ঝিনাইদহ সংবাদদাতা ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উদ্যোগে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়। এ ছাড়াও জেলার ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং ঝিনাইদহ জেলার বিভিন্ন স্তরের যাকাতদাতাগণ উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ কার্যালয়ের উপপরিচালক আব্দুল হামিদ খান। সেমিনারে অংশগ্রহণকারী বক্তাগণ দারিদ্র বিমোচন দূরীকরণের জন্য যাকাতদাতাদের যাকাতের একটি অংশ ‘সরকারি যাকাত ফান্ড’ শিরোনামে সোনালী ব্যাংক লিমিটেড হিসাবে সরাসরি জমা…
Author: banglarbhore
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর দু’টি সেমিফাইনাল রোববার সকালে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগারের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতায় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে। সংসদীয় পদ্ধতির এ বিতর্কে স্পীকারের দায়িত্ব পালন করেন উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগরের সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী। প্রথম অধিবেশনে ‘অর্থনৈতিক সম্মৃদ্ধি অর্জনই উন্নয়নের একমাত্র পরিমাপক’ বিষয়ের উপর সরকারি দলের উত্থাপিত বিলের পক্ষে বক্তব্য রাখেন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মোছা. সুরাইয়া (মন্ত্রী), মায়মুনা বিনতে জামান (সংসদ উপনেতা) ও মাহছাকিব (প্রধানমন্ত্রী) এবং বিপক্ষে অবস্থান…
নড়াইল প্রতিনিধি নড়াইলে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক লুৎফুল বারী আর নেই। রোববার সকাল ৮ টা ৪০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিশিষ্ট শিক্ষাবিদ লুৎফুল বারীর ছোট ছেলে এহসানুল বারী জানান, আমার বাবা গত ২০ জানুয়ারি ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। এরপর অপারেশন করে গত ৩০ জানুয়ারি কিছুটা সুস্থ বোধ করলে বাসায় ফেরেন। ৩১ জানুয়ারি ঠান্ডা জনিত কারণে অসুস্থ বোধ করলে আবার হাসপাতালে…
শার্শা সংবাদদাতা যশোরের বেনাপোলে প্রথম শ্রেণীর এক শিশু ধর্ষণের অভিযোগে ইকবাল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ (রোববার) সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আটক ধর্ষক ইকবাল বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের মুজিবর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বেনাপোল কাগজপুকুর গ্রামে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক শিশু পাশের বাড়িতে অন্য শিশুদের সাথে খেলা করার সময় ওই বাড়িতে থাকা বখাটে যুবক ইকবাল হোসেন তাকে মুখ চেপে ধরে ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে ধর্ষককে ধরে ফেলে এবং শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির পরিবার ধর্ষকের বিরুদ্ধে বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করলে…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামে পানিতে ডুবে চার বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ (রোববার) বেলা ৩ টার দিকে শিশুটি শার্শা উপজেলার কায়বা বাগুড়ি কলেজ রোড সংলগ্ন এলাকার একপি পুকুরের পানিতে ডুবে মারা যায়। শিশুটি ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামের ভ্যানচালক রাজু আহমেদের ছোট মেয়ে। এলাকাবাসী ও পারিবারিকভাবে জানা যায়, শিশুটির মা পরের বাড়িতে ঝিয়ের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। একপর্যায়ে গৃহকর্তার বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ফতেমাকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাগআঁচড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত…
