কেশবপুর সংবাদদাতা কেশবপুরে বর্ণিল সাজে সেজেছে ৯২ টি দুর্গাপূজার মন্ডপ। বুধবার মহাষষ্টির মধ্য দিয়ে শুরু হয়েছে ৫ দিনব্যাপি শারদীয়া দুর্গাপূজা। রোববার ১৩ অক্টোবর বিজয়ী দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয়া দুর্গা পূজা। এবার উপজেলায় ৯২ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। কেশবপুর পৌরসভায় ৭টি ২নং সাগরদাঁড়ি ইউনিয়নে ১২টি, ৩নং মজিদপুর ইউনিয়নে ৬টি, ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়নে ৪টি, ৫নং মঙ্গলকোট ইউনিয়নে ৫টি, ৬নং সদর ইউনিয়নে ৭টি, ৭নং পাঁজিয়া ইউনিয়নে ৯টি ৮নং সুফলাকাটি ইউনিয়নে ১১টি, ৯নং গৌরিঘোনা ইউনিয়নে ১১টি ১০নং সাতবাড়িয়া ইউনিয়নে ১২টি, ১১নং হাসানপুর ইউনিয়নে ৮টি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেশবপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল চন্দ্র সাহা জানান, উপজেলায় এবার ৯২…
Author: banglarbhore
কেশবপুর সংবাদদাতা কেশবপুর নিরাপদ সড়ক চাই’র পক্ষ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালানো হয়েছে। ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে মাসব্যাপি কর্মসূচির আলোকে সংগঠনের উপজেলা সভাপতি কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হারুনার রশীদ বুলবুলের নেতৃত্বে বুধবার বেলা ১১ টায় কেশবপুর প্রধান সড়কে এই প্রচারণা শুরু হয়ে ত্রিমহিনী মোড়, হাসপাতাল রোড, কেশবপুর মেইন রোডসহ বিভিন্ন পয়েন্টে সড়কে আইন শৃঙ্খলা ও ট্রাফিক আইন মেনে সড়কে চলতে জনগণকে উদ্বুদ্ধ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান মিন্টু, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সহ-সভাপতি আবুল কালাম আজাদ, প্রদীপ কুমার মোদক মানিক, সেলিম রেজা, সাধারণ সম্পাদক…
কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব অনুপস্থিতির কারণে তার স্থলে দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান এসএম, আমজাদ হোসেন। ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোখলেছুর রহমান আহবাহনে ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু জাহিদ খানের সভাপতিত্বে ও গৌরীঘোনা প্রেসক্লাবের সভাপতি জিএম আব্দুস সালাম সবুজের সঞ্চালনায় বুধবার (৯ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের নিকট দায়িত্ব হস্তানন্তর ও মতবিনময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ৯ ওয়ার্ডের জনসাধারণ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিবের ০১৭১১-৪৭৯৯৩৩ নাম্বারে একাধিকবার ফোন করেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বাংলার ভোর প্রতিবেদক দুই দিনের সফরে আজ বুধবার বিকেলে যশোরে আসছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। বুধবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দন থেকে যশোর বিমানবন্দরে আসবেন তিনি। রাতে সার্কিট হাউজ যশোরে ভবদহ এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান কার্যক্রমের উপর জেলা প্রশাসন, যশোর আইডব্লিউএম, বাপাউবো যশোরের সাথে মতবিনিময় করবেন তিনি। বৃহস্পতিবার সকালে জেলার ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা পরিদর্শন শেষে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা বিষয়ে গণশুনাতিতে অংশগ্রহণ করবেন।
নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ চাকরি স্থায়ী করাতে ধার করে ১ লাখ টাকা দিয়েছি তখনকার সভাপতি গোলাম রসুলের কাছে। সেটাও না হলে সাধারণ সম্পাদক শরিফুলের কাছে দিয়েছি ৩০ হাজার টাকা। ২০ হাজার টাকা দিয়েছি সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের কাছে। তিন দফায় ১ লাখ ৫০ হাজার টাকা দিয়েছেন। তারপরও চাকরি স্থায়ী হয়নি মোবরকগঞ্জ চিনিকলের গোডাউন গার্ড কাম স্কেল ম্যান আতিয়ার রহমানের। তিনি বলেন, সেই টাকা পরিশোধ করে এখন সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। ছেলের পড়াশোনