বাংলার ভোর প্রতিবেদক সুরে সুরে মাতিয়ে শেষ হয়েছে প্রাচীনতম সংগীত শিক্ষা প্রতিষ্ঠান যশোরের সুরবিতান সংগীত একাডেমীর ৭২ প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত বরণ উৎসব। অিাজ (রোববার) সন্ধ্যায় টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে দুদিনের সমাপনী উৎসবে ৬ সাংস্কৃতিক জনকে ফুল আর উত্তরীয় পরিয়ে জানানো হয় সম্মাননা। তারা হলেন, দীপঙ্কর দাস রতন, সাজ্জাদুর রহমান খান বিপ্লব, পান্না দে, সঞ্জীব চক্রবর্তী, অখিল বিশ্বাস ও আনোয়ারুল কবীর সোহেল। বিকেল পাঁচটায় সমাপনী অনুষ্ঠানে শুরুতেই সমবেত কন্ঠে পরপর দুটি বসন্তের গান ওরে গৃহবাসী খোল দ্বার খোল.. এবং মনের রং লেগেছে। আড়াই ঘন্টার এই অনুষ্ঠানে ছোট-বড় মিলিয়ে দুই শতাধিক শিল্পী অংশ নেয়। অনুষ্ঠানের ডালিতে ছিল শুধুই বসন্তের গান…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তলন, বেলুন উড়ানোসহ নানা আয়োজনের মাধ্যমে শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান একাডেমী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং যবিপ্রবির সার্বিক সহযোগিতায় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান। যবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। যশোরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান অলিম্পিয়াডের পরীক্ষা ও সমাপনি অনুষ্ঠান যবিপ্রবির শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে হত্যার ঘটনার জের ধরে একটি টিন শেডের বাড়ি আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। এতে ওই বাড়ির ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার মধ্যরাতে শহরের বারান্দীপাড়া এলাকার মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, গত ৯ ফেব্রুয়ারি গভীর রাতে ওই এলাকার আয়ান, মিলন ও শাহিনের নেতৃত্বে এলাকার চিহ্নিত ৭/৮ জন একই এলাকার টগর হোসেনকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মারাত্মক জখম অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে ঢাকায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ ফেব্রুয়ারি দুপুরে চিকিৎসাধীন অবস্থায় টগরের মৃত্যু…
বাংলার ভোর প্রতিবেদক নাম তার জাকির হোসেন, পিতা মো. মুনছুর আলী। অবৈধ বিদ্যুৎ সংযোগের মামলায় পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে জাকির দাবি করেন, তার নাম মোহাম্মদ মোশরফ হোসেন, পিতা মো. হারুনউর রশিদ। বিভ্রান্তিতে পড়ে পুলিশ তাকে জাতীয় পরিচয়পত্র দেখাতে বলেন। জাকির তখন মোশরফ হোসেন নামের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখান। একপর্যায়ে পুলিশের জেরার মুখে তিনি স্বীকার করেন, জাকির এবং মোশরফ দুই নামেই তার জাতীয় পরিচয়পত্র রয়েছে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। অবৈধ বিদ্যুৎ সংযোগ মামলার আসামি গ্রেফতার করতে গিয়ে এনআইডি জালিয়াতির এ ঘটনা উদ্ঘাটনের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার এএসআই টমাস মন্ডল। গ্রেফতার জাকির হোসেনের দু’টি…
বাংলার ভোর প্রতিবেদক দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ভারত ও মিয়ানমার সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে গণসংযোগ ও প্রচারপত্র বিলি কার্যক্রমের কেন্দ্রীয় কর্মসূচির অংশ সদর উপজেলা বিএনপির আয়োজনে আজ (রোববার) শহরের পুলেরহাট বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ক্ষমতাসীনরা জনগণের কষ্টার্জিত অর্থ লুটপাট করে আয়েশি জীবন-যাপন করছে। আর জনগণ ক্ষুধার যন্ত্রণায় কাতর। দেশের অরক্ষিত সীমান্তে একের পর এক নিরীহ মানুষ খুনের শিকার হচ্ছে। সেখানে সরকার কোন প্রতিবাদ করতে পারছে না। আর অন্য দিকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে। এ…