নড়াইল প্রতিনিধি নড়াইলে পানিতে পড়ে ১০ম শ্রেণীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (রোববার) সকালে নড়াইল সদর উপজেলার জুড়ুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন বিশ্বাস ওই গ্রামের আফসার বিশ্বাসের ছেলে। নিহতের স্বজনরা জানায়, সুজন প্রতিদিন সকালে বাড়ির পাশের পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলে শারীরিক কসরত (শরীরচর্চা) করতো। গতকাল সকালে সুজন বাড়ির সবার অজান্তে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যায়। সেখানে আম গাছের ডালে ঝুলতে গিয়ে হাত ফোসকে পুকুরে পড়ে সাঁতার না জানায় সেখান থেকে উঠতে পারেনি। বেশ কিছুক্ষণ পর একপর্যায়ে সুজনের মা ছেলের পানিতে পড়ে যাবার বিষয় জানতে পেরে কান্নাকাটি শুরু করেন। তার চিৎকারে প্রতিবেশিরা গিয়ে সুজনকে অচেতন…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার) সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা পর্যায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আবুল কাশেম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অরূপ কুমার লস্কর, সঞ্জয় দাস, জিএম ওসমান গনি, মোহাম্মদ মনিরুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, বাগদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মতিউর রহমান খান, প্রধান শিক্ষক আজমিরা সুলতানা, আড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মন্ডল, বাঁকারডাঙ্গা সরকারি প্রাথমিকের বিদ্যালয়ের প্রধান শিক্ষক…
মাগুরা প্রতিনিধি ‘বাংলা কখনও হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক’ এ স্লোগানে কলকাতা প্রেসক্লাব থেকে অমর একুশে ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি সম্মান জানাতে বাইসাকল র্যালি নিয়ে বাংলাদেশে এসেছেন ১০ জন। আজ (রোববার) সকালে মাগুরা ভায়না মোড় থেকে সাইকেল র্যালিটি ফরিদপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। ১০০ মাইলস নামে একটি ট্রাভেল এজেন্সি এ র্যালির আয়োজক। সাইকেল র্যালির টিম লিডার সরজিত রায় বলেন, একুশে ফ্রেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা আমাদেরও মাতৃভাষা। ভাষার জন্য আত্মত্যাগের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। ভাষার ভিত্তিতে একটি রাষ্ট্র গড়ে ওঠে। তাই ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে আমরা গত ১৫ ফেব্রুয়ারি কলকাতা প্রেসক্লাব থেকে ১০ জনের একটি…
মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে নিউ হানিফ পরিবহনের বাসচাপায় অবসরপ্রাপ্ত এক সেনা সার্জেন্ট নিহত হয়েছেন। আজ (রোববার) সকাল ৯টার দিকে যশোর-চুকনগর সড়কের মণিরামপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গফফার (৫৫) উপজেলার মোহনপুর দক্ষিণপাড়ার বাসিন্দা। পল্লী বিদ্যুৎ দপ্তরের সামনে তার ট্রান্সফরমারের ব্যবসা রয়েছে। এদিকে জনগণের সহায়তায় পুলিশ বাস ও চালক আলমগীর হোসেনকে আটক করেছে। আলমগীর হোসেনের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার চান্দের কোলা গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল গফফার বাড়ি থেকে পায়ে হেটে মণিরামপুর বাজারে সুচি ট্রেডার্স নামে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মণিরামপুর সার্কেল অফিসের সামনে পৌছুলে পিছন দিক থেকে নিউ হানিফ পরিবহনের একটি…
বাংলার ভোর প্রতিবেদক চাষাবাদের জন্য ভবদহ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নেয়া প্রকল্পগুলো কোন সুফল পাচ্ছে না কৃষকরা। যার ফলে অভয়নগর ও মনিরামপুর উপজেলাতে ভবদহ এলাকাতে কিছুটা চাষাবাদ করা গেলেও কেশবপুরে ১১শ’ হেক্টর জমি অনাবাদি রয়েছে। সুফল পায় এমন প্রকল্প নেয়ার দাবি উঠেছে। আজ (রোববার) যশোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এই তথ্য তুলে ধরেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. সুশান্ত কুমার তরফদার। তিনি আরও জানান, যশোরে ঐতিহ্য খেজুরের গুড় জিআই স্বীকৃতি পেয়েছে এটা আনন্দের খবর। কিন্তু চুইঝালও কিন্তু আমাদের যশোরের পণ্য। ফলে এটাও জিআই স্বীকৃতি পাওয়ার জন্য কাজ করা উচিত। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের অমিত্রাক্ষর সভাকক্ষে এ সভা…
