Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পুলিশ পরিচয়ে দস্যুতা করতে যেয়ে বরখাস্তকৃত এক পুলিশ সদস্যকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে যশোরের মণিরামপুর উপজেলার সিংহের খাজুরা গ্রামে। এ সময় তাদের কাছ থেকে একটি হ্যাণ্ডকাপ, আইডি কার্ড ও ২৭ হাজার ৬শ’৬০ টাকা উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন, কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের সাবেক পুলিশ সদস্য আজমল হোসেন শুভ ও তার সহযোগি একই গ্রামের মারিকুল ইসলাম রনি। এ ঘটনায় ভুক্তভোগি মণিরামপুর উপজেলার সিংহের খাজুরা গ্রামের আকব্বর খাঁ বাদী হয়ে ওই দুইজনকে আসামি করে মণিরামপুর থানায় মামলা করেছেন। মামলায় বাদী উল্লেখ করেছেন, তিনি পেশায় মাংস ব্যবসায়ী। মণিরামপুর রাজগঞ্জ বাজারে তার দোকান রয়েছে। বৃহস্পতিবার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে স্বামী পরিত্যক্তা এক নারীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত নূর নাজমা বেগম (৩০) যশোর সদর উপজেলার গোয়ালদহ মিয়াপাড়া এলাকার মশিউর রহমানের মেয়ে ও একই গ্রামের মৃত আলাউদ্দিন গাজীর ছেলে সালাউদ্দিন গাজীর প্রাক্তন স্ত্রী। শুক্রবার বিকেলে সদর উপজেলার চাঁচড়ার মুকুল ব্রিকসের পাশ থেকে তার গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে নূর নাজমা বেগম চার মাস আগে স্বামী সালাউদ্দিন গাজীকে তালাক দেন। এরপর থেকে বিভিন্ন সময়ে সালাউদ্দিন তাকে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। শুক্রবার সকালে সালাউদ্দিন নূর নাজমা বেগমের বাড়িতে গিয়ে গালিগালাজ করে চলে যায়। পরে বিকেলে মাঠে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে…

Read More

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা শহীদ ওয়াজেদ আলী ও কামরুজ্জামান মনার সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে এ দেশে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ আমলা-মুৎসুদ্দি পুঁজিবাদ বিরোধী জাতীয় গণতান্ত্রিক বিপ্লবকে অগ্রসর করতে হবে। শুক্রবার প্রয়াতদ্বয়ের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কমিটির স্মরণে বিকেলে মেইন বাসস্ট্যান্ডে এক স্মরণ সভায় নেতৃবৃন্দ একথা বলেন। কালীগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের সভাপতি শ্যামল কুমার ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি তোজাম্মেল হোসেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির…

Read More

দেবহাটা সংবাদদাতা দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়ার পূজামন্ডপ গুলো পরিদর্শন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। দেবহাটা উপজেলা জামায়াতের দায়িত্ব মাহবুব আলম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। পূজামণ্ডপ কমিটির নেত্ববৃন্দ অতিথিদের জানান, তারা সুন্দর ও সুশৃঙ্খল ভাবে এবারের দূর্গাউৎসব পালন করছেন। পূজামণ্ডপ কমিটির পক্ষে থেকে উপস্থিত নেতৃবৃন্দদের অভিনন্দন জানানো হয়।

Read More

বাংলার ভোর প্রতিবেদক শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্ম মতে, কুমারী হচ্ছে শুদ্ধতার প্রতীক। দেবী দুর্গার আরেক নাম কুমারী। এ পূজার মাধ্যমে স্বয়ং মা দুর্গা মানুষের ভেতরে বিকশিত হন। তাই শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে দুর্গা দেবীকে কুমারী রূপে অর্ঘ্য প্রদান করা হয়। যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে বেলা সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় কুমারী পূজা। এবছর কুমারী হিসেবে যশোর শহরের বেজপাড়া এলাকার অতনু চক্রবর্তীর ৩ বছরের মেয়ে অবিত্রিকা চক্রর্তী ত্রিধামূর্তিকে পূজা করেছেন ভক্তরা। কুমারী উমার মাধ্যমে দেবীকে আরধনা করতে পেরে খুশি রামকৃষ্ণ আশ্রমে আসা ভক্তরা।

