Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার কাউন্সিলর ও জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে ‘মদ্যপ’ অবস্থায় গ্রেপ্তারের ঘটনায় সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপির সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ১৭ ফেব্রুয়ারি বহিস্কার করা হলেও প্রেস বিজ্ঞপ্তি বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় রাজনীতির গ্রুপিংয়ের জন্য সংগঠনটির জেলার সভাপতি-সম্পাদক এই বিষয়ে কোন মন্তব্য না করলেও বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগী) শামীম আল সাইফুল সোহাগ। জাহিদ হোসেন মিলন যশোর পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর। তাঁর বিরুদ্ধে যশোর কোতোয়ালি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারিতে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।যশোর সরকারি এমএম কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মদন মোহন দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর নাসিম রেজা। যশোর সরকারি সিটি কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর অরবিন্দু কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর অমলেন্দু বিশ্বাস ও শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল হালিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. আনোয়ার হোসেন। যশোর সরকারি মহিলা কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন…

Read More

বাগেরহাট সংবাদদাতা খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন বলেই দেশে শান্তি বিরাজ করছে, সমৃদ্ধি ঘটছে। বৃহস্পতিবার বিকেলে সোনাইলতলা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সিটি মেয়র আরো বলেন, বিশ্বের জায়গায় জায়গায় অশান্তি, যুদ্ধ-বিগ্রহের চিত্র আমরা টেলিভিশনে দেখি, খবরের কাগজের পাতায় পড়ি। আমাদের দেশে ১৫ বছর ধরে শান্তি আছে, দেশ এগিয়ে চলেছে। সোনাইলতলা ইউপি আওয়ামী লীগের সভাপতি সরদার হুমাউন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ভাষা শহিদদের স্মরণ করা হয়েছে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা ইউনিট কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, বীর মুক্তিযোদ্ধা এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সিভিল…

Read More

প্রভাতফেরি, শহিদমিনারে শ্রদ্ধা অর্পণ, আলোচনা সভা, মোমবাতি প্রজ্জ্বালনসহ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে যথাযযোগ্য মর্যাদায় মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে বাংলার ভোর ডেস্ক আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো সংবাদ : নড়াইলে লাখো মোমবাতি প্রজ্জ্বালন নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে লাখো মোমবাতি প্রজ্জ্বলন করে ব্যতিক্রমী আয়োজনে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে (কুড়িরডোব মাঠে) মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে হাজারো নারী ও শিশুরা ভিড় জমায়। মোমবাতি প্রজ্জ্বলন দেখতে আসা নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ফারদিন শাহরিয়ার খান জানায়, অনেক মোমবাতি এক সঙ্গে জ্বালিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও ভাষা শহীদদের স্বরণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি কিছু উদ্যমী ও তারুণ্যদের নিয়ে যাত্রা শুরু করে যশোর ইয়াহামা রাইডার্স ক্লাব। বাইকিং নির্ভর এই গ্রুপের কার্যক্রম শুরু থেকেই ছিলো চোখে পরার মত। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে বিভিন্ন সময়ে ব্যতিক্রমী মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে যশোর ইয়ামাহা রাইডার্স ক্লাব। প্রতিষ্ঠার ৬ বছর উপলক্ষে এবারও এক ব্যতিক্রমধর্মী আয়োজন করে যশোর ইয়ামাহা রাইডার্স ক্লাব। আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে ২০ জন দুস্থ অসহায় মানুষের মাঝে ৬ টাকার বিনিময়ে ১ দিনের বাজার সামগ্রী বিতরণ করেন। ইয়ামাহা রাইডার্স ক্লাবের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ সম্পর্কে ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল…

Read More

বাংলার ভোর ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একুশ (২১ ফেব্রুয়ারি) আমাদের মাথা নত না করতে শিখিয়েছে, কাজেই মাথা উঁচু করেই বাঙালি জাতিকে তিনি এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করতে। কাজেই আমরা মাথা নত করে নয়, মাথা উঁচু করেই চলবো এবং বিশ্বদরবারে মর্যাদা নিয়ে এগিয়ে যাব।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ জন বিশিষ্ট ব্যক্তির মাঝে ‘একুশে পদক-২০২৪’ প্রদানকালে দেওয়া প্রধান অতিথির ভাষণে একথা বলেন। তিনি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে ২১তম বারের মত বাংলাদেশের দ্বিতীয়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ৫২শ’ মোমবাতি প্রজ্জ্বালনের মধ্য দিযে ভাষা শহিদদের স্মরণ করলেন যশোরবাসী। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদেরহাটের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষা শহিদদের স্মরণ ও জাতীয় জীবনের সব অন্ধকার দূর করে নতুনে উদ্ভাসিত হওয়ার প্রত্যয়ে বিশিষ্ট ব্যক্তিরা মোমবাতি প্রজ্জ্বালন করেন। এর পর রাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আল্পনার রঙে আঁকা হয়। এর আগে, সন্ধ্যায় চাঁদের হাটের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পৌর সভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর…

Read More

কালীগঞ্জ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাস টার্মিনালের উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০ থেকে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আব্দুল কাদের দফাদার ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিমাই দেবনাথ ৪৯ ভোট পান। নির্বাচনে সহ-সভাপতি পদে বাদশা শেখ, সাধারণ সম্পাদক পদে ঠান্ডু মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে মানবেন্দ্রনাথ দাস মিন্টু ও সাংগঠনিক সম্পাদক পদে বাবু আলী গাইন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোটে কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান ৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলোক বিশ^াস পান ৫২ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, প্রচার…

Read More

নড়াইল প্রতিনিধি নড়াইলে ‘স্মার্ট বাংলাদেশ ও গণমাধ্যম বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আঞ্চলিক তথ্য অফিস, খুলনা ও জেলা প্রশাসন, নড়াইলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। খুলনা পিআইডি’র উপ-প্রধান তথ্য অফিসার এএসএম কবীরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেদী হাসান। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। সহকারী তথ্য অফিসার আতিকুর…

Read More