Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বুধবার দুপুরে যশোর জেলা পরিষদের হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা এদেশ ১৮ কোটি মানুষের, মুক্তিযোদ্ধা ৫৬ হাজার বর্গমাইলের। মুক্তিযুদ্ধের একতা আমাদের সেই পতাকার, একটা মানচিত্রের। এখানে বিভাজনের কোনো সুযোগ নেই। এখানে বিভাজিত সমাজের কোনো অবস্থান নাই। দেশ পরিচালনায় যারা ব্যর্থ হবেন, দেশের মানুষের আকাক্সক্ষা পূরণে যারা ব্যর্থ হবেন, দেশের জনগণকে যারা বিভাজিত করে বঞ্চিত করবেন তার জন্য বারবার গণআন্দোলন হতে পারে গণ বিপ্লব হতে পারে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নানা আয়োজনে যশোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার সকালে শহরের মণিহার এলাকায় অবস্থিত বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বিজয়স্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। এদিকে, বেলা ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সাত বছর পর দেশে আবারও শনাক্ত বার্ড ফ্লু। সীমাস্তবর্তী জেলা যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। ঈদের আগে নতুন করে এই ফ্লু শনাক্ত হওয়ায় উদ্বেগ বাড়িয়েছে খামারিদের মাঝে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ১২ মার্চ খামারে মুরগি মারা যাওয়ায় নমুনা ঢাকার ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ হলে ১৩ মার্চ খামারের ৬টি শেডের দুই সহস্রাধিক মুরগি মেরে পুতে ফেলা হয়। একই সাথে শেড খালি করে জীবাণুনাশক দিয়ে পরিস্কার করা হয়েছে। তবে আতংকিত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন প্রাণি সম্পদ বিভাগ। জানতে চাইলে যশোর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলার পলুয়া গ্রামের আজিজুর রহমান ও তার ভাই আব্দুল আলিমের মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে আজিজুর রহমান বলেন, ২০১৪ সালে এসএ খতিয়ান ৮৩৮, আরএস ৭৯১, এসএ ৮৩৬ দাগভুক্ত ৪২ শতক জমির মধ্যে ৩২ শতক জমি তারা বৈধভাবে ক্রয় করে ভোগদখল করে আসছেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন, আশাদুল ইসলাম ও ফারুক হোসেন জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। আজিজুর রহমান আরও জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। বরং সন্ত্রাসীরা তাদের প্রাণনাশের…

Read More

খাজুরা সংবাদদাতা আরশাদ-আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের প্রেমচারা বলফিল্ড মাঠে এলাকাবাসীর জন্য করাহয় ইফতার মাহফিল। ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় আরশাদ আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমির ফয়সাল। বাঘারপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লাভলুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, যশোর নগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা তরফদার রয়েল, বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল মোড়ল ও সদস্য সচিব জাকির হোসেন সুহুদ। এ সময় কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব পাওয়া গেছে। বার্ড ফ্লু সংক্রমণের কারণে দুই সহস্রাধিক মুরগি নিধন করা হয়েছে। গত ১৪ মার্চ এ ঘটনা ঘটেছে। বুধবার (২৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক। সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোর শহরের শংকরপুরে সরকারি মুরগি প্রজনন উন্নয়ন খামারে গত ১৩ মার্চ বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ব পাওয়া যায়। এরপর প্রাণিসম্পদ কর্মকর্তারা খামারটি পরিদর্শন করেন। এরপর ১৪ মার্চ রাতে খামারের দুই হাজার ৭৮টি মুরগি নিধন করা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি মুরগির খামারে এভিয়েন…

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি- শেখ মুজিবের ভাষন প্রচার করায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালিয়ে একজনকে আহত ও মাইক ভাংচুর করেছে। বুধবার সকাল ৯ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মাইকে শেখ মুজিবের ভাষন চলাকালে এ ঘটনা ঘটে। হামলায় মুক্তিযোদ্ধা সংসদের তত্ত্বাবধায়ক সাগর হোসেন নামে ১জন আহত ও মাইকের কিছু অংশ নিয়ে গেছে বিক্ষুব্দ ছাত্র-জনতা। কালীগঞ্জ শহরের দেশ মাইক এন্ড অডিও ্এ্যাড প্রতিষ্টানের স্বর্তাধিকারী ইয়াকুব আলী জানান, সকালে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এক হাজার টাকা ভাড়ায় একটি মাইক সেট মুক্তিযোদ্ধা ভবনে নিয়ে যায়। তিনি শুনেছেন, ওই ভবনের তত্ত্বাবধায়ক সাগর হোসেন মাইকে শেখ মুজিবের ভাষণ বাজাচ্ছিলেন। এ সময় স্থানীয়…

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের তালেশ্বর বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত খোকন তরফদার (৫৫) উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের মৃত বাহার আলী তরফদারের বড় ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে খোকন তরফদার বাড়ি থেকে তালেশ্বর বাজারে আসছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Read More

ঢাকা অফিস নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যারা চব্বিশের আন্দোলনকে অতি গুরুত্ব দিচ্ছে, তারা জানে না-একাত্তর আর চব্বিশের পার্থক্য আকাশ-পাতাল। ইতিহাস কখনোই একাত্তরের ধারেকাছেও চব্বিশকে ঠাঁই দেবে না। ২৬ মার্চ সকালে নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘স্বাধীনতার ৫৪ বছরে রাজনীতি বনাম দুর্নীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, নতুন প্রজন্মের প্রতিটি প্রতিনিধির জানা প্রয়োজন মুক্তিযুদ্ধ আর বৈষম্য বিরোধী আন্দোলন এক নয়। যারা মুক্তিযুদ্ধের মত বিশ্ব স্বীকৃত বিষয়কে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশ বিরোধী এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। ইতিহাস এদেরকে কখনোই ক্ষমা করবে না। এ সময় আরো বক্তব্য রাখেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার প্রতুষে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সকাল ৬ টায় শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, সিভিল সার্জন, মাগুরা প্রেসক্লাব, জেলা আনসার ভিডিপি, জেলা ক্রীড়া অফিসসহ সকল সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠান। সকাল ৯ টায় নোমানী ময়দানে এ দিবসের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা। জেলা প্রশাসক অহিদুল ইসলাম ও পুলিশ সুপার মিনা মাহমুদা কুচকাওয়াজে সালাম বিনিময় করেন। কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, কারাগার, সরকারি কলেজ বিএনসিসি, সরকারি বালিকা বিদ্যালয় গালর্স গাইড দল, জেলা…

Read More