মণিরামপুর সংবাদদাতা মনিরামপুরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার উপজেলা পরিষদের মিলনাতয়নে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক হারুন অর রশিদ। উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু মোত্তালিব আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী সুলতানা, প্রেসক্লাব সভাপতি এসএম মজনুর রহমান, সম্পাদক মোতাহার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান প্রমুখ।
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জেলার ৫টি আসনের জন্য দলীয় প্রার্থীরা এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সদর উপজেলা নির্বাচন অফিসার কবির হোসেন প্রার্থীদের হাতে মনোনয়ন পত্র তুলে দেন। এ সময় দলের জেলা শাশার সভাপতি মিয়া আব্দুল হালিম,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে যশোর-১ (শার্শা) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামিক আন্দোলন বাংলাদেশের শার্শা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বক্তিয়ার রহমান। যশোর-৩ (সদর) আসনে কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শোয়াইব হোসেন।…
বাংলার ভোর প্রতিবেদক ‘দক্ষতা দিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, যশোরের যৌথ আয়োজনে সকালে কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। উদ্বোধনের পর কালেক্টরেট ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের অমিত্রাক্ষর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা…
মহেশপুর সংবাদদাতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে বিএনপির প্রার্থী মেহেদী হাসান রনির পক্ষে মনোয়নয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি দাউদ হোসেন, সাবেক আহবায়ক শাহাজামান মোহন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, বিএনপি নেতা ইশারত মন্ডল প্রমুখ।
শরণখোলা সংবাদদাতা ১৮ ডিসেম্বর ১৯৭১ বাগেরহাটের শরণখোলা হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দেশ স্বাধীন হলেও ৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাবসেক্টরের শরণখোলা ছিল হানাদার বাহিনীর দখলে। তৎকালীন থানা সদর রায়েন্দা বাজারে মুক্তিবাহিনী এবং রাজাকারদের মধ্যে সম্মুখযুদ্ধ চলে তখনও। ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন সম্মুখযুদ্ধে রাজাকারের বুলেটে শহীদ হন গুরুপদ, টিপু সুলতান, আসাদুজ্জামান, আলাউদ্দিন, আলতাফ হোসেনসহ পাঁচ বীরযোদ্ধা। ১৮ ডিসেম্বর পুরোপুরিভাবে হানাদার মুক্ত হয় মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সুন্দরবন সাব-সেক্টরের শরণখোলার রণাঙ্গন। সকাল ১০টার দিকে থানা ভবনে স্বাধীনতার পতাকা উত্তোলন করে শরণখোলাকে আনুষ্ঠানিকভাবে হানাদারমুক্ত ঘোষণা করেন সুন্দরবন সাবসেক্টরের কমান্ডার মেজর (অব.) জিয়া উদ্দিন আহমেদ। এদিন বিকেল…
ঝিকরগাছা সংবাদদাতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শীর্ষক মতবিনিময় সভায় যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, বিগত ১৬ বছরে নির্বাচনকালীন সময়ে যারা দায়িত্ব পালন করেছেন সেই সকল দায়িত্ব পালনের অভিজ্ঞতা মেমোরি থেকে ডিলিট করে ফেলুন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিশ্বের নিকট হবে একটি মাইলফলক। বর্তমান সরকার এবং তার প্রশাসন সেই ব্রত নিয়েই নির্বাচনী কার্যক্রম সুন্দরভাবে সম্পন্নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলা হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। ঝিকরগাছা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দের সাথে…
মাগুরা সংবাদদাতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ আসনে বিএনপি এবং মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীসহ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে মাগুরার রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মাগুরা জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ প্রার্থীদের হাতে মনোনয়ন ফরম তুলে দেন। মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান এবং মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ দলীয় নেতাকর্মীরা। অন্যদিকে মাগুরা-২ আসনে সাবেক বিএনপি…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শ্যামনগর অভিবাসী কর্মী প্রোগ্রামের (ওকাপ) সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুজ্জাহান কনকের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, সমাজসেবা কর্মকর্তা দেলওয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার জাকির হোসেন, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারি এসএম মোস্তফা কামাল, এস আই বিপ্লব হোসেন, এনজিও সমন্বয়কারী গাজী আল ইমরান।
বাংলার ভোর প্রতিবেদক যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমির ২০২৬ সালের ভর্তির ট্রায়াল শুক্রবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। তবে যশোর জেলার ফুটবলারদের জন্য ট্রায়াল হবে ২০ ডিসেম্বর। এবছর দুই ব্যাচে ভর্তির সুযোগ পাবেন ফুটবলাররা। অনূর্ধ্ব-১৩-১৪ ও ১৫-১৬ বছরের ফুটবলার আলাদা ব্যাচ ভর্তির জন্য ট্রায়াল নিবে একাডেমিটি। ইতোমধ্যে ভর্তির জন্য ফরম বিতরন শুরু হয়েছে। তবে ১৯ ডিসেম্বর সকালেও ট্রায়ালের আগেও ফরম বিতরন করা হবে। ভর্তিচ্ছু ফুটবলারদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জন্মনিবন্ধনের কপি সঙ্গে নিয়ে আসতে হবে। একাডেমির পরিচালক (প্রশাসন) শামস্-উল-বারী শিমুল বলেন, একাডেমিতে বছরে একবার ভর্তির সুযোগ পায় ফুটবলাররা। এবছর ১৯ ডিসেম্বর ট্রায়াল অনুষ্ঠিত হবে। তবে যশোর জেলা ফুটবলারদের ট্রায়াল নেয়া…
মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে তোপদ্ধনি, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা, ক্রীড়া ও সাংস্কৃতিকসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জামায়াতে ইসলামী, প্রেসক্লাব, বাংলাদেশ স্কাউটস, পাবলিক লাইব্রেরিসহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা, সামাজিক, পেশোজীবী, ব্যবসায়ীক, স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরও পড়ুন .. .. যশোর জেনারেল হাসপাতালে চাকুসহ আটক এক উপজেলা পরিষদের মিনি ষ্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ রজিউদ্দিন, সিনিয়র মৎস্য অফিসার সেলিম রেজা, সমবায় অফিসার রনজিত দাস, মহিলা বিষয়ক অফিসার মৌসুমি…
