খাজুরা সংবাদদাতা যশোরের খাজুরায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১২টায় স্থানীয় জহুরপুর ইউনিয়নের যাদবপুর ক্লাবঘরে শতাধিক পরিবারকে ঈদ উপহার দেয়া হয়। এনসিপির সংগঠক সালমান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দলের কেন্দ্রীয় নেতা খালেদ সাইফুল্লাহ জুয়েল। এ সময় তিনি ফ্যাসিস্টবিরোধী সব ব্যক্তি ও রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সবাইকে একসাথে মিলে সাম্য ও শান্তির দেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এনসিপির সংগঠক হাসিবুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে সাবেক ইউপি সদস্য জিল্লুর রহমান, অধ্যক্ষ আক্তারুজ্জামান, সমাজসেবক আবু সাঈদ, জুয়েল মাস্টার, মেহেদি মুন্সী, রাসেল পারভেজ, সাইফুল লস্কার, রাশেদ হোসেন, মাহফুজ মুন্সী, ঢাবির শিক্ষার্থী রাকিব…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা ইউ.এ.এস ফাউণ্ডেশনের উদ্যোগে শনিবার প্রেসক্লাব যশোরের সামনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শতাধিক মানুষকে ইফতার সামগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও সংগঠনের সদস্য সামি, তাহির, মাহিন, প্রতিক প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলার ভোর প্রতিবেদক যশোরের দেয়াড়া ইউনিয়নের অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এইচডিও)। শনিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের প্রতিটি গ্রামে জরিপের মাধ্যমে নির্বাচিত অর্ধশতাধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা অ্যাডভোকেট বিল্লাল হোসেন, সভাপতি সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি ইয়াছির আরাফাত, সাধারণ সম্পাদক মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সদস্য ইনামামুল হক, আসিফুজ্জামান, জনি হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাস জুড়ে তারা ধারাবাহিক মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে ১৪ জন এতিম শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের বারান্দিপাড়ার রোজা ফার্ণিচারের তৃতীয় তলায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার সভাপতি রুবেল শেখ এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ইমদাদ হুসাইন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক রাজু আহমেদ, যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার সিনিয়র সাধারণ সম্পাদক আরিফ খান, সহ-সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ ও আলমগীর হোসেন এবং জেলার শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিম মোল্যা, বিশিষ্ট ব্যবসায়ী মামুন…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে স্বেচ্ছাসেবী সংগঠন এফডিএফ আয়োজনে হতদরিদ্র পরিবারের ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে। শনিবার সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে ৮৭ জনের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়। এদিন প্রত্যেককে পোলাও চাল, সয়াবিন তৈল, সেমাই, চিনি, নুডুলস, দুধ, কিসমিস, বাদামসহ নানা উপকরণ দেয়া হয়। এছাড়া ১০ পরিবারকে ঈদ পোশাক অর্থাৎ লুঙ্গি ও শাড়ি দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এফডিএফ সংগঠনের সভাপতি জিল্লুর রহমান, সহ-সভাপতি আব্দুল মজিদ সোহাগ, সেক্রেটারি ও উদ্যোক্তা মাহফুজ সবুজ, জয়েন সেক্রেটারি জাকির হোসেন, রুবেল হোসেন, শিহাব হোসেন, সহকারী ক্যাশিয়ার ও উদ্যোক্তা আসানুর রহমান, সহ সংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, এছাড়াও সংগঠনটির প্রচার সম্পাদক এসএম মারুফ…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট উত্তরপাড়া (মোড়ল পাড়া) বায়তুন নূর জামে মসজিদে মিসেস গুলশান আরা ফাউণ্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে স্থানীয় রোজাদার, গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন এনজেআর ইন্টারন্যাশনালের পরিচালক ও মিসেস গুলশান আরা বেগমের কনিষ্ঠ পুত্র ইলিয়াস বিন কাশেম রাসেল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ইলিয়াস বিন কাশেম রাসেল বলেন, আমার মা মিসেস গুলশান আরা বেগম সবসময় মানবতার সেবা ও জনকল্যাণে কাজ করে গেছেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই ফাউণ্ডেশন প্রতিষ্ঠা করেছি। ভবিষ্যতেও…
বাংলার ভোর প্রতিবেদক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরের শতাধিক নারীর মাঝে সম্প্রীতি উপহার ‘শাড়ী’ বিতরণ করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। শনিবার শহরের হরিসভা মন্দির প্রাঙ্গনে সংক্ষিপ্ত আয়োজনের মধ্যদিয়ে এ শাড়ি বিতরণ করা হয়। পুলিশ সুপার রওনক জাহান এতে প্রধান অতিথি ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বাঁচদে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ্ দ্দৌলা, সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, জয়তী সোসাইটি নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস ও বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল দাস সিআইপি। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন এই অনুষ্ঠানে…
# দুইদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে # গরমের তীব্রতায় কাটবে পবিত্র ঈদুল ফিতর বাংলার ভোর প্রতিবেদক দুইদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা বয়ে যাচ্ছে যশোরে। শনিবার বেলা চারটার দিকে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির নিয়ন্ত্রণাধীন আবহাওয়া অফিস। শুক্রবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো যশোরে ৪১ ডিগ্রি সেলসিয়াস। গত দুদিন ধরে তাপদাহে চরম ভোগান্তিতে রয়েছে সব শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে এদিন ঈদের কেনাকাটা করতে আসা মানুষেরা গরমে নাভিশ্বাস উঠে যায়। তবে দাবদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েন রিকশাচালকরা। এদিকে, এবার দেশের বেশিরভাগ অংশজুড়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আপাতত এই গরমের যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার কোনো সুখবর নেই আবহাওয়া…
নিজস্ব প্রতিনিধি, ডুমুরিয়া খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা। আলোকিত অতিথি ছিলেন রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’র বিশেষ সংবাদদাতা এসএম রাশেদুল ইসলাম ও প্রকৌশলী হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআরসি মনির হোসেন, সাংবাদিক নেতা মোতাহার রহমান বাবু, অফিসার ইনচার্জ (তদন্ত) আক্তারুজ্জামান লিটন, অধ্যাপক মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, জামায়াতের নায়েবে আমির হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতির সভাপতি শাহজাহান জমাদ্দার, গণপরিষদের…
নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়ায় ইজাজ মোড়ল (২৫) নামে এক ছাত্রদল নেতা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত ইজাজ মোড়ল গুটুদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং কোমলপুর গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে ইজাজ মোড়ল মোটর-বাইক কেনার জন্য বাড়িতে টাকার কথা বলতেন। তার অভিভাবক বাইক কিনতে রাজি ছিলেন না। মূলত এই নিয়েই তার যত ক্ষোভ। যা নিয়ে তিনি সপ্তাহ খানেক আগে করেন বিষপান, তখন তিনি প্রাণে বেঁচে যান। এরই মধ্যে তিনি শুক্রবার বিকেলে ঘরের ভিতরে গলায় ফাঁস দেন। এ প্রসঙ্গে স্থানীয় ইউপি…
