বাংলার ভোর প্রতিবেদক যশোর কমিউনিটি যুক্তরাজ্যের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপশহর নিউটাউন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ইফতারের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে শহর ও শহরতলীর সাতটি মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক জয়তী সোসাইটি পরিচালিত প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বাথরুম ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। জানা গেছে, যশোর শহরের ঢাকা রোড বাবলাতলা কাজীপাড়া এলাকায় অবস্থিত জয়তী সোসাইটি পরিচালিত প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের জন্য যশোর হাউজিং এস্টেট এলাকায় নির্মিত বাথরুম বাড়ি বানানোর নামে ভেঙে ফেলার চেষ্টা করেছেন ইসমাইল হোসেন শিশির নামে হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের এক কর্মচারী। শুক্রবার সকালে বিদ্যালয়ের সাথে অবস্থিত বাথরুমটি ভেঙ্গে ফেলার চেষ্টা করেন ওই কর্মচারী। পরবর্তীতে স্কুল কমিটির জরুরি সভা শেষে স্কুল কমিটি ও স্থানীয় সচেতন মহল এ ঘটনার বিপক্ষে অবস্থান নিলে তাদের বাঁধার মুখে বাথরুমটি ভাঙ্গতে ব্যর্থ হন তিনি। এ ঘটনায় কাজী…
মহেশপুর সংবাদদাতা মহেশপুরে গাছের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে জাফর হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে বিচার শালিসে পিটিয়ে হত্যার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের জীবননগরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাফর হোসেন ওই গ্রামের জাবেদ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে আলমগীর বাদী হয়ে সামান্ত চারাতলাপাড়ার খেলাফত আলীর ছেলে আব্দুল আলীকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে মামলা করেছেন। নিহতের স্ত্রী জানান, এজাহারের ৪নং আসামি আব্বাস আলীর লাগানো গাছ জমি মাপামাপির পর জাফর হোসেনের অংশে চলে আসে। এরপর আট বছর আগে জাফর হোসেন ওই গাছ কেঁটে বিক্রি করেন। দীর্ঘ বার বছর পর ঢাকা…
বাংলার ভোর প্রতিবেদকফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। আজ শুক্রবার দুপুরে শহরের রেলগেট মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর মিছিলটি শহরের মুজিব সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’; ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’; ‘ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’; ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’সহ ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের হাতে ফিলিস্তিনের পতাকা ও হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর রহমানের বিরুদ্ধে গঠনতন্ত্র না মেনে বড় অংকের ঘুষ বাণিজ্যের মাধ্যমে প্রভাতী সংঘ নামে একটি ঐতিহ্যবাহী ক্লাব বিতর্কিতদের দখল করিয়ে দিতে সহযোগিতার অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক কমিটির সদস্য, সাংস্কৃতি ব্যক্তিত্ব ও সুধীজনেরা। তবে তৌহিদুর রহমান জানিয়েছেন কমিটির অনুমোদন করিয়ে নিতে তাদের উপর চাপ প্রয়োগ করা হয়েছিল। জানা গেছে, গত ২১ সেপ্টম্বর গভীর রাতে এই কমিটির সভাপতি ইমদা তার দলবল নিয়ে প্রভাতী সংঘ দখল করে ক্লাবটিতে রাজনৈতিক নেতাদের ছবি সাটিয়ে দেয়। পরের দিন প্রভাতি সংঘ সদস্যদের অভিযোগে ২২ সেপ্টেম্বর প্রথম আলোসহ দেশের বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ ২৪ মামলার আসামি ভাইপো রাকিবকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে একটি টিম বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করে। কাজী রাকিব ওরফে ভাইপো রাকিব শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা জানান, ভাইপো রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যা, সাতটি অস্ত্র, চারটি