Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বীরমুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বলেছেন, ‘গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের পতন হলেও শোষণমূলক ব্যবস্থা এখনো বহাল রয়েছে। শাপলা চত্বর ও শাহবাগের মতো বিতর্ক সামনে এনে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়।’ শনিবার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে বাসদ জেলা কমিটি আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বীরমুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বলেন, ‘শুধু ক্ষমতার হাতবদল হলে হবে না। বরং শোষণমূলক ব্যবস্থার পরিবর্তন ছাড়া সাধারণ মানুষের অবস্থার উন্নয়ন সম্ভব নয়। সংবিধান থেকে চার মূলনীতি বাতিলের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সচেতন সংস্থার (সাসস) উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে সংগঠন সদস্যরা এ ইফতার বিতরণ করেন। এ সময় রাস্তায় চলাচলকারি ইজিবাইক, ভ্যান, রিক্সাচালকসহ প্রায় পাঁচশ জনের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, সাসস’র প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম পিপিএম, প্রেসক্লব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সময় টিভির যশোর প্রতিনিধি জুয়েল মৃধা, যশোর জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান, সংগঠনের অর্থ সম্পাদক ফিরোজ আল মামুন, জেলা শাখা উপদেষ্টা মীর মুসা, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন, নির্বাহি সদস্য সায়েম হোসেন, নির্বাহি সদস্য রায়হান ইসলাম, সদস্য মেহেদী হাসান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন সংগঠন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ শুক্রবার দুপুরে শহরের রেলগেট মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর মিছিলটি শহরের মুজিব সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’; ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’; ‘ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’; ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’সহ ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের হাতে ফিলিস্তিনের পতাকা ও হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর আশ্রম রোডের নবীন প্রবীণ একাদশ ক্লাবের উদ্যোগে শুক্রবার ইফতার মাহফিলের অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলার ভোরের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, দৈনিক খবরের কাগজের যশোর জেলা প্রধান এইচআর তুহিন। উপস্থিত ছিলেন ওমর আল মামুন, মোখলেসুর রহমান, টিএসআই কবিরুল ইসলাম কবির, কাজী কামরুজ্জামান, যশোর জেলা সুইমিং ফেডারেশনের কোচ নাসির উদ্দিন, ওমর আল আকাশ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোমিওপ্যাথিক চিকিৎসক আরপি রায়। পরিচালনা করেন পলাশ হোসেন।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর নগর যুবদল ঘোপ ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে  শতদল বিদ্যালয় প্রাঙ্গণ এবং মোল্লাপাড়ায় দুটি পৃথক খাদ্য সামগ্রি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওয়ার্ড যুবদলের সভাপতি তারেক হোসেন চুন্নু এবং সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সভাপতিত্বে দুটি কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি মাকসুদুল বারী কাক্কু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মাসুদুল বারী লাভলু, নগর বিএনপির দপ্তর সম্পাদক হাসানুজ্জামান বাবলু, নগর যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, জেলা যুবদলের সাবেক সহসভাপতি সাইদুর রহমান বিপুল, নগর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনের মূল ভিত্তি হলো জ্ঞানার্জন, আর জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হলো বই পড়া। বইয়ের আলো ছাড়া কোনো সমাজই প্রকৃত উন্নতির পথে এগোতে পারে না। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে জন-পাঠাভ্যাস তৈরি করতে পারলে সমাজ উন্নত হবে এই উপলব্ধি থেকে ‘সপ্তাহে একটি বই পড়ি’ সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকালে যশোরের ক্যান্ডেল লাইট ক্যাফেতে অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত সমাজ বিনির্মাণে জন-পাঠাভ্যাসের গুরুত্ব’ শীর্ষক উন্মুক্ত আলোচনা সভা ও ‘আলোক-সহযাত্রী সম্মিলন ২০২৫’। পাঠাভ্যাস শুধু ব্যক্তি উন্নয়নের জন্যই নয়, এটি মানুষের চিন্তাকে প্রসারিত করে, সৃজনশীলতা বাড়ায় এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনে সহায়ক হয়। ‘সপ্তাহে একটি বই পড়ি’…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে আহলে হাদীছ পেশাজীবী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বা’দ জুম্মা শহরের ষষ্ঠীতলাস্থ টাউন আহলে হাদীছ জামে মসজিদে যশোর সাংগঠনিক জেলা গঠন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে এ কমিটি গঠন করা হয়। কমিটিভুক্তরা হলেন আহ্বায়ক অধ্যাপক শাহাজুল ইসলাম, সদস্য মাওলানা মনিরুজ্জামান, ইকবারুজ্জামান খান, আল-আমিন, তরিকুল ইসলাম, মেহেদী হাসান রাহুল, ডা. ফিরোজ মাহমুদ, আসাদুজ্জামান, রফিকুল ইসলাম, আবু নাহিদ ও অ্যাড. আব্দুল ওয়াদুদ। আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদীছ যুবসংঘ যশোর সাংগঠনিক জেলার আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আহলে হাদীছ পেশাজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান। বিশেষ অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা.…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শার্শার ৭নং কায়বা ইউনিয়নের ১নং রুদ্রপুর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। ইফতার ও দোয়া মাহফিলে ১নং রুদ্রপুর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্ব উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মাজেদ, কায়বা ইউনিয়ন বিএনপি’র সভাপতি রবিউল হোসেন, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহুল, শার্শা উপজেলা বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, মিকাইল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরটি লোকবল সংকটে ভুগছে। এই দপ্তরে বর্তমানে একজন অফিস সহায়ক ছাড়া কোন কর্মকর্তা-কর্মচারী নেই। সকাল থেকে বিকেল পর্যন্ত এই দপ্তর খোলা থাকলেও কার্যত এখানে কোন সেবা মিলছে না মাছ চাষিদের। উপজেলা মৎস্য দপ্তরে জ্যেষ্ঠ মৎস কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারী, অফিস সহকারী ও অফিস সহায়কের পাঁচটি পদ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এই দপ্তরে দায়িত্বে থাকা জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা একমাস আগে বদলি হয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় যোগদান করেছেন। এরপর নতুন কাউকে এখানে পদায়ন করা হয়নি। পাশ্ববর্তী অভয়নগর উপজেলার জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হককে মনিরামপুরে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ ২৩ মামলার আসামি ভাইপো রাকিবকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে একটি টিম বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করে। কাজী রাকিব ওরফে ভাইপো রাকিব শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। যশোর ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঁইয়া জানান, ভাইপো রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যা, সাতটি অস্ত্র, চারটি বিস্ফোরক, চাঁদাবাজিসহ ২৩ টি মামলা রয়েছে। তার মধ্যে কয়েকটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১৫ সালের একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে। শুক্রবার আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। জানা যায়, গত ২০ জানুয়ারি নিজ বাড়ির সামনে…

Read More