বাংলার ভোর প্রতিবেদক শিক্ষক ও শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধে সরকারের ব্যবস্থা গ্রহণের দাবিতে নয়াগণতান্ত্রিক গণমোর্চা ও জাতীয় মুক্তি কাউন্সিল যশোর অঞ্চলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শনিবার বেলা ১২ টায় শহরের চারখাম্বা এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গণমোর্চার যশোর অঞ্চলের আহবায়ক খবির শিকদারের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সদস্য সুরাইয়া শিকদার এশা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সম্পাদক জাহিদুল ইসলাম, জাতীয় মুক্তি কাউন্সিল জেলা সদস্য ইয়াসির আরাফাত, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক সুমাইয়া শিকদার ইলা। এ সময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু, শিমুল বিশ্বাস, শামীম হোসেন প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষকতা…
Author: banglarbhore
আশাশুনি সংবাদদাতা সাতক্ষীরার আশাশুনিতে প্রেমিকার গলায় রশি দিয়ে আত্মহত্যার খবর শুনে প্রেমিক বিষপান করেছেন। তার অবস্থা আশঙ্কজনক। শুক্রবার রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর চাপড়া গ্রামের আল-আমিন সানার স্ত্রী মনিরা খাতুন (২৪) (দুই সন্তানের জননী) এর সঙ্গে একই গ্রামের শাহজাহান গাজীর ছেলে শাহ আলমের (২২) দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মনিরা তার প্রেমিকের হাত ধরে ঈদের মার্কেট করতে বুধহাটা বাজারে যায়। ফিরে আসার পর শাশুড়ি ও স্বামী জানতে পেরে বিতর্কে জড়িয়ে পড়ে। পরে সকলের অজান্তে গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মনিরা। খবর শুনে প্রেমিক…
মাগুরা সংবাদদাতা মাগুরায় জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের ১ম পর্বের জেলার মোট ১৩ জনের মাঝে এ চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শনিবার দুপুরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস মো: মোয়াজ্জেম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুল হকসহ জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পরিবাবের সদস্যরা উপস্থিত ছিলেন। চেক পাওয়া ১৩ জন যোদ্ধা হলেন ‘এ’ ক্যাটাগরিতে সদরের পারনান্দুয়ালী বিশ্বাসপাড়া গ্রামের বিপন মোল্যা, সদরের আলোকদিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুন, সদরের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র জুমাতুল বিদা। শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন মসজিদে মুসল্লদের উপচে পড়া ভীড় দেখা গেছে। জুমার নামাজ আদায় শেষে দেশ জাতি, মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এর আগে, জুমার নামাজের আগে মসজিদের খতিবরা জুমাতুল বিদা ও পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে ‘খুতবা’ প্রদান করেন। শুক্রবার বেলা ১২ টার পরপরই জেলা শহর ও উপজেরার বিভিন্ন গ্রামাঞ্চলের মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। সবচেয়ে বেশি মুসল্লিদের দেখা যায় যশোর রেলগেট এলাকায় জেলা মডেল মসজিদ, কারবালা মসজিদ, কাঁঠালতলা, কালেক্টরেট মসজিদ, উপশহর বায়তুস সালাম মসজিদসহ বিভিন্ন মসজিদে। এদিন ধর্মপ্রাণ মুসল্লীরা কাঁধে…
বাংলার ভোর প্রতিবেদক ঈদ মানেই আনন্দ, উৎসব,পরিবার-পরিজনের সঙ্গে খুশি ভাগাভাগি করার দিন। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সারা মাস সিয়াম সাধনার পর যখন ঈদের চাঁদ আকাশে ওঠে, তখন শুধু শিশুরাই নয় প্রত্যেক মানুষের মনেই আনন্দের ঢেউ খেলে যায়। কিন্তু সেই আনন্দের লাগামহীন ব্যয় আর অসহনীয় চাপ এসে ভর করে, তখন মধ্যবিত্ত শ্রেণির মানুষের কাছে ঈদের উৎসব পড়েছে টানাপড়োনে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর কাছে ঈদের প্রস্তুতি মানেই সূক্ষ্ম হিসাব-নিকাশ। সীমিত আয়ের মধ্যেই ঈদের পোশাক,ইফতার-সেহরির বিশেষ আয়োজন, অতিথি আপ্যায়নের খরচ সবকিছু সামলাতে হয়। শিশুদের আবদার মেটানো, পরিবারের সবার জন্য নতুন জামাকাপড় কেনা, আত্মীয়-স্বজনের জন্য উপহার কেনা এসবের পেছনে খরচ…
