Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে অমর একুশ বিতর্কে ধুলিয়াপুর ও বড়শিমলা ফাইনালে

banglarbhoreBy banglarbhoreFebruary 19, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর দু’টি সেমিফাইনাল রোববার সকালে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগারের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতায় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে।
সংসদীয় পদ্ধতির এ বিতর্কে স্পীকারের দায়িত্ব পালন করেন উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগরের সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী।
প্রথম অধিবেশনে ‘অর্থনৈতিক সম্মৃদ্ধি অর্জনই উন্নয়নের একমাত্র পরিমাপক’ বিষয়ের উপর সরকারি দলের উত্থাপিত বিলের পক্ষে বক্তব্য রাখেন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মোছা. সুরাইয়া (মন্ত্রী), মায়মুনা বিনতে জামান (সংসদ উপনেতা) ও মাহছাকিব (প্রধানমন্ত্রী) এবং বিপক্ষে অবস্থান করেন ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আফরিন মৌ (হুইপ), জিএম মুজাহিদ ইবনে রফিক (বিরোধী দলীয় উপনেতা) ও কোহেলী মল্লিক (বিরোধী দলীয় নেতা)। বিপক্ষে অবস্থানকারী ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়ে প্রতিযোগিতার ফাইনালে উন্নীত হয় এবং সেরা বিতার্কিক নির্বাচিত হন বিরোধী দলীয় নেতা কোহেলী মল্লিক।
দ্বিতীয় অধিবেশনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষা একমাত্র চালিকা শক্তি’ এর উপর সংসদের বিল উত্থাপন করে সরকারি দল নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এতে অংশগ্রহণ করে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া (মন্ত্রী), আবরার জাহিন (সংসদ উপনেতা) এবং রুবাইয়া ইসলাম (প্রধানমন্ত্রী)। বিলের বিপক্ষে বক্তব্য উপস্থাপন করেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পূজা রানী সরকার (হুইপ), আজমল হোসেন (বিরোধী দলীয় উপনেতা) এবং মারিয়া সুলতানা (বিরোধী দলীয় নেতা)। বিরোধী দল বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়ে ফাইনালে উন্নীত হয়েছে এবং সেরা বিতার্কিক নির্বাচিত হন মারিয়া সুলতানা।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কালিগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর এবং উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগারের সদস্যসচিব অ্যাড. জাফরুল্যাহ ইব্রাহিম। সঞ্চালনায় ছিলেন উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগারের সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ।
আগামী ২১ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিযোগিতা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.