Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক কেশবপুর পৌরসভায় সরকারের বিশেষ বরাদ্দের (১০ কেজি চাল) তালিকা থেকে নাম বাদ দেয়ার প্রতিবাদে বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে জুতা মিছিল হয়েছে। সোমবার পৌরসভার ৪ নম্বর আলতাপোল ওয়ার্ডের বঞ্চিত মহিলারা এ বিক্ষোভ করেন। এ সময় তারা উপজেলা পরিষদ ও পৌরসভার অফিস ঘেরাও ও বিক্ষোভ করে। একপর্যায়ে জুতা নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভকারীরা তাদের নাম বাদ দিয়ে তালিকা প্রস্তুত করার অভিযোগ এনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের বাড়ি ঘেরাও করে নানা ধরনের স্লোগান দিতে থাকে। প্রায় আধাঘন্টা অবস্থানকালে উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে চাল দেয়ার আশ্বাস দিলে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জুলাই-আগস্টের গণঅভুত্থানে যশোরের শহিদ পরিবারে জিয়াউর রহমান ফাউণ্ডেশনের ঈদ উপহার সামগ্রী প্রদান অব্যাহত রয়েছে। সোমবার যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের শহিদ তারেক রহমান ও শহিদ সিফাত ফেরদৌসের স্বজনদের হাতে জিয়াউর রহমান ফাউণ্ডেশনের পক্ষ থেকে ঈদের বিশেষ উপহার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়। জিয়াউর রহমান ফাউণ্ডেশনের নেতৃবৃন্দ বিএনপির খুলনা বিভাগী ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতকে সাথে নিয়ে ঈদ উপহার প্রদান করেন। নেতৃবৃন্দ প্রথমে বলরামপুর গ্রামের শহিদ তারেকের পিতা ওলিয়ার রহমানের হাতে জিয়াউর রহমান ফাউণ্ডেশনে থেকে ঈদ বিশেষ উপহার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের কাজীপাড়ার বাবলাতলা এলাকায় ১৯৮০ সাল প্রাক প্রাথমিক বিদ্যালয় চালু হয়। চার দশকের বেশি সময় ধরে স্কুলটিতে দরিদ্র পরিবারের শিশুদের পাঠদান করা হচ্ছে। সম্প্রতি ওই স্কুলটি উচ্ছেদ করার পায়তারা করছে একটি। স্কুলটির উচ্ছেদ বন্ধ ও শিশুদের শিক্ষার পরিবেশ নিশ্চিতের দাবিতে সোমবার প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, কাজীপাড়া এলাকার বাসিন্দা ফিরোজা খাতুন, আব্দুল আলিম, ফখরুল ইসলাম, শাহনাজ পারভীন রুপা, শেখ তবিবুর রহমান, ইউসুফ আলী প্রমুখ। বক্তারা বলেন, ১৯৮০ সাল থেকে কাজীপাড়ার বাবলাতলা এলাকার প্রাক প্রাথমিক বিদ্যালয়টি সুনামের সঙ্গে দরিদ্র পরিবারের সন্তানদের পাঠদান করে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেছেন, বাস্তবতার নিরিখে রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা জাতির সামনে তুলে ধরতে হবে। এটা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে এবং রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফাকে মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত সংগঠন বিএনপি। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে জনগণের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সুসংগঠিত। নেতা কর্মীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার সকালে যশোর সদর উপজেলার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, ‘একটি পক্ষ সেনাবাহিনীকে উস্কানি দিয়ে আরেকটি ওয়ান ইলেভেন তৈরি করার চক্রান্ত করছে। জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষুব্ধ করা হচ্ছে। এই চক্রান্তের সঙ্গে দেশীয় ও বিদেশী চক্রান্তকারী জড়িত। তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। সোমবার যশোর শহরের একটি হোটেলে জুলাই গণভভ্যুত্থানে শহীদের স্মরণে গণঅধিকার পরিষদ যশোর জেলা শাখা আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খাঁন বলেন, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যদি সেনাবাহিনী ভূমিকা না রাখতো, তাহলে অভ্যুত্থান সফল হতো না। যখন সেনাবাহিনীর বন্দুকের নল আওয়ামী লীগে দিকে, ফ্যাসিস্ট পুলিশের দিকে তাক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। যশোর চেম্বর অব কর্মাসের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহানের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনায় যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ‘বাজারে কোন অস্থিরতা নেই। শান্তিপূর্ণ পরিবেশে রমজান পার হচ্ছে। আগে গুটি কয়েক ব্যবসায়ী বাজার নিয়ন্ত্রণ করতেন। সিণ্ডিকেটের মাধ্যমে বাজার পরিচালিত হতো। এখন কোন সিণ্ডিকেট নেই। সকল ব্যবসায়ী ইচ্ছামত মালামাল আমদানি-রফতানি করতে পারছেন। ব্যবসায়ীদের উপর কোন চাপ নেই। সবার ব্যবসা করার সমান সুযোগ তৈরি হয়েছে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঈদবাজারে রকমারি ডিজাইনের সব পাঞ্জাবির পসরা সাজানো হয়েছে। গরমের ভেতর ঈদ, এটি বিবেচনায় রঙ ও কাপড়েও আনা হয়েছে বৈচিত্র। গরম বিবেচনায় আরামদায়ক কাপড়ের পাঞ্জাবি সংগ্রহে রেখেছেন বিক্রেতারা। তারা বলছেন, গরমের কারণে হালকা রঙ ও কম কাজ করা সুতি পাঞ্জাবির চাহিদা বেশি। পাঞ্জাবির নকশায় গত বছর থেকে এ বছর একটু বেশি আধিক্য দেখা যাচ্ছে। ছোট ছোট ফুল, বুকের দিকে হালকা কাজ। এক রঙের পণ্য বেশি, তবে ছাপা নকশার পাঞ্জাবিও চলছে। যশোরের দোকানগুলোতে এক রঙের কাপড়ে হাতা ও গলায় কাজ করা পাঞ্জাবির সংখ্যা বেশি। সাদা কাপড়ে সাদা সুতায় নকশা করা পাঞ্জাবিও আছে। এক রঙের কাপড়ে হাত ও গলায়…