Read More

বাংলার ভোর প্রতিবেদক পেশাগত কাজে দায়িত্বশীল ভূমিকা রাখায় যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জকে পুরস্কৃত করা হয়েছে। গত ৮ অক্টোবর খুলনা রেলওয়ে পুলিশের মাসিক কল্যাণ সভায় খুলনা রেলওয়ে পুলিশ সুপার রবিউল হাসান ফাঁড়ির ইনচার্জ এস আই মনিতোষ বিশ্বাসকে পুরস্কৃত করেছেন। খুলনা জেলার রেলওয়ে পুলিশের মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন খুলনা রেলওয়ে জেলার পুলিশ সুপার রবিউল হাসান। সভায় পুলিশ সুপার সকলকে এক হয়ে জনসেবা মূলক কাজ করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন। এ সময় দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য পুরস্কার বিতরণ করা হয়। দায়িত্ব পালনে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এসআই নির্বাচিত করে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দিয়ে তাদেরকে উৎসাহিত করা হয়। কল্যাণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্দির ও মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সেনাবাহিনী, র‌্যাব ও আনসার সদস্যদের নিয়ে তিনি শহরের হরিসভা মন্দির, বেজপাড়া মন্দির, শহরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। এ সময় তিনি আইনশৃঙ্খলার সার্বিক বিষয় খোঁজ খবর নেন তিনি। একই সাথে মন্দির ও মণ্ডপ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, দেশের মানুষ দুর্গাপূজা যেন নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। নতুন বাংলাদেশে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কেউ ব্যবহার করতে পারবে না। সেটি নিশ্চিত করতে সরকার কাজ করে যাবে। তিনি বলেন, যশোরে শান্তিপূর্ণভাবে শারদীয় উৎসব…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরেশ্বরী কালীমন্দিরের চুরি যাওয়া স্বর্ণের মুকুট চুরির সঙ্গে দুর্গাপূজার কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. রেজাউল হক। তিনি শুক্রবার রাতে যশোর শহরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনকালে এ কথা বলেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওই মন্দিরে স্থানীয় দুটি পক্ষের বিরোধ রয়েছে। একটা শ্রেণী ওই মন্দিরটা নিয়ে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্থানীয়ভাবে কিছু তথ্য পাওয়া গেছে। এর সঙ্গে অন্যকিছু জড়িত রয়েছে। বিষয়গুলো নিয়ে পুলিশ অনুসন্ধানে কাজ করছে। একটু অপেক্ষা করেন, দ্রুতই সবকিছু পরিস্কার করা হবে। খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি বলেন, সিসিটিভি থেকে আমরা দেখেছি চোরটির বয়স ২৫ থেকে ৩০ মধ্যে। চোরটি…

Read More

কালিগঞ্জ সংবাদদাতা জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মন্দির কমিটির সাথে মতবিনিময় সভায় মিলিত হন। শুক্রবার বিকেল থেকে গভীর রাত অবধি মতবিনিময়ে অংশগ্রহণ করেন জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিয়র সহ- সভাপতি এস এম আহম্মদ উল্লাহ বাচ্চু, সহ- সভাপতি প্রভাষক সেলিম শাহরিয়ার ও ইশরাত আলী, সাধারণ সম্পাদক, শেখ নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক শেখ আসিফ হোসেন মারুফ ও প্রভাষক মহিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার ঘোষ, ক্রিড়া সম্পাদক আ. কাদের,…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা ভারতের বিজেপি নেতা নরসিংহানন্দ নিতেশ নারায়র রানে ও ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সা:)কে কটুক্তি ও সন্ত্রাসী ইসরাইলী কর্তৃক ফিলিস্তিন এবং লেবাননের নিরীহ মানুষের উপর বর্বর, নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখা। সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে শুক্রবার বাদ জুম্মা সাতক্ষীরা নিউ মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আব্দুর রাজ্জাক পার্কে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, হাফেজ কল্যাণ পরিষদের জেলা সভাপতি হাফেজ…

Read More