বাংলার ভোর প্রতিবেদক ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন হয়েছে। রোববার দুপুরে শহরের প্রেসক্লাবের সামনে প্যালেস্টাইন সংহতি পরিষদ এ মানববন্ধন করে। ঘণ্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর প্যালেস্টাইন সংহতি পরিষদের আহ্বায়ক অধ্যাপক ইসরারুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সানোয়ার আলম খান দুলু, যশোর উদীচীর সভাপতি আমিনুর রহমান হিরু, শিল্পকলার সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, তসলিমুর রহমানসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইজরায়েল যে বর্বর হামলা চালিয়েছে তা তাদের কাপুরুষোচিত মনোভাবের প্রকাশ ঘটিয়েছে। এ সময় মুসলিম রাষ্ট্র প্রধানদের বিশেষত আরব রাষ্ট্রগুলোর নীরব দর্শকের ভূমিকাকে কঠোর সমালোচনা করেন বক্তারা। বক্তরা বলেন, আগে ইসরায়েল ফিলিস্তিনে হামলা…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে ভিজিএফ’র ভুয়া কার্ডে চাল উত্তোলনের অভিযোগ উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য আহনাফ তাহমিদ বাঁধনের নাম সম্বলিত সীলে ভুয়া কার্ডগুলো করা হয়। রোববার চাল বিতরণের সময় এমন অসংখ্য ভুয়া কার্ড ধরা পড়ার পর ছাত্র নেতার জালিয়াতি ফাঁস হয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে সরকার অসহায় দরিদ্র মানুষের জন্য চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদে ২৩শ’ ভিজিএফ কার্ড বরাদ্দ আসে। চাল বিতরণের আগেই কার্ডগুলো ভাগাভাগি হয়ে যায়। বিএনপি নেতারা ৮শ’, জামায়াতের নেতারা সাড়ে ৪শ’ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতারা ৩৮০টি কার্ড নিয়ে যান। বাকি কার্ডগুলো চেয়ারম্যান ও মেম্বরদের ভাগে ছিল। নেতারা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। শনিবার দিনগত রাতে যশোর সদর উপজেলার ভেকুটিয়া এয়ারপোর্ট কলোনিতে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার তরিকুল ইসলাম (২৭) যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের ফাজেল আলীর ছেলে। কর্মের সুবাদে তিনি ভেকুটিয়া এয়ারপোর্ট কলোনির জিশানের বাড়িতে ভাড়া থাকেন ও এয়ারপোর্টে টেকআপ রেস্টুরেন্টের বাবুর্চি হিসাবে কাজ করেন। ট্রিপল নাইনে ফোন পেয়ে শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিযকে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে তরিকুলকে আটক করে। তাকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে। এদিকে রাত একটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ…
বাগআঁচড়া সংবাদদাতা যশোরের শার্শার বাগআঁচড়ায় নিম্নমানের ভুসি, ধানের কুড়া ও অল্প দামের আটা মিশিয়ে ভেজাল গো-খাদ্য তৈরি করে বাজারজাতকরণের অভিযোগ উঠেছে কয়েকটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে। পরে ওই ভেজাল গো-খাদ্য দেশের নামিদামি কোম্পানি বসুন্ধরা ভুসির লেভেল লাগিয়ে বস্তায় ভরে উপজেলার বিভিন্ন বাজারে ছড়িয়ে দেয়া হচ্ছে। এতে করে সাধারণ ক্রেতা ও গরু খামারিরা প্রতারণার শিকার হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বাগআঁচড়া বাজারে কয়েটি পয়েন্টে রাতের আঁধারে গোডাউনের দরজা বন্ধ করে গোপনে নিম্নমানের ভুসির সাথে ধানের কুড়া ও অল্প দামের আটা মিশিয়ে বসুন্ধরা কোম্পানির খালি বস্তায় ভরে সেগুলো বিভিন্ন দোকানে বিক্রি করেছে একটি চক্র। এর অন্যতম কারণ হলো অন্যান্য কোম্পানির ভুসির চেয়ে সাধারণ…
