প্রতিবেদক যশোর কেন্দ্রীয় কারাগারের ভিতরে বিক্রির জন্য কিনে আনা দেড়শ’ পিস ইয়াবাসহ আশরাফুল মুরাদ রুবেল নামে এক কারারক্ষীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর শহরের চারখাম্বার মোড় এলাকা থেকে তাকে আটক হয়। আটক কারারক্ষীকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে তোরাব আলী নামে আরো এক মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আরো একশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আটকরা হলেন, যশোর কেন্দ্রীয় কারারক্ষী এবং বাগেরহাটের রামপাল উপজেলার মানিনগর গ্রামের আশরাফুল মুরাদ রুবেল ও যশোর শহরের…
Author: banglarbhore
প্রতিবেদক চারুপীঠের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ (শুক্রবার) শহরের পৌর পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চারুপীঠের সহ-সভাপতি কাজী মাজেদ নেওয়াজের সভাপতিত্বে অতিথি ছিলেন শিশু সাহিত্যিক ও ছড়াকার ফারুক নেওয়াজ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শ্বান্তনা শাহারিন নিনি, চারুপীঠের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ আফসানা জামান। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৬৫ শিশুকে সনদপত্র দেয়া হয়।
প্রতিবেদক ‘আইডিয়া পিঠা পার্ক’ মূলত শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির একটি উদ্যোগ ও সামাজিক প্রতিষ্ঠান। যশোর শহরের খড়কী শাহ্ আব্দুল করিম রোডে অবস্থিত ব্যতিক্রমী এ প্রতিষ্ঠানটি। যেকোন ঋতুতেই এখানে এলেই মিলবে অনন্য স্বাদের সব পিঠা। থরে-থরে সাজানো বাহারি পিঠার সম্ভাবে এবার যুক্ত হলো ‘গাজর ভাবা পিঠা’। সাধারণ নতুন গুড়ের মিষ্টি স্বাদগন্ধ, চালের মিহি গুঁড়ায় তৈরি হয় ভাপা পিঠা। কিন্তু নানা অসুস্থতায় যারা গুড়-নারিকেল মিশ্রণে এই পিঠার স্বাদ যারা নিতে পারেন না; তাদের জন্যই এই ভাপা পিঠা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন চালের মিহি গুঁড়া, লবণ আর গাজর মিশ্রিত এই পিঠাটি যাদের মিষ্টি খাওয়াতে নিষেধাক্ষা রয়েছে তাদের জন্য তা কিন্তু নয়; একটু ঝাল স্বাস্থ্যসম্মত…
কেশবপুর প্রতিনিধি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কেশবপুরে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ পীরবাড়ি মাজার জিয়ারত, পথসভা ও লিফলেট বিতরণ করেছেন। আজ (শুক্রবার) বিকেলে তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা পীরবাড়ি জামে মসজিদে আছরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি পীরবাড়ি মাজার জিয়ারত করেন। পীরবাড়ি মাজার জিয়ারতকালে দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুস সালাম খান। পরে তিনি মঙ্গলকোট বাজার, বংশীবটতলা বাজার, চুয়াডাঙ্গা বাজার, মাগুরখালী বাজারসহ বিভিন্ন বাজারে সর্বস্তরের মানুষের কাছে দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করে লিফলেট বিতরণ করেন।
প্রতিবেদক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার-ঘাটে সাধারণ জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, বর্তমান ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল।আজ (শুক্রবার) দিনভর তিনি এই মতবিনিময় সভা করেন। এ সময় আনোয়ার হোসেন বিপুল বলেন, আগামী ৪ মে থেকে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। স্থানীয় সরকারে উপজেলা পরিষদের যথেষ্ট গুরুত্ব রয়েছে। স্মার্ট উপজেলা গড়তে একজন সৎ, যোগ্য, শিক্ষিত, দক্ষ, মেধাবী ও সদালাপি নেতৃত্ব প্রয়োজন। উপযুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে সদর উপজেলাবাসীর কোন ধরনের দুর্ভোগে পড়তে হবে…