বিস্ফোরক, চাঁদাবাজিসহ ২৪ টি মামলা রয়েছে। তার মধ্যে কয়েকটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১৫ সালের একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে। অভিযানে এসআই শেখ আবু হাসান অংশ নেন। পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগের ক্ষমতাকালে রাজনৈতিক হাতিয়ার হিসাবে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার নিজস্ব অর্থায়নে মুন্সি মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল মাঠ) টাওয়ার লাইট স্থাপন ও মুজিব সড়কের রোড ডিভাইডারে অত্যাধুনিক ডিজাইনের দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপন ও প্রজ্জ্বলন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের টাউন হল মাঠে ও মুজিব সড়কে পৃথক আয়োজনে প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এ আলোকবাতির উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কল্যাণ সম্পাদক একরাম উদ-দ্দৌলা, ইনস্টিউট যশোরের সম্পাদক আবুল কালাম আজাদ লিটু, বাংলার ভোর সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান, সহকারী নির্বাহী…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সহকারী সেক্রেটারি আধ্যাপক গোলাম কুদ্দুস বলেন, সমাজে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠা জন্য কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ জন্য জামায়াত তার জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলেছে। তিনি বলেন রমজান থেকে তাকওয়া শিক্ষা নিয়ে থাকি। তবে এ বছর রমজান মাসেও দেশে খুন-ধর্ষণ হচ্ছে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার জন্য আমাদেরকে নৈতিক শিক্ষার উপর জোর দিতে হবে। বৃহস্পতিবার বিকেলে শহরের প্রাচ্যসংঘের ওবায়দুল বারি অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সাংগঠনিক জেলার পেশাজীবী থানার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক জেলার পেশাজীবী থানার সভাপতি খন্দকার…
বাংলার ভোর প্রতিবেদক ঈদকে সামনে রেখে যশোর মুজিব সড়কের ফুটপাতে জমে উঠেছে কেনাবেচা। স্বল্প আয়ের মানুষের জন্য এখানে টি-শার্ট, শার্ট, পাজামা ও বাচ্চাদের নতুন পোশাকসহ নানা পণ্য বিক্রি হচ্ছে তুলনামূলক কম দামে। মাত্র ৩০ টাকা থেকে ৩৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এই সব পোশাক। যা সাধারণ ক্রেতাদের বেশ আকর্ষণ করছে। বৃহস্পতিবার ফুটপাতের এই দোকানগুলো ঘুরে দেখা গেছে, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বাড়তে শুরু করছে ক্রেতাদের ভিড়। পরিবারের জন্য সাধ্যের মধ্যে কেনাকাটা করতে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে বেড়াচ্ছেন নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত আয়ের মানুষেরা। শহর ও শহরতলী থেকে আসা ক্রেতাদের আনাগোনা বেশি ফুটপাতের এই দোকানগুলোতে। ফুটপাতের অস্থায়ী দোকান জনপ্রিয় পোশাকের…
চৌগাছা সংবাদদাতা চলমান অপারেশন ডেভিল হান্টের মাঝেও চৌগাছায় বেড়েছে হত্যা, চুরি ও ধর্ষণের মত ঘটনা। দেড় মাস পার হলেও উপজেলায় উল্লেখ করার মত কোনো ডেভিলকে আটক করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি পতিত আওয়ামী সরকারের আমলে মিটিং-মিছিলে শোডাউনে প্রদর্শিত আগ্নেয়াস্ত্র। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। এ অবস্থায় মানুষের মধ্যে অতঙ্ক বেড়েছে। বিশেষাজ্ঞরা মনে করছেন, এ অবস্থায় দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কঠোর হওয়ার বিকল্প নেই। দলমত নির্বিশেষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা না গেলে পরিস্থিতির আরও অবনতির শঙ্কা তাদের। উপজেলায় সম্প্রতি ছয়টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু এসব হত্যাকাণ্ডের সাথে জড়িত কোনো আসামি আটক করতে পারেনি পুলিশ। ১৬ মার্চ শিশু ধর্ষণ…
