জয়তী সোসাইটি যশোরের ১৩টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বাৎসরিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল যশোর শহরতলীর বাহাদুরপুর জেস গার্ডেন পার্কে এ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার-২ হারুন অর রশিদ, ইউনিট ম্যানেজার ফিরোজা খাতুন, সিরিয়া সুলতানা রিনা, শাহানাজ পারভীন রুপাসহ সংস্থার কর্মী, কর্মকর্তা ও শিক্ষিকাবৃন্দ।- প্রেস বিজ্ঞপ্তি
Author: banglarbhore
খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন এমবিবিএস প্রথম পেশাগত পরীক্ষায় অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ২২ জানুয়ারি ২০২৪ তারিখে ফলাফল প্রকাশিত হয়। এতে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন প্রথমবারের মত অনুষ্ঠিত বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষায় পাশের হারের দিক থেকে ৯টি মেডিকেল কলেজের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বেসরকারি এই মেডিকেল কলেজটি। পাশের হার ৮৯.৪৭ শতাংশ। এই তালিকায় ২য় স্থানে রয়েছে আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ, খুলনা। তাদের পাশের হার ৮২.০৫ শতাংশ। গত ১ নভেম্বর ২০২৩ তারিখে শুরু হওয়া ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মে-২০২৩ এর পরীক্ষায় নিজেদের কেন্দ্রেই অংশ নেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল…
প্রতিবেদক যশোর টিবি ক্লিনিক পাড়ায় চাঞ্চল্যকর সোলাইমান হত্যা মামলার আরো এক আসামি জনি (২৫) আদালতে আত্মসমর্পণ করেছে। আজ (বৃহস্পতিবার) দুপুর ১ টার দিকে যশোর চিফ জুডিসিয়াল আদালতে আত্মসমর্পণ করে। এর আগে, ৩০ জানুয়ারি আদালতে চাঁচড়ার আরাফাত আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। এ নিয়ে দুইজন আসামি আত্মসমর্পণ করলেন। বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার আসামিদের আত্মসমর্পণের ঘটনাকে নিহতের স্বজনরা বলছেন সবই পুলিশের নাটক। আটক এড়িয়ে রয়েছে তিনজনসহ বেশ কয়েকজন অজ্ঞাত আসামি। যদিও মামলাটির তদন্ত কর্মকর্তা যশোর কোতয়ালি থানার এসআই আব্দুল মালেকের দাবি আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। আত্মসমর্পণ নাটক অভিযোগের বিষয়টি তিনি হেসে উড়িয়ে দেন। আত্মসর্মপণকারী আরাফাত…
কেশবপুর (পৌর) প্রতিনিধি কেশবপুরে চিংড়ি চাষের ক্ষেত্রে উত্তম মৎস্য চাষ অনুশীলনের প্রতিটি ধাপ নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অফিসের উদ্যোগে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় ওই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষীরা অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের সভাপতিত্বে ও কেশবপুর উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রিসোর্স পারসন হিসেবে যশোর জেলা মৎস্য অফিসার সরকার মুহাম্মদ রফিকুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, মেরিন ফিশারীজ অফিসার অর্পিতা বিশ্বাস,…
কেশবপুর প্রতিনিধি কেশবপুর পৌর শহরের আতাউর রহমানের কনিষ্ঠ কন্যা ও কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামানের বোন পৌর ৪নং ওয়ার্ডের পৌরসভা সংলগ্ন এলাকার বাসিন্দা জেসমিন আক্তার (জিসমা) গলব্লাডারে অপারেশনের পর আজ (বৃহস্পতিবার) সকাল ১০টা ৪৫ মিনিটে চিকিৎসাধানী অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্বামীসহ এক ছেলে নাফিস ফুয়াদ (মুহিব) ও মেয়ে মেহেনাজসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ মাগরিব কেশবপুর মিনি রাসেল স্টেডিয়ামে জানাজা শেষে বায়সা গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলার ভোর পরিবার, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ…
কেশবপুর (পৌর) প্রতিনিধি যশোরের কেশবপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ইরেসপো প্রকল্পের উদ্যোগে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় পল্লী উন্নয়ন কিশোরী সংঘের ১০০ জন ছাত্রীকে নিয়ে বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, অর্থ বিভাগের উপসচিব মাহমুদা আক্তার। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্রের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিআরডিবির উপপ্রকল্প পরিচালক জহিরুল ইসলাম, বিআরডিবির ইরেসপো প্রকল্পের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হংশপতি বিশ্বাস, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমুখ। প্রশিক্ষণে অংশ নেয়া…
নড়াইল প্রতিনিধি নড়াইলে একটি মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে পাঁচ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন বিচারক। আজ (বৃহস্পতিবার) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এ রায় দেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নাসির উদ্দিন শেখ (৪৪) নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রঘুনাথপুর পূর্বপাড়ার এবং অপর দণ্ডপ্রাপ্ত আলম শেখ (৩৭) একই ইউনিয়নের নাকসী মিস্ত্রি পাড়ার বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা…
আজ (বৃহস্পতিবার) বিকেল তিনটায় আইসিএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমানের সঞ্চালনায় দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়। উক্ত তারবিয়াতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ার। বিশেষ অতিথি সংগঠনের যশোর জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ সহিদুল ইসলাম গাজী । উপস্থিত ছিলেন যশোর জেলা সহ-সভাপতি মুহাম্মাদ ফয়েজ গাজী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ শাকিল আহমেদ, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ আলাউদ্দীন মাহমুদ, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ হাসিবুর রহমান, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ রেজওয়ান আহমেদ, অর্থ…
প্রতিবেদক এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মা বাবার বকুনিতে অভিমান করে বাড়ি ছাড়েন ইদ্রিস আলী মোল্যা। বাড়ি ফেরার জন্য সাজান অপহরণ নাটক। অবশেষে ছয় বছর পর তাকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।গত মঙ্গলবার নরায়নগঞ্জের রুপগঞ্জ থানাধীন প্রিমিয়ার স্টীল মিল থেকে তাকে উদ্ধার করা হয়। আদালতের মাধ্যমে পরিবারে ফিরিয়ে দেয়া হয়েছে ইদ্রিস আলী মোল্যাকে (২৩)। তিনি যশোরের কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে । বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া বাবা মা তাকে বকাঝকা করে। তখন ভিকটিম ইদ্রিস আলী মোল্যা তার বাবা মায়ের উপর রাগ করে…
প্রতিবেদক যশোর জেলা পরিষদের শতবর্ষী ভবন ভেঙে ফেলার অনুমতি দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ভবনটিকে অকেজো ঘোষণা করে তা নিলামে বিক্রি করার নির্দেশ দেয়া হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধানের সাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ২০১৯ সালের ১৫ জানুয়ারি জেলা কনডেমনেশন কমিটি ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। জেলা পরিষদ ভবন ভেঙে ফেলার সিদ্ধান্তে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ। জানা যায়, দুই বাংলার প্রথম জেলা যশোরের দ্বিতীয় প্রশাসনিক ভবন যশোর জেলা পরিষদের দ্বিতল বিশিষ্ট লাল এই ভবনটি। স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে ১৯১৩ সালে এটি নির্মিত…
