জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ডে বাজারে লিজা স্টোর নামের একটি মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটছে। চোর চক্র তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে নগদ দেড় লক্ষাধিক টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। সিসি টিভি ফুটেজে দেখা যায়, বুধবার ভোর ৫ টার দিকে ৪ জন সংবদ্ধ চোর দোকানের তালা ভাঙ্গতে শুরু করে। এরপর একজন দোকানের মধ্যে প্রবেশ করে ক্যাশবাক্স থেকে সব টাকা ও দামি সিগারেট ব্যাগে ঢুকিয়ে নিয়ে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার রাত ৯ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। বুধবার সকালে দোকানে এসে দেখি শার্টারের তালা ভাঙ্গা ও ভিতরের মালামাল সব…
Author: banglarbhore
মাগুরা সংবাদদাতা মাগুরার ২টি আসনের মোট ১১ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ হয়েছে। বুধবার বেলা ১১ টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ প্রতিক বিতরণ করা হয়। মাগুরা-১ আসনে ৭ জন ও মাগুরা-২ আসনে ৪ জন প্রার্থীর মাঝে পথিক বিতরণ করা হয়। মাগুরা ১ আসনের প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খান, জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী আব্দুল মতিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী শম্পা বসু, গণআধিকার পরিষদের খলিলুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের কাজি রেজাউল, জাতীয় পার্টির মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, মাগুরা-২ আসনে প্রার্থী হলেন, জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী মুশতারশেদ বিল্লাহ বাকের, বিএনপি প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী, মোস্তফা…
কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ৮ নং ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের হলরুমে মানব পাচার ও মানব চোরাচালান প্রতিরোধ সভায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক্স রিইন্টিগ্রেশন ইমরান হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্ন্যা চক্রবর্তী। তিনি তার বক্তব্যে বলেন- ব্র্যাক নানামুখী কর্মকান্ডে অবদান রেখে চলেছে, মাইগ্রেশন প্রোগ্রাম এর আজকের অনুষ্ঠান তারই অংশ। এ সময় আরো উপস্থিত ছিলেন ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সহিদুল মৃধা, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সাতক্ষীরার সাইকোসোশ্যাল কাউন্সেলর নন্দিতা সরকার, ফিল্ড অর্গানাইজার ফাতেমাতুল আহসান আখি এবং…
সাড়াতলা সংবাদদাতা সংসারের স্বচ্ছলতা আর সুখ আনতে স্বপ্ন পূরণের দেশ কুয়েত গিয়ে স্বজনদের কান্না হয়ে নিথর দেহে ফিরলেন যশোরের শার্শা উপজেলার ডিহি গ্রামের তবিবর রহমান তবি (৫৫)। গত ১২ জানুয়ারি সোমবার কুয়েতে মৃত্যুর ৮ দিন পর বুধবার সকালে কফিনে মোড়ানো তবির মরদেহ নিজ গ্রামের এসে পৌছায়। এ সময় পরিবার, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের আর্তনাদ আর আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়ে সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এ দিন বেলা ১১ টার সময় ডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে…
বুধবার বিকেলে নারী ও শিশু উন্নয়নমূলক প্রতিষ্ঠান জয়তী সোসাইটি যশোর পরিচালিত মণিরামপুর থানার অন্তর্গত সাড়াপোল শাখার আয়োজনে ৫০ জন ষাটোর্ধ দুঃস্থ মাকে শীতবস্ত্র (কম্বল) প্রদান করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও অবসর প্রাপ্ত বিআরডিপি কর্মকর্তা আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার ও ষাটোর্র্ধ নারীসেবা কর্মসূচি কোষাধ্যক্ষ ফিরোজা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়তী সোসাইটির প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ.বি.এম শহিদুল ইসলাম। এছাড়া শাখা ব্যবস্থাপক আসলাম আলীসহ সকল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
বাংলার ভোর প্রতিবেদক কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে যশোর আদালতে মানহানির অভিযোগে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য ও খড়কির বাসিন্দা মেহেদী হাসান জিল্লু বাদী হয়ে এ মামলা করেন। মামলাটি আমলে নিয়ে যশোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম. এ. গফুর। মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, ২০২৩ সালে চট্টগ্রামে আয়োজিত একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত থেকে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও সম্মানহানিকর…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে উৎসবমুখর পরিবেশে ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বি ৩৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার প্রার্থীদের হাতে তাদের প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বরাদ্দকৃত এই প্রতীক নিয়ে বৃহস্পতিবার থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন। যশোর-১ (শার্শা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। তারা হলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আজিজুর রহমান (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর আলম চঞ্চল (লাঙ্গল), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মো. নুরুজ্জামান লিটন (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. বক্তিয়ার রহমান (হাতপাখা)। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে লড়ছেন আটজন প্রার্থী। প্রতীকপ্রাপ্তরা হলেন-বিএনপির মোছা. সাবিরা সুলতানা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর…
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরে তিনটি আসনে ৩ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার এই ৩ জন নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তারা হলেন, যশোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান জহির, যশোর-৩ আসনে এনসিপির খালিদ সাইফুল্লাহ ও যশোর-৪ স্বতন্ত্র সাজিদ ফারহান। তবে যশোর-২ ও যশোর-৫ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেননি। ফলে আসন দুটিতে জামায়াত, স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীদের মধ্যে ত্রিমুখি লড়াইয়ে জমে উঠেছে নির্বাচনী মাঠ। এর আগে ছয়টি আসনে ৪৭ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। যাচাই বাছাইয়ে ৩৮ জন প্রার্থী টিকে থাকলেও প্রত্যাহারের মাধ্যমে জেলার ছয়টি আসনে চূড়ান্ত দুই বিদ্রোহীসহ ৩৫…
বাংলার ভোর প্রতিবেদক শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের পর বেগম জিয়া এদেশে বুর্জোয়া গণতান্ত্রিক রাজনীতির আইকন, ধ্রুবতারা। বেগম জিয়া একমাত্র ব্যক্তি যার এক ছেলের মৃত্যু হয়েছে, এক ছেলের মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে, বাড়িছাড়া করা হয়েছে, দল ধ্বংস করতে চাওয়া হয়েছে তবু তাকে ভেঙে ফেলা যায়নি। তাইত তিনি আপসহীন দেশনেত্রী। তাই আমাদেরকে বেগম জিয়ার রাজনীতি ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে মঙ্গলবার প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় এসব কথা বলেন বক্তারা। সাংবাদিক ইউনিয়ন…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন। তিনি । বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি এ সময় সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পিতামাতর প্রতি আহবান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) শহীলুদ্দীন, সহকারী প্রধান শিক্ষক (দিবা) খালেদ হোসেন, সহকারী শিক্ষক মীনা খাতুন, মানসি দে প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ ও শিরিনা খাতুন। আলোচনা শেষে তৃতীয় শ্রেণির নবাগত ২১০ ছাত্রীদের মাঝে…