♦যশোর পুলিশের সাড়াশি অভিযানে আটক ২৫৩, ১০৩ মামলা বাংলার ভোর প্রতিবেদক সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং, চোরকারবারি ও এদের গডফাদারদের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালনা করছে যশোর জেলা পুলিশ। চলতি ফেব্রুয়ারি মাসের ১৭দিনে এই অভিযানে যশোর পৌরসভার কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলন, বহিস্কৃত যুবলীগ নেতা মেহবুব রহমান ম্যানসেলসহ অন্তত ২৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদক ও অস্ত্র। এসব ঘটনায় ১০৩টি মামলা দায়ের হয়েছে। পুলিশের চলমান অভিযানে স্বস্তি প্রকাশ করেছে সাধারণ মানুষ। পুলিশের অভিযানে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতরা ও এদের মদদদাতারা গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছেন। অবশ্য আওয়ামী লীগের একাংশের নেতারা পুলিশের অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন। পুলিশের অভিযানকে…
বাংলার ভোর প্রতিবেদক দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং ভারত ও মিয়ানমার সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে গতকাল শহরে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করে যশোর জেলা বিএনপি। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শহরের চৌরাস্তা মোড় থেকে কর্মসূচি শুরু হয়ে স্বর্ণপট্টি, এইচএমএম রোড, কাঠেরপুল ব্রিজে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, জেলা…
জয়তী সোসাইটির পরিচালনাধীন বেজপাড়ার স্বাধীন মহিলা উন্নয়ন সংগঠনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস প্রধান অতিথি হিসেবে কেক কাটেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির ব্যবসা কেন্দ্রের ব্যবস্থাপক হাজেরা খাতুন, এমআইএস কর্মকর্তা উদয় শংকর দত্ত, ইউনিট ম্যানেজার শাহানাজ পারভীন, বর্ণালী সরকার, শাহিনা আক্তার, স্বাধীন মহিলা উন্নয়ন সংগঠনের ইউনিট ম্যানেজার সিরিয়া সুলতানা রিনা প্রমুখ।সংবাদ বিজ্ঞপ্তি
বাংলার ভোর প্রতিবেদক সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টুর শোকসভা গতকাল প্রেসক্লাব যশোরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেছেন, মহিদুল ইসলাম মন্টু সব সময় সাংবাদিকদের রুটি-রুজি নিয়ে আন্দোলন করেছেন। তিনি প্রকৃত ট্রেড ইউনিয়নিস্ট ছিলেন। কখনও মালিক পক্ষের সাথে আপোষ করেননি। সংকটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ রেখেছেন। পেশাদার সাংবাদিকদের সাথে থেকেছেন আজীবন। বক্তারা বলেন, মহিদুল ইসলাম মন্টু অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে কখনও অহমিকা প্রতিহিংসাবোধ ছিলনা। তিনি সর্বদা ছিলেন হাসিখুশি। বর্তমান সময়ে আর সেই ট্রেড ইউনিয়ন নেই। এখনকার সাংবাদিক নেতারা মালিকদের সাথে সখ্যতা গড়ে কাজ করেন। যে কারণে সাংবাদিকদের বেতন-ভাতা বাড়ে না। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায়…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে মানবেন্দ্র মন্ডল (৪০) নামে এক যুবক আহত হয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তার ও মাছের ঘের দখল নিয়ে দ্বন্দ্বে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুলটিয়া মোড়ে দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশে গুলি করে। এদিকে মানবেন্দ্র মন্ডলকে গুলি করে মোটরসাইকেলে চড়ে পালানোর সময় অভয়নগরের ডহরমশিয়াহাটি নামক স্থানে জনতার হাতে ৩ হামলাকারী আটক হয়েছে। পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের হেফাজতে নেয়। তারা হচ্ছেন, অভয়নগরের সমশপুর গ্রামের শিশির মন্ডল, বুইকারা গ্রামের আব্দুল হান্নান ও মণিরামপুরের বাহাদুরপুর গ্রামের তন্ময় সরকার। শনিবার রাতে গ্রেফতার তিনজনসহ অজ্ঞাত আসামিদের নামে মণিরামপুর থানায় মামলা করেছেন আহত মানবেন্দ্র মন্ডলের বাবা। মণিরামপুর থানার…
