বাংলার ভোর প্রতিবেদক: মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসন যশোর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের যৌথ উদ্যোগে আয়োজিত ‘মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) যশোর জিমনেসিয়ামে (ইনডোর) বিকেল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলে এই জমজমাট প্রতিযোগিতা। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। যেখানে প্রতিটি দলে দুইজন করে খেলোয়াড় ছিলেন। এতে চারজন জাতীয় দলের মহিলা সদস্য মাধুর্য, মুগ্ধ, ঐশি ও কুয়াশা অংশ নেওয়ায় প্রতিযোগিতা এক ভিন্ন মাত্রা পায়। শ্বাসরুদ্ধকর ফাইনাল শেষে অন্তু ও রাফি জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। সামি ও জাহিদ জুটি রানার্স আপ হয়েছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ‘ম্যান অফ দ্যা…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক: উদীচী, ছায়ানট প্রথম আলো, ডেইলি স্টারসহ দেশের বিভিন্ন স্থানে ‘পরিকল্পিত সন্ত্রাসবাদী’ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাংস্কৃতিক কর্মীরা। আজ সোমবার বিকালে যশোর শহরের টাউন হল ময়দানে যশোরের সাংস্কৃতিক সংগঠন সমূহ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে সংহতি প্রকাশ করে বিভিন্ন প্রগ্রতিশীল রাজনীতিক দল, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। কর্মসূচি থেকে জুলাই যোদ্ধা ওসমান হাদি, দিপু দাস, আয়েশা আক্তারের হত্যাকারীদের বিচারের দাবি জানানো হয়। সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মধ্যে কর্মসূচি শুরু হয়। মুক্তির মন্দির সোপান তলে গণ সংগীতের পর শুরু হয় সমাবেশ। সমাবেশে বক্তারা বলেন, ‘দেশের মবসন্ত্রাসের রামরাজত্ব চলেছে। অন্তর্বর্তীকালীন সরকার মব…
বাংলার ভোর প্রতিবেদক: খুলনায় এনসিপি কেন্দ্রীয় নেতা মোতালেব শিকদারকে গুলিবিদ্ধের ঘটনার পর যশোর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। এ ঘটনায় জড়িতরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যেই বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। সোমবার গুলিবিদ্ধের খবরের পর থেকেই সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। একই সঙ্গে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও যে সকল সীমান্তে কাঁটাতারের বেড়া নেই সেই সকল সীমান্ত সিলগালা করা হয়েছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত প্রায় ৭০.২৭৪ কিলোমিটার এলাকাজুড়ে…
বাংলার ভোর প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে যশোরে বিএনপির উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় যশোর সদর উপজেলার হৈবতপুর আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এ সময় তিনি বলেন, বিএনপি মানব কল্যাণে কাজ করার ব্রত নিয়ে রাজনীতি করে। বার বার শহীদের রক্তে রঞ্জিত এ দেশ সকলকে নিয়ে গড়তে হবে। যেখানে সকল নাগরিকের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ ন্যায় বিচার নিশ্চিত হবে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি মানবিক রাষ্ট্র গঠনে কাজ করবে। এসময় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রান্তিক পর্যায়ে মানুষের চিকিৎসা…
সাতক্ষীরা সংবাদদাতা: বাংলাদেশের স্কাউটস এর আওতাধীন সাতক্ষীরা জেলা স্কাউট ভবনের উর্ধমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সভাপতি আফরোজা আখতার। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীর, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সাবেক সম্পাদক প্রফেসর মনিরুজ্জামান, খুলনা আঞ্চলিক স্কাউটসের সহ-সভাপতি এম ঈদুজ্জামান, খুলনা আঞ্চলিক স্কাউটসের উপ-পরিচালক লতিফ উদ্দিন আহামেদ, সহকারী পরিচালক দয়াময় হালদার, জেলার রোভার’র প্রাক্তন কমিশনার অধ্যক্ষ ইমদাদুল হক, কমিশনার অধ্যক্ষ রেজাউল করিম, সম্পাদক আবু তালেব, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, সাবেক সম্পাদক এসএম আসাদুজ্জামান,…
