অভয়নগর সংবাদদাতা ছেলে সেজে ধর্ম মাকে নিজ বাড়ি বেড়ানোর কথা বলে ডেকে এনে পথিমধ্যে অজ্ঞান করে সবকিছু লুট নিয়েছে এক প্রতারক। যশোরের অভয়নগর উপজেলায় বাঘুটিয়া ইউনিয়নের মধ্যপুর গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। ওই রাতেই এলাকাবাসী তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অজ্ঞানের শিকার ওই নারীর নাম দুলু বেগম (৫৬)। তিনি খুলনা শহরের ৩ নং ওয়ার্ডের কৃষ্ণনগর এলাকার মৃত ছামছুর ইসলামের স্ত্রী। আজ (বৃহস্পতিবার) দুপুরে ওই নারীর জ্ঞান ফিরলে ঘটনাটি খুলে বলেন। তিনি জানান, খুলনা কোর্ট চত্বরে পরিচয় হয় দুলু বেগমের সাথে ২৭ থেকে ৩০ বছর বয়সী এক যুবকের। ওই যুবক নিজের নাম নাম মিরাজ হোসেন…
Author: banglarbhore
প্রতিবেদক যশোরের সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের উদ্যোগে সেলাই-স্প্রে মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) ইউনিয়ন পরিষদের হলরুম থেকে এসব সামগ্রি বিতরণ করা হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিপন বিশ^াস প্রধান অতিথি হিসেবে সাধারণ মানুষের মাঝে এসব সামগ্রি তুলে দেন। ইউনিয়ন চেয়ারম্যান আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা. মীর আবু মাউদ, কৃষি কর্মকর্তা হাসান আলী, প্রকল্প কর্মকর্তা ফিরোজ আহমেদ, সমবায় কর্মকর্তা রণজিত কুমার, সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন, উপশহর ইউনিয়ন চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, চুড়ামনকাটি ইউনিয়ন চেয়ারম্যান দাউদ হোসেন দফাদার, সাবেক চেয়ারম্যান বাহাউদ্দিন মাস্টার, ওয়াজির আলী…
প্রতিবেদক যশোর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী কচুয়া ইউনিয়নে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। গতকাল বিকেলে কচুয়া গ্রামে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বেবি সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, জেলা শ্রমিক লীগের শ্রমিক কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু, কচুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা শরিফুল ইসলাম, আমজাদ হোসেন লাভলু, ৪নং ওয়ার্ড…
প্রতিবেদক যশোরে সড়ক দুর্ঘটনায় মনজুরুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আজ ( বৃহস্পতিবার) সন্ধ্যায় সদরের রাজারহাট রামনগর কানাইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি যশোর সদরের রামনগর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। একই ঘটনায় বিজিবি সদস্য ও খুলনা ডুমুরিয়ার মাগুরা গ্রামের মোহাম্মদ আলী (৩৫) নামে অপর ব্যক্তি আহত হয়েছেন। আহত মোহাম্মদ আলী জানান, তিনি দুই দিনের নৈমিত্তিক ছুটিতে নিজ বাড়ি খুলনা ডুমুরিয়ার উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যে সদরের রাজারহাট মোড় থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে যশোর থেকে মণিরামপুর দিকে যাচ্ছিলেন। এ সময় যশোর-মণিরামপুর মহাসড়কের রামনগরের কানাইতলা মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির পিকআপ ভ্যান তাদেরকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের…
প্রতিবেদক যশোরে তুচ্ছ ঘটনার জেরে আসিফ সরদার (২০) নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে শহরতলী জামরুলতলা গোলদার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজি বিভাগের ৫ম বর্ষের ছাত্র ও ঝিনাইদহ বারোবাজারের ঘোপপাড়ার বাসিন্দা। আহত আসিফ জানান, একই কলেজের ও বর্ষের ইলেক্ট্রিকাল বিভাগের ছাত্র আব্দুল আওয়ালের সাথে শহরতলী জামরুলতলার গোলদার মোড় এলাকার নান্নু মিয়ার ভাড়া বাসায় তারা একরুম নিয়ে ভাড়া থাকেন। বেশ কয়েকদিন তার সাথে আব্দুল আওয়ালের বনিবনা হচ্ছিল না। বৃহস্পতিবার দুপুরে তুচ্ছ ঘটনার জেরে তাকে লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় আবদুল আওয়াল। এ সময় তিনি অচেতন হয়ে পড়েন। পরে…
