এবং মরিশাসেও পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে মোদী সরকার। তবে পেঁয়াজ রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার করে নেয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি নয়াদিল্লি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে সরকারিভাবে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ভারতীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, দ্বিপক্ষীয় উদ্দেশে এসব দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে ঠিক কী পরিমাণ পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে,…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর পিতা রোববার থানায় ৫ জনকে বিবাদী করে লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী উপজেলার রাজঘাট এলাকার মল্লেমতলা গ্রামের বাসিন্দা। এলাকাবাসী ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, ১৭ ফেব্রুয়ারি বিকেলে মল্লেমতলা গ্রামের প্রতিবেশীর শিশু পুত্র ও নির্যাতিত ওই শিক্ষার্থীর ছোট ভাই মারামারি করে। তার ভাইকে কেন মারা হয়েছে জানতে চাইলে প্রতিবেশী বিষ্ণু শীল (৫৫), বিষ্ণু শীলের দুই পুত্র উজ্জল শীল (৪০), জনোশীল (৩৫), উজ্জ্বল শীলের স্ত্রী তিথিকা শীল (২৬) ও বিষ্ণু শীলের স্ত্রী শেপালী শীল (৫৫) মিলে ওই কিশোরীকে এলোপাতাড়ি মারধরে জখম করে ও জামাকাপড়…

Read More

কালীগঞ্জ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসার তিন পরীক্ষার্থীর একসঙ্গে জ্ঞান হারানোর ঘটনা ঘটেছে। ওই তিন শিক্ষার্থীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। রোববার সকালে শিক্ষা প্রতিষ্ঠানটিতে দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকাল ১০টায় কেন্দ্রটিতে বিভিন্ন মাদ্রাসা থেকে আসা ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরু হয়। এরপর পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর মাজদিয়া আয়েশা ফুলজাল মেমোরিয়াল দাখিল মাদ্রাসার ছাত্রী শামিমা খাতুন (১৬) অসুস্থ হয়ে জ্ঞান হারায়। কিছু সময় পরই একই মাদ্রাসার ছাত্রী নদী খাতুন (১৬) ও সুরাইয়া খাতুন (১৬) অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ অলিউর রহমান জানান, পরীক্ষা শুরুর প্রায় এক…

Read More

কেশবপুর প্রতিনিধি আসন্ন যশোরের কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময়কালে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মফিজুর রহমান বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি বিভিন্ন স্থানে গণসংযোগ অব্যাহত রেখেছেন। নির্বাচনে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় বক্তব্য দেন কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক কবির হোসেন ও সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক গোলাম কিবরিয়া মনি। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে রাস্তার পাশের একটি ঝোপের মধ্যে থেকে ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুলটিয়া সড়কের দুর্গাপুরের একটি ধান ক্ষেতের পাশ থেকে অস্ত্রগুলো উদ্ধার করেন থানার এসআই আতিকুজ্জামান। উদ্ধার অস্ত্রগুলোর মধ্যে ৩টি হাসুয়া, ২টি রামদা ও একটি দা রয়েছে। এসআই আতিকুজ্জামান বলেন, শনিবার রাতে থানায় খবর আসে দুর্গাপুর গ্রামের সবুজ হোসেনের ধান ক্ষেতের পাশে ঝোপঝাড়ের মধ্যে কিছু দেশীয় অস্ত্র রাখা আছে। পরে অভিযান চালিয়ে সেখান থেকে ৩টি হাসুয়া, ২টি রামদা ও একটি দা উদ্ধার করা হয়। পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো পাওয়ায় এই ঘটনায় থানায় কোন মামলা হয়নি।

Read More