Read More

এসএম জালাল খুলনার বটিয়াঘাটা উপজেলার হোগলবুনিয়া-হাটবাটি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদের জন্য তিনজনের নাম প্রস্তাব করেন জেলা প্রশাসক। সেই তালিকায় যথাক্রমে তপন কুমার বিশ্বাস, সঞ্জয় মল্লিক ও ওবায়দুল হকের নাম ছিল। জেলা প্রশাসকের প্রস্তাবিত নামের তালিকা নিয়ে অ্যাডহক কমিটি অনুমোদনের জন্য আবেদন করেন প্রধান শিক্ষক। প্রথম ও দ্বিতীয় ব্যক্তিকে বাদ দিয়ে তৃতীয় স্থানে থাকা ওবায়দুল হককে প্রথম প্রার্থী দেখিয়ে সভাপতি হিসেবে মনোনয়ন দেয় যশোর শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। তৃতীয় স্থানে থাকা ওবায়দুল হক নিজেই হতবাক হয়েছেন সভাপতি হিসেবে নিজের নাম দেখে। কারণ তিনি সভাপতি হতে চাননি। নিয়ম রক্ষার জন্য তার নাম তিন নম্বরে রাখা হয়। বাংলার ভোরের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন সহজ হবে না’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেছেন, বেশির ভাগ সুপারিশ ইতিবাচক হলেও কিছু প্রস্তাবনা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। সাংবাদিকের প্রারম্ভিক বেতন প্রথম শ্রেণির বিসিএস কর্মকর্তার সমান প্রস্তাব করা হলেও তা নিশ্চিত করার ম্যাকানিজম কী হবে তা রিপোর্টে স্পষ্ট নয়। ‘এক মালিকের এক মিডিয়া’ প্রস্তাব বাস্তবায়নও কঠিন হবে। রোববার যশোর সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মধ্যে কল্যাণ অনুদান এবং সাংবাদিক সন্তানদের মধ্যে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর ৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সাবেক এমপি রণজিত কুমার রায়ের জমির গাছ কেটে নিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিন নছিমন ভর্তি গাছ সরিয়ে ফেলেছেন অভিযুক্ত নেতারা। বাকি গাছ নারিকেলবাড়িয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে জব্দ করে। রোববার বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়নের বিরামপুর গ্রামে এ গাছ লুটের ঘটনা ঘটে। এর আগেও বন্দবিলা ইউনিয়নের সেকেন্দারপুর গ্রাম থেকে রণজিত রায়ের জমির গাছ কেটে নেয় স্থানীয় বিএনপি নেতারা। জানা গেছে, বাঘারপাড়ার বিরামপুর গ্রামের কার্তিক বিশ্বাসের কাছ থেকে কয়েক বছর আগে সাবেক এমপি রনজিত কুমার রায় প্রায় এক একরের একটি মেহগনি বাগান জমিসহ ক্রয় করেন। ওই জমির গাছ বিএনপি নেতারা কেটে নিচ্ছে এমন…

Read More