প্রতিবেদক যশোরে চাকুসহ দুই দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। গত ৭ ফেব্রুয়ারি রাতে শহরের নীলগঞ্জ সাহাপাড়া থেকে তাদের আটক করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দিয়ে আজ (বৃহস্পতিবার) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটকরা হলো, যশোর শহরের বারান্দী মোল্যাপাড়া আমতলার হাবিবুর রহমান ও সদর উপজেলার সুলতানপুর গ্রামের দক্ষিণপাড়ার আপন হোসেন। সদর ফাঁড়ি পুলিশের এটিএসআই জসিম উদ্দিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েকজন উঠতি বয়সের দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে নিজেদের অবস্থান জানানোর চেষ্টা করছে। রাত ১০টার দিকে সেখানে গেলে পুলিশ দেখে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে ওই দুইজনকে আটক করা হলেও তাদের সাথে থাকা…
রাজগঞ্জ প্রতিনিধি যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনে লাভের মুখ দেখতে চলেছেন কৃষক। কৃষি সংশ্লিষ্টরা বলেন, ভোজ্যতেলের জোগান দিতে এবং আমদানি নির্ভরশীলতা কমাতে সরিষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজগঞ্জের মোবারকপুর গ্রামের কৃষক আব্দুল বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ফলন ভালো হয়েছে। আমি সরিষা কাটা ও মাড়াই করছি। একই গ্রামের কৃষক কালাম বলেন, সরিষা চাষে খরচ কম, লাভ বেশি। আর সরিষা চাষ করলে বোরো রোপণের সময় ওই জমিতে সার কম দিতে হয়। স্থানীয় উপসহকারী কৃষি র্কমর্কতা এসএম মারুফুল হক বলেন, কৃষকরা এই ফসলটাকে বাড়তি আয়ের উৎস হিসেবে চাষাবাদ করে থাকে। আমরা প্রতিবছর সরিষা চাষের জন্য কৃষকদের সরকারিভাবে…
বাগেরহাট সংবাদদাতা বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহতের নাম সাকিব মোল্লা (১৮)। এ সময় মোটরসাইকেলে থাকা মো. আসিব (৩৫) নামে আরেক যুবক আহত হন। বুধবার রাতে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব মোল্লা বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ গ্রামের নজরুল মোল্লার ছেলে। পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাকিব মোল্লা ও মো. আসিব মোটরসাইকেলে করে খুলনা থেকে মোংলার দিকে যাচ্ছিল। তারা লখপুর বাসস্যান্ড এলাকায় এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে সাকিব মোল্লা ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ…
রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর ঘোষপাড়া তুলা চাষ করে লাভবান হচ্ছেন। কৃষক শহিদুল গাজী, জাহাবাক্স মোড়লসহ তুলা চাষে সংসারে সচ্ছলতা আসায় অন্য ইউনিয়নের চাষিরাও আগ্রহী হচ্ছেন। অনুর্বর জমি ও কম পুঁজিতে নামমাত্র শ্রমে সরকারি সহযোগিতা পাওয়ায় দিন দিন তুলা চাষির সংখ্যা বাড়ছে। তাদের উৎপাদিত তুলা সরাসরি তুলা উন্নয়ন বোর্ড ন্যায্য দামে কিনে নিচ্ছে। সরেজমিন জানা যায়, উপজেলা মোবারকপুর ঘোষপাড়ায় মাঠে সরকারি সহযোগিতায় পরীক্ষামূলকভাবে উন্নতজাতের তুলা চাষ হচ্ছে। কৃষি উপসহকারী বলেন, প্রথম বারের মতো পরীক্ষামূলকভাবে সরকারি তুলা উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ব্যক্তি মালিকানায় জমিতে কৃষক হাইব্রিড প্রজাতির রুপালি-১ জাতের ও ডি-এম ৪ জাতে তুলার চাষ করেছেন এবং ফলনও ভালো হয়েছে।…
বেনাপোল সংবাদদাতা বিভিন্ন টিভি, পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে যশোরের শার্শায় কর্মরতদের নিয়ে সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার বেনাপোল স্থলবন্দরে অবস্থিত রহমান চেম্বারে জরুরি সভায় এ কমিটি গঠন করা হয়। কার্যক্রম সফল করতে পথ নির্দেশক হিসাবে ৭২ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়। সাংবাদিক কল্যাণ, সামাজিক কর্মকাণ্ড ও সাংবাদিক স্বার্থ রক্ষায় কাজ করবে এ কমিটি। আগামী ৩ মাসের মধ্যে কমিটির নেতৃত্বে যারা সফলতার শীর্ষে ভূমিকা রাখতে পারবেন তারাই এ উপজেলার সাংবাদিকদের নেতৃত্ব দেবেন। এই কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের ইয়ানুর রহমান। যুগ্ম আহ্বায়ক আনন্দ টিভির প্রতিনিধি আইয়ুব হোসেন পক্ষী ও সদস্য সচিব সময় টিভির…