বাংলার ভোর প্রতিবেদক জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলা কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রভাষক মুহাম্মদ কামরুজ্জামান, সেক্রেটারি নির্বাচিত হয়েছেন প্রভাষক আশরাফুল ইসলাম। শুক্রবার জেলা কার্যালয়ে জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলা সম্মেলনে এ কমিটি নির্বাচন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম মিয়া, সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অ্যাডভোকেট নূর ইসলাম নূরুল। মাস্টার মোহাম্মদ ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উপস্থিত ছিলেন বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা,…
# ৪২টি ঘটনায় ৩১ মামলা, ৯টি ধর্ষণ # পুরনো ও স্পর্শকাতর মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে আমরা উদ্যোগ নিচ্ছি : পিপি বাংলার ভোর প্রতিবেদক গত ১৫ মার্চ ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী বাজারে ২৫ বছর বয়সী এক তরুণী ফুল কিনতে যান। এ সময় আমিনুর নামে এক যুবক মিথ্যা তথ্য দিয়ে ওই তরুণীকে পার্শ্ববর্তী নাটুয়াপাড়া গ্রামের এক লিচুবাগানে নিয়ে যান। সেখানে আমিনুলের সঙ্গে যোগ দেন জাবেদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাপ্পী ও দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত। পরে চারজনে মিলে তাকে ধর্ষণ করেন। ঘটনাস্থল থেকে ভুক্তভোগী তরুণী ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এই ঘটনায় থানায় মামলা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির নিয়ন্ত্রণাধীন আবহাওয়া অফিস। তীব্র তাপপ্রবাহে চরম ভোগান্তিতে পড়েছে প্রাণিকূল। এদিন ঈদের কেনাকাটা করতে আসা মানুষের গরমে নাভিশ্বাস উঠে যায়। দাবদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েন শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে তীব্র গরমের মধ্যেও কাজ করতে হয়। আবহাওয়া অফিসের তথ্যমতে, ২০২৪ সালের ৩০ জুনে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯৭২ সালে ১৮ মে। সেদিন রাজশাহীতে তাপমাত্রা ছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। চলতি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের ছয় সদস্যকে আটক করেছে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। বৃহস্পতিবার রাত নয়টায় ঝিকরগাছা উপজেলার হাজের আলী মোড়ের আব্দুল মান্নানের বাড়ির দুইতলার ফ্লাট থেকে তাদেরকে আটক করা হয়। তারা বিভিন্ন জুয়া এজেন্সির এজেন্ট হিসেবে কাজ করে। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আটকরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের আব্দুর রাজ্জাকের দুই ছেলে নাজমুল ওয়াহিদ মিল্লাত ও নাজমুল শাহাদৎ, শার্শা উপজেলার বাগুরী গ্রামের মাহাবুবুর রহমান মাসুম, সাতক্ষীরা জেলা সদর উপজেলার আমতলা গ্রামের আসাদুল ইসলাম, একই গ্রামের মোহাম্মদ জাহিদ হাসান এবং যশোর…
বাংলার ভোর প্রতিবেদক প্রীতি’স মেহেদী ইভেন্টস যশোরের উদ্যোগে পৌর কমিউনিটি সেন্টারে শুক্রবার থেকে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপি মেহেদী ইভেন্ট। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি নূর ইসলাম, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, প্রীতিস মেহেদী ইভেন্টসের ব্যবস্থাপনা পরিচালক জেবা হুমায়রা প্রীতি, আর্টিস প্রমি হাসান, ইশরাত জাহান ইমা, আয়েশা সুলতানা, জান্নাত বিনতে আতাউল্লাহ, ব্রিজেট অর্পিতা, মুনা, বীথি।
