Author: banglarbhore

শ্যামনগর সংবাদদাতা শ্যামনগরে নিরাপদ সুপেয় ও কৃষি কাজে ব্যবহার উপযোগী পানির সহজলভ্যতা বৃদ্ধি বিষয়ে স্টেকহোল্ডারদের সাথে নারী কৃষকদের অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে একশন এইড বাংলাদেশের প্রগতি প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা কামাল, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সিডিও ইয়ুথ টিমের পরিচালক গাজী আল ইমরান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, রমজাননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজগার আলী বুলু, রমজাননগর স্বাবলম্বী দলের সভানেত্রী রাবেয়া খাতুন ও ভেটখালী স্বাবলম্বী দলের সভানেত্রী শুকরিয়া গায়েন। সভায় স্বাগত বক্তব্য রাখেন একশন এইড…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আখতার । বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রিপন বিশ্বাস, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. লাইকুজ্জামান, হিসাবরক্ষক মো. হাবিবুল্লাহ, সাইফুল ইসলাম সুমনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে সাতক্ষীরার উপজেলাভিত্তিক ৮ টি দল অংশগ্রহণ…

Read More

পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় নবাগত ওসি যোগদানের পর গত দু’দিনে তিন বছরের সাজাসহ ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার করে ছেন। থানা সূত্রে জানা গেছে, সোম ও মঙ্গলবার ওসি গোলাম কিবরিয়ার নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ৩ বছরের সাজাপ্রাপ্ত চাঁদখালী ইউপি’র কাটাবুনিয়া গ্রামের সোহেল রানা (২৯)। অন্যদিকে জিআর ও সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত গ্রেফতারকৃতরা হলেন পৌরসভা সরলের আবু মুছা গাজী, রাড়ুলীর বাঁকার শরিফুল মোড়ল (৩৫), কাঠিপাড়ার শরিফুল ইসলাম (২৯), লস্কর ইউপি’র লক্ষ্মীখোলার মোবারক মোড়ল, গড়ইখালীর কুমখালীর গিরেন কবিরাজ। পৃথক এসব অভিযানে এসআই মল্লিক হালিম, এএসআই আলীম রানা, এসআই শাহিন, মনিরুজ্জামান, এএসআই আরিফ বিশ্বাস ও রবিউল ইসলামসহ…

Read More

“সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন ” এই শ্লোগানকে সামনে নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মঙ্গলবার সংগঠনের জেলা কার্যালয়ে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা: প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে অংশীজনদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আরও পড়ুন .. .. আলোকবর্তিকা বেগম রোকেয়া সভায় কেন্দ্রীয় ও জেলা কমিটির সদস্য হাবিবা শেফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সুলতানা রহমান জলি, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুরশীদা জাহান খাঁন, অর্থ সম্পাদক উম্মে মাকসুদা মাসু, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক সায়েদা…

Read More

রেহানা ফেরদৌসী ৯ ডিসেম্বর মঙ্গলবার রোকেয়া দিবস। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। ব্রিটিশ ভারতের একজন বিশিষ্ট বাঙালি নারীবাদী চিন্তাবিদ, লেখক, শিক্ষাবিদ এবং রাজনৈতিক কর্মী। তিনি বাংলাদেশ ও ভারতে নারী মুক্তির অগ্রদূত হিসেবে বিবেচিত। নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের আজ ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে এই মহীয়সী নারীর জন্ম। ১৯৩২ সালের একই দিনে তিনি কলকাতায় মারা যান। ক্ষণজন্মা এই নারীর জন্ম ও মৃত্যুদিন ঘিরে প্রতিবছর পালন করা হয় রোকেয়া দিবস। উনবিংশ শতাব্দীতে রক্ষণশীল সমাজ ব্যবস্থায় পিছিয়ে পড়া নারীদের ভাগ্যোন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা। এ উপলব্ধি…

Read More

তালা সংবাদদাতা তালায় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সকাল ১০ টায় তালা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন খুলনার সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (সজেকা) উপ সহকারী পরিচালক শামীম রেজা, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, তালা মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল…

Read More

চৌগাছা সংবাদদাতা নিখোঁজ হওয়ার ১৫ দিন পার হলেও যশোরের চৌগাছায় আক্তারুজ্জামান (৪৬) নামের এক পুলিশ সদস্যকে এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি । পরিবারে নেমে এসেছে বিষাদের ছায়া। নিখোঁজ পুলিশ সদস্যের বিষয়ে চৌগাছা থানায় অভিযোগ করেছেন তার স্ত্রী শাহিনা আক্তার শিমা। নিখোঁজ আক্তারুজ্জামান উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জামলতা গ্রামের বাসিন্দা। তিনি খুলনা রেঞ্জের বাগেরহাট জেলার রামপাল থানায় কর্মরত ছিলেন। তার বিপি নং ৮৪০৩০২৪৬৪৪। আরও পড়ুন .. .. যশোরে বেগম রোকেয়া দিবসে সকল নারীকে “অদম্য নারী” আখ্যা দিলেন জেলা প্রশাসক ২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ পুলিশ সদস্যের স্ত্রী শাহিনা আক্তার চৌগাছা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, আমি তিন সন্তান নিয়ে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে যথাযথ মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই দিবস পালন করা হয়। এ উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জেলার পাঁচজন নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অনিতা মল্লিক। দিবসে সম্মাননা ক্রেস্ট পাওয়া নারীদের মধ্যে প্রীয়ংকা রাণী সুর, সুলতানা রাজীয়া, শরিফা ইয়াসমিন ও সুষমা বেগম তাদের অনুভূতি প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, রোকেয়া দিবসের পুরস্কারের জন্য ৫টি ক্যাটাগরি রয়েছে। একটি কমিটির মাধ্যমে এই ৫টি ক্যাটাগরিতে নারীদের নির্বাচন করা হয়। তিনি উপস্থিত সকল নারীকে “অদম্য নারী” হিসেবে…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে নানা কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দীপুর সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতে পরিবেশন ও বেলুন উড়িয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাবেক অধ্যক্ষ আব্দুল মতলেম সর্দার, উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল কুমার দাস, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা-দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন। উদ্বোধনের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও রনী খাতুন। উপজেলা দুর্নীতি…

Read More