কোটচাঁদপুর সংবাদদাতা: ঝিনাইদহের কোটচাঁদপুরে অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার মৎস্য প্রকল্পের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। একটি রাজনৈতিক দলের কয়েক জন নেতাকর্মী দিবালোকে এ লুটপাট করে বলে অভিযোগ। ভুক্তভোগী স্থানীয় থানা ও নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাননি। বরং ওই সন্ত্রাসীরা এখনো তার উপর হুমকি ধামকি অব্যাহত রেখেছে। কোটচাঁদপুর উপজেলার দয়রামপুর গ্রামের বাসিন্দা বিআরটি’র অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মঈদুল ইসলাম গ্রামের পাশেই চিৎলার বিলে নিজের প্রায় ৭০ বিঘা জমিতে দুইটি পুকুর কেটে পুকুর পাড়ে আম জামসহ বিভিন্ন ফলের গাছের পাশাপাশি সুপারি, নারকেল, পেঁপে, ড্রাগনের বাগান তৈরি করেন। অভিযোগে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট এলাকার কিছু বিপথগামী…
কপিলমুনি সংবাদদাতা: পাইকগাছায় কপিলমুনি ইউনিয়নে পানির সংকট নিরসনে করণীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদে এনজিও সংস্থা বারসিকের এনগেজ প্রজেক্ট ও সুশীল সমাজের আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সুশীল সমাজ কমিটির সভাপতি আফরোজা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মিন্টু অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনুছ আলী, বিশেষ অতিথি ছিলেন সহকারী সচিব কাম অপারেটর লিমন রায়, সংরক্ষিত ইউপি সদস্য ছখিনা বেগম, কাকলি বিশ্বাস। সংলাপে স্বাগত বক্তব্য রাখেন বারসিক প্রকল্প সমন্বয়কারী মাহাবুবর রহমান। বারসিক এনগেজ প্রজেক্টের এরিয়া অফিসার বাবলু জোয়াদ্দার ও ফিল্ড…
পাইকগাছা সংবাদদাতা: পাইকগাছা প্রতিপক্ষের হামলা-মারপিটে চাঁদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ময়নাসহ তিনজন আহত হয়েছেন। রোববার রাতে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার সোমবার আছাদুজ্জামান ময়না (৫৫)ও শেখ নেওয়াজ শরীফ’ (৩৫)কে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযুক্ত আমির হামজা রানা (৪০)পুলিশি প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, উপজেলার দেবদুয়ার শেখ পাড়ায় রাত সাড়ে ১০ টায় এ মারপিটের ঘটনায় স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছেন, স্থানীয় একটি সমিতি বা প্রতিষ্ঠানের নির্বাচন সংক্রান্ত নেতৃত্ব নিয়ে বিরোধোর জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। চাঁদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কাটাখালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আছাদুজ্জামান…
মাগুরা সংবাদদাতা: তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাগুরায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় মাগুরা সদর উপজেলার সামনে থেকে মাগুরা সদর ও পৌর কৃষক দলের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভায়নার মোড় হয়ে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা ও এহসানুল হক পলাশ, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক রিফাতুল ইসলাম রায়হান, সদস্য সচিব দাউদ হোসাইন এবং পৌর কৃষক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম। সভায় বক্তারা বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায়…
বাংলার ভোর প্রতিবেদক: জনগণের সমর্থন নিয়ে আগামীতে সরকার পরিচালনার সুযোগ পেলে সাংস্কৃতিক কর্মীদেরকে সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। রোববার সন্ধ্যায় যশোর ক্লাব মিলনায়তনে আয়োজিত যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন অমিত। যশোর সাহিত্য পরিষদের সভাপতি শাহিন ইকবালের সভাপতিত্বে এ সময় তিনি সাংস্কৃতিক কর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনাদের কাজের মাধ্যমে কোনভাবেই যেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের বিপরীতে কোন কিছু না উঠে আসে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব…
