বাংরার ভোর প্রতিবেদক বিটি বেগুনের বীজ উৎপাদন মাঠ পরিদর্শনের জন্য আমেরিকার একটি কৃষি বিশেষজ্ঞ দল গতকাল সোমবার যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাঠ পরিদর্শন করেন। সোমবার থেকে তিন দিনব্যাপী যশোর খুলনা সহ বিভিন্ন এলাকার কৃষি মাঠ পরিদর্শন করবেন বিশেষজ্ঞ দলটি। আমেরিকার একটি বিশেষ বিশেষজ্ঞ দলটির সাথে বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে খুলনা যশোর মনিরামপুর অঞ্চলের বিভিন্ন কৃষি উৎপাদনশীল ক্ষেত খামার পরিদর্শন করবেন। এই উপলক্ষে গতকাল সোমবার যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট খয়ের তলায় স্থানীয় গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর কাওছার…
Author: banglarbhore
বিরল রোগে আক্রান্ত খুলনা বয়রা মহিলা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী অনুশিখা ভঞ্জ বাঁচতে চায়। বর্তমানে সে ভারতের হায়দ্রাবাদে এআইজি হাসপাতালে ভেন্টিলেশনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চিকিৎসকদের পরামর্শ, তাকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে ৪ টি ইনজেকশন দেওয়া প্রয়োজন, যা এখন এশিয়া মহাদেশে সরবরাহ নেই। ফলে ফ্রান্স থেকে ইনজেকশনটি আনতে হবে। এতে ব্যয় হবে ২৫ থেকে ৩০ লাখ টাকা। এরআগে, গত এক বছর দেশের বিভিন্ন ক্লিনিক-হাসপাতালে অসুস্থ আদরের মেয়ের চিকিৎসায় বিপুল পরিমাণ টাকা খরচ করে মধ্যবিত্ত পরিবারের বাবা-মা এখন আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন। শেষমেষ দায়-দেনা করে উন্নত চিকিৎসার জন্য ভারতের হায়দ্রাবাদের এআইজি হাসপাতালের চিকিৎসকরা বিরল মারাত্মক রোগটি শনাক্ত করলেও,…
বাংলার ভোর প্রতিবেদক যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ৩শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক তরিকুল ইসলাম উপশহর ই ব্লক এলাকার বাসিন্দা। গত ২৫ শে ফেব্রুয়ারি রোববার সকালে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেনের নেতৃত্বে‘ক’ সার্কেলের কর্মকর্তারা শহরের উপ শহর এলাকার ইব্লক এলাকার তার বাসা থেকে তরিকুল ইসলাম কে তিনশত পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন। ইয়াবা ট্যাবলেট সহ আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক এস,এম, শাহীন পারভেজ বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
বাংলার ভোর প্রতিবেদক গত রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে যশোর কোতোয়ালি থানাধীন নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এএসআই আজাদুল ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায়, বিশেষ অভিযান পরিচালনা করে নরেন্দ্রপুর ইউনিয়নের পোস্টাফিস মোড় নামক স্থান থেকে হারুনের ছেলে জুয়েল (৩২), ও আনোয়ার হোসেনের ছেলে ফয়সালকে (৩০) আটক করে। আটককৃতরা পোস্টাফিস মোড়ে অস্ত্র নিয়ে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। আটকৃত আসামিদের মধ্যে জুয়েলের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে। আটককৃতরা যশোর সদর উপজেলাধীন নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ এর ছত্রছায়া এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের সস্ত্রাসী কার্যক্রম করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় যশোর থানায় আসামিদের বিরুদ্ধে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে মারামারিতে আহত বন্ধুদের হাসপাতালে দেখে বাড়ি ফেরার পথে চয়ন দাস (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। চয়ন এসএসসি পরীক্ষার্থী ছিল। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার শানতলায় তার উপর হামলা চালানো হয়। এরপর চয়ন নিহত হয়। নিহত চয়ন দাস সদর উপজেলার চুড়ামনকাটি দাসপাড়ার নয়ন দাসের ছেলে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর দুই যুবককে আটক করেছে। আটক দুইজনই আদালতে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। আটক দুইজন হলো, সদর উপজেলার শানতলা দাসপাড়ার পরিতোষ কুমারের ছেলে হৃদয় কুমার দাস (১৯) এবং নির্মল দাসের ছেলে প্রদীপ দাস (২৩)। পিবিআই জানিয়েছে, গত ২৩…
মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর প্রতিনিধি যশোরের কেশবপুরে বাণিজ্যিকভাবে বরই চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। অল্প সময়ে অধিক লাভজনক হাওয়াই প্রতি বছর বাড়ছে বরইের আবাদ। এ বছর প্রাকৃতিক কোন দুর্যোগের সৃষ্টি না হওয়ায় এবং অনুকূল পরিবেশ বিরাজ করায় কুল চাষের বাম্পার ফলন হয়েছে। কুল চাষে স্বাবলম্বী কৃষক আবুল বাশার। ভাগ্য খুলেছে তার। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় গত বছর উপজেলার বিষ হেক্টর জমিতে কুল ও বরই চাষ হয়েছে। বাজার এবং চাষীদের চাহিদা অনুযায়ী এবার ৩০ হেক্টর জমিতে বরই এবং কুলের আবাদ হয়েছে। কেশবপুরে অনুকূল পরিবেশ এবং কম খরচে লাভবান হওয়া যায় বলে এ অঞ্চলের বেশিরভাগ কৃষকরা কুল চাষে আগ্রহী হয়ে…
রাজগঞ্জ প্রতিনিধি যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের পানিছত্র গ্রামে হতদরিদ্রদের মাঝে সরকারী ভাবে বাথরুম প্রদান করা হয়েছে। ঐ বাথরুমের কাজ করার জন্য একই গ্রামের বজলুর রহমান নামের এক ব্যক্তি সাব-ঠিকাদার হিসাবে দায়িত্ব পালন করেন। কিন্তু বজলুর রহমান বাথরুম প্রাপ্তদের কাছ থেকে ১০থেকে ১৬হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে। জানা যায়, প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের মাঝে নিরাপদ স্যানিটেশন সুবিধা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ স্যানিটেশন প্রকল্পের আওতায় দুস্তদের মাঝে স্বল্পমূল্যে বাথরুম প্রদান করেন। কিন্তু এই বজলুর রহমান সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় নিরাপদ পানি ও স্যানিটেশন প্রকল্পের কাজ করার সুবাদে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভালো সখ্যতা গড়ে উঠায় তিনি বিভিন্ন…
কালীগঞ্জ প্রতিনিধি কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পেশায় নিয়োজিত মহিলা শ্রমিকেরা ন্যায্য মজুরী পাচ্ছে না। হতদরিদ্র মহিলারা বেঁচে থাকার তাগিদে শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। কর্মক্ষেত্রে মহিলারা সমান পরিশ্রম করলেও পুরুষ শ্রমিকের চেয়ে তারা অর্ধেক মজুরী পাচ্ছেন। সংসারের অভাব অনটন দূর করতে গ্রামের শ্রমজীবী মহিলারা ক্ষেতে খামারে , রাস্তায় মাটি কাটা , ইট ভাঙ্গা, ধানের চাতালে , রাইস মিলে, হোটেল রেস্তোরায় , রাজমিস্ত্রীর জোগালে, ইট ভাটাই, বিভিন্ন বাসা বাড়ি সহ বিভিন্ন ধরনের শ্রম বিক্রি করে থাকে। এ সব মহিলারা অধিকাংশই স্বামী পরিত্যাক্তা , বিধবা, নির্যাতিতা, অসহায় ও ভূমি হীন। এ সব ভাগ্য বিড়াম্বিতা মহিলা শ্রমিকের মধ্যে কয়েক জনের সাথে কথা বলে…
সাতক্ষীরা সংবদদাতা সাতক্ষীরায় এসএসসি-১৯৮২ ব্যাচের চতুর্থ বারের মতো শিক্ষার্থী বন্ধুদের মিলন মেলা ও বনভোজন অনুুষ্ঠিত হয়েছে। সোমবর সকাল থেকে সাতক্ষীরা শহরের ইটাগাছাস্থ তিতুমীর কনভেনশন সেন্টারে নানা আয়োজনে জাঁকজমক ও বর্ণিল উৎসব মূখর পরিবেশে এই চতুর্থ পুনর্মিলনী বনভোজন ও মিলনমেলায় অংশ নেয় সাতক্ষীরা জেলার সব স্কুলের এসএসসি-৮২ ব্যাচ এর শিক্ষার্থীরা। ‘বন্ধু’ শব্দটা ছোট হলেও এর পরিধি এতটাই বিস্তৃত যে পরিমাপ করার সাধ্য কারো নেই। বলতে গেলে বন্ধু মানেই আত্মার টান, ভালোবাসার বন্ধন, হৃদয়ের স্পর্শ, একেকটা বন্ধুই অন্য বন্ধুর জন্যই ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা। স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেয়ার সুযোগ মেলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা…
নিজস্ব প্রতিবেদক আজ পবিত্র শবেবরাত বা লাইলাতুল বলাত। ধর্মপ্রাণ মুসলিমরা যথাযোগ্য মর্যাদায় আজ দিবাগত রাতে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পবিত্র শবেবরাত পালন করবেন। আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রজনী। মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করে থাকেন। ধর্মপ্রাণ মুসলিমরা এ রাতে আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার, কবর জিয়ারতসহ নানা ইবাদত বন্দেগি করে থাকেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান…