বাংলার ভোর প্রতিবেদক সাধারণ মানুষের মাঝে সরকারি সম্পত্তি দখলের প্রবণতা প্রতিনিয়ত বেড়ে চলেছে। আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় আজ এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যলয়ে মাসিক নদী রক্ষা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, নদী, খাল, বিল, পুকুর রক্ষার্থে সকলকে সচেতন হতে হবে। আমরা যদি এটি রক্ষা করতে না পারি তাহলে আগামীতে চরম মূল্য দিতে হবে। সরকারি ভূমি দখল করে যারা স্থাপনা বানিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বিশেষ করে করে নদীর পাড় দখল, পুকুর ভরাট করে অনেকেই স্থাপনা তৈরি করছে এগুলো বন্ধ…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে যশোরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৭ম পর্যায়ের প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোসিং বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি হয়েছে। রবিবার প্রেসক্লাব যশোরের সামনে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জেলা ফিল্ড অফিসার মাওলানা সোলাইমান হোসেন, ফিল্ড সুপার ভাইজার মাসুম বিল্লাল, মাওলানা শাহজান, মাওলানা আশিকুর রহমান, মডেল কেয়ারটেকার আব্দুর রহমান, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জেলা শিক্ষক সমিতির সভাপতি আদম আলী, সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুজ্জামান, শিক্ষক জাহাঙ্গীর আলম। শিক্ষকরা এ সময় জানান, মসজিদভিত্তিক…
মাগুরা সংবাদদাতা জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাগুরার ছাত্র-জনতা। রোববার (২৩ মার্চ) দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রজনতার পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মার্শাল জিহাদ, তিতাস পাটোয়ারী, হাবিবুর রহমানসহ অনেকে। এ সময় ওই স্থানে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় এক যুবককে আটক করে মারপিট ও তার ব্যবহৃত মোটরসাইকেল পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী এসে ওই যুবককে উদ্ধার করে মাগুরা সদর থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় বিক্ষোভ মিছিলে থাকা ছাত্র হাবিবুর রহমান, মাশাল জিহাদ সহ অন্যান্যরা জানায়,…
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় চলন্ত ট্রাক থেকে লাফিয়ে পড়ে মারাত্মক আহত হওয়া মেছোবাঘটি মারা গেছে। রোববার সকালে শহরের হাসপাতাল সড়কের প্রাণি স¤পদ অফিসের সামনে মেছো বাঘটি চলন্ত ট্রাক থেকে লাফিয়ে পড়ে মারাত্মক আহত হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বাগান মালি আসাদুজ্জামান মেছোবাঘটিকে স্থানীয় বন বিভাগ কার্যালয়ে নিয়ে আসেন। বাগান মালি আসাদুজ্জামান জানান, শহরমুখি চলন্ত একটি ট্রাক থেকে মেছোবাঘটি লাফিয়ে পড়ে আহত হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। উপজেলা বন বিভাগ কর্মকর্তা সমিরন বিশ্বাস বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বাগান মালি আসাদুজ্জামান মেছোবাঘটিকে আহত অবস্থায় বন বিভাগ কার্যালয়ে নিয়ে আসেন। আহত মেছোবাঘটিকে নিয়ে যাওয়ার জন্য…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরা শ্যামনগরে বাস্তভিটার বালু ফেলাকে কেন্দ্র করে ভাই মোশারফ মোড়লের হাতে শারীরিক প্রতিবন্ধী আব্দুল কাদেরের (৬০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামে ২৩ মার্চ ভোর সাড়ে পাঁচটায়। নিহতের ছেলে তৈয়বুর জানান, তার এক চাচা মফিজুল মোড়লের কাছ থেকে জমি কিনে সেই জমিতে বালু ফেলার সময় তার আপন চাচা মোসারফ মোড়ল, অয়েদ মোড়ল ও তার চাচাত ভাইরা তার পিতাকে বেধড়ক মারমিট করে মারাত্মক জখম করে। সাথে সাথে তাকে শ্যামনগর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান আমজাদ হোসেনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন ভিটা বাড়িতে বালু…
বাংলার ভোর প্রতিবেদক প্রেসক্লাব যশোরের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেসক্লাবের দ্বিতীয় তলায় শহীদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম উদ-দ্দৌলা, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার রুকুনউদ্দৌল্লাহ, দৈনিক বাংলার ভোর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, প্রেসক্লাব যশোরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন জাকির ও বিনয়কৃষ্ণ মল্লিক, প্রেসক্লাবের সাবেক…