প্রতিবেদক নৃত্যের ঝংকার আর সুরের মূর্ছনায় যশোরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নৃত্য বিতানের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (শুক্সরবার) সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চ যেন নৃত্যের তাল লয় আর নূপুরের ছন্দে কাব্যময় হয়ে ওঠে। সন্ধ্যা গড়িয়ে রাত গভীরের সাথে শিল্পীদের তাল, লয়, সুর আর নুপুরের ঝংকারের সংমিশ্রণে আরো নতুন কিছু দেখার আকাক্সক্ষা বাড়তে থাকে নৃত্যপিয়াসী দর্শক হৃদয়ে। শীত যায় যায় সন্ধ্যায় তাই মঞ্চে শিল্পীদের নিমগ্নতা গভীর থেকে গভীরতর হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনের এ আয়োজনে ঘুঙুরের ছন্দে মন মাতানো নৃত্যের তালে মুগ্ধ দর্শকেরা বুঁদ হয়ে ছিলেন প্রায় তিন ঘণ্টা। শুরুতে অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু…
প্রতিবেদক আজ (শুক্রবার) সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন মঞ্চে সাংস্কৃতিক সংগঠন শব্দ থিয়েটারের আয়োজনে নাটক ‘সক্রেটিস’ মঞ্চস্থ হয়েছে। সক্রেটিস নাটকটিতে শব্দ থিয়েটার মূলত সক্রেটিসের দর্শন ও দর্শন প্রতিষ্ঠার সংগ্রামকে তুলে ধরেছে। শব্দ থিয়েটার বিশ্বাস করে, নাটক শিল্পের একটি শক্তিশালী মাধ্যম এবং এই নাটকের মধ্যে দিয়েই সক্রেটিসের জীবন ও চিন্তাধারা মানুষের কাছে পৌঁছানো সম্ভব। মাস্উদ জামান রচনায় এবং অরুণ মজুমদার নির্দেশিত নাটক ‘সক্রেটিস’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মহিউদ্দিন লালু, রিফাত ইব্রাহিম, সোহেল রানা, সিফাত-ই-সালমা, অরুণ মজুমদার ও মাস্উদ জামান। শব্দ থিয়েটার যশোরসহ বিভিন্ন জেলায় শয়তান, অব্যক্ত আঁধার, অন্দরের অন্তর একাধিকবার মঞ্চায়ন করেছে।
প্রতিবেদক বঙ্গবন্ধু সৈনিক লীগ যশোর সদর উপজেলার ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। আজ (শুক্রবার) জেলা শাখার আহ্বায়ক মতিয়ার রহমান ও যুগ্ম আহ্বায়ক মোল্ল্যা জাহিদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়। এতে আব্দুর রউফকে সভাপতি ও আব্দার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটি অপর সদস্যরা হলেন, সহ-সভাপতি জামাত আলী, ইউনুচ আলী, নুরুল আলম মিলন, মতিয়ার রহমান, দিদারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সজিব হাসান, সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দীন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সানাউল্যাহ, দপ্তর সম্পাদক মাজেদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক তুহিন হোসেন, অর্থ সম্পাদক…
প্রতিবেদক, ঝিকরগাছা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী আলী আখতার হোসেনকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। আজ (শুক্রবার) দেশের ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী-পানিসারায় যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতি লিমিটেড এ সংবর্ধনার আয়োজন করে। সকালে ফুলের রাজধানী গদখালী বাজার থেকে আলী আখতার হোসেনকে সস্ত্রীক ফুল সজ্জিত ঘোড়ার গাড়িতে করে মটর শোভাযাত্রাসহকারে ফুল কানন পানিসারাতে নিয়ে যাওয়া হয়। সেখানে লাল বিছানা বিছিয়ে ফুলের পাঁপড়ি ছিটিয়ে তাকে বরণ করা হয়। পরে বাংলাদেশ-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রে যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতি লিমিটেড তাকে সম্মাননা প্রদান করে। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় আলি আখতার হোসেন বলেন, ফুলচাষ…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় অজ্ঞান পার্টির লাড্ডু খেয়ে সবুজ হোসেন (৩০) নামে এক যুবক সর্বস্ব খুইয়েছেন।আজ (শুক্রবার) বিকেলে চৌগাছা বাসস্ট্যান্ডে ভুক্তভোগীকে দেখে স্থানীয় লোকজন প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলে তার জ্ঞান ফিরে আসে। পরে তাকে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞোন ফেরার পর ভুক্তভোগী সবুজ হোসেন জানান, তার বাড়ি মহেশপুর উপজেলার নওদাগাঁ বুজতলা গ্রামে। তিনি গতকাল দুপুরে গরু কেনার জন্য চৌগাছা পশুর হাটের উদ্দেশে রওনা হন। মহেশপুর বাসস্ট্যান্ড থেকে তিনি চৌগাছার যাত্রীবাহী বাসে ওঠেন। বাসের পাশের সিটে অপরিচিত লোক এসে তার পাশে বসেন। পথিমধ্যে ঝাউতলা ইটভাটা এলাকায় বাসটি পৌঁছলে কৌশলে একটি লাড্ডু খাওয়ান ওই অপরিচিত লোকটি। তিনি আরো জানান, অপরিচিত লোকটির…
