Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক দানবীর হাজী মো. মহসীন মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘গত শতাব্দীতে সবচেয়ে বড় সম্পদ ছিল তেল ও গ্যাস। কিন্তু এই শতাব্দীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ডাটা বা তথ্য। এখন ফেসবুক বলি, গুগল বলি- বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানি হচ্ছে তথ্য নির্ভর।’ তিনি বলেন, ‘আমরা এখন বিশ্বায়নের যুগে বাস করছি। সারা পৃথিবী প্রযুক্তির মাধ্যমে আমাদের হাতের মুঠোয়। মোবাইল ফোনে কয়েকটি বোতাম চাপলেই পৃথিবীর যেকোনও তথ্য উপাত্ত খুব সহজেই পেতে পারি। আমাদের বাংলাদেশেও তথ্য-প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দানবীর হাজী মো. মহসীন মাধ্যমিক বিদ্যালয়ের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের পুলেরহাটে স্কাউটস’র জনক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল’র (বিপি) ১৬৭তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউট দিবস উদযাপন করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের আয়োজনে বৃহস্পতিবার সকালে আঞ্চলিক স্কাউটস ভবন থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে আলোচনা অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান ও বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সভাপতি প্রফেসর ড. আহসান হাবীব। বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) আবু হান্নান, আঞ্চলিক স্কাউটসের পরিচালক ও সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের, আঞ্চলিক উপ-কমিশনার আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন। পরে স্কাউট সদস্যদের নিয়ে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নাটোরের গ্রিনভ্যালি পার্কে এ বনভোজনের আয়োজন করা হয়। বার্ষিক বনভোজনে সহযোগিতাকারীদের প্রতি ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জিলহজ্জ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More

নিজস্ব প্রতিবেদক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে আকিবুল ইসলাম আকিব (২৬) নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে স্থানীয় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে আজ (শুক্রবার) বিকেলে সদরের আরবপুর খোলাডাঙ্গারবিশ্বাস পাড়ায়। তিনি ওই গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত আকিব জানান, একই এলাকার রওশন আলী, আইজুল ইসলাম ও খোকন হোসেনের সাথে তার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ বিষয়ে তার বাবা তহিদুল ইসলাম গত দশবছর আগে মামলা দায়ের করেন। মামলার রায় তার পক্ষে দিলেও বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিলো প্রতিপক্ষরা। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে তারা হত্যার হুমকি দেয়। তিনি প্রতিবাদ করলে রওশন আলী, আইজুল ইসলাম, খোকন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনকে নিয়ে যশোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা বানোয়াট কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পৌর আওয়ামী লীগ। আজ (শুক্রবার) যশোর পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Read More

বাংলার ভোর প্রতিবেদক দুই লাখ টাকা যৌতুক দাবিতে যশোরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারপিটের পর পিতার বাড়ি তাড়িয়ে দিয়েছে তার স্বামী, শ^শুর ও শাশুড়ি। গত বৃহস্পতিবার ভুক্তভোগী গৃহবধূ যশোর শহরের সিটি কলেজপাড়া ব্যাটারি পট্টির লিটন মিয়ার মেয়ে প্রেমা আক্তার রিনি এই মামলাটি করেছেন। বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ আসামিদের বিরুদ্ধে সমনজারির আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার পুরাতন বাধচর থানাপাড়ার সাহাবুল মালিথা, তার স্ত্রী নাছিমা খাতুন ও ছেলে রাসেল মালিথা। প্রেমা আক্তার রিনি মামলায় উল্লেখ করেছেন, ২০১৯ সালের ১১ মে আসামি রাসেলের সাথে তার ৮০ হাজার টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের সময় স্বর্ণালংকারসহ যাবতীয় সাংসারিক মালামাল দেন তার পিতা। এরই…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ওহিদুল ইসলাম নামে এক যুবককে মারপিটে জখমের ঘটনার দুই সপ্তহ পর মামলা হয়েছে। আহত ওহিদুলের ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে কোতয়ালি থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আহত ওহিদুল বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার আফজাল হোসেনের ছেলে। আসামিরা হলেন, বারান্দী মোল্লাপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে শাহারাজ (২৬), বাবুর ছেলে মনিরুল (২২), হুমায়ুনের ছেলে এনএম রাকিব (২০)। এছাড়া ২/৩জন অজ্ঞাত আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, ওহিদুলের সাথে আসামিদের আগে থেকে শত্রুতা চলে আসছিল। সে কারণে তাকে বিভিন্ন সময় খুন জখমের হুমকি দিয়ে আসছিল। গত ১০ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ওহিদুল কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আজ (শুক্রবার) বিকেল ৫টায় যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর আয়োজিত একুশের কবিতা পাঠ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু। অনুষ্ঠানে অতিথি ছিলেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সাবেক সভাপতি ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও দৈনিক বাংলার ভোর-এর উপদেষ্টা সম্পাদক হারুন অর রশিদ, যশোর সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক বাচিক শিল্পী ড. সবুজ শামীম আহসান, যশোর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, যশোর শিক্ষাবোর্ডের সাবেক উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল খালেক, মুক্তেশে^রী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ডা. মোকাররম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ফতেপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ও দেয়াড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে মতবিনিময় করেছেন। আজ (শুক্রবার) বিকেলে দেয়াড়ার ধানঘাটা গ্রামের স্থানীয় নেতৃবৃন্দের সাথে তিনি মতবিনিময় করেন। সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ ইক্তার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো. হাদি, জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউপি সদস্য নূর কবির টুটুল, সদর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সাবেক সদস্য রোস্তম আলী, সদস্য টিপু সুলতান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম…

Read More

মণিরামপুর সংবাদদাতা আজ (শুক্রবার) বিকেলে মণিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ইয়াকুব আলীকে সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক কুমার বিশ্বজিত মন্ডলের সভাপতিত্বে এমপি এসএম ইয়াকুব আলী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি এমপি হয়েছি আপনাদের ভোটে। আপনাদের সহযোগিতায় মণিরামপুরকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। আমার কারও প্রতি কোন রাগ, অভিমান বা হিংসা নেই’। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। এ প্রধান অতিথি এস এম ইয়াকুব আলী আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামী দিনের দেশের চালিকা শক্তি। তোমরাই আগামীতে বাংলাদেশকে বিশ্বের দরবারে এ…

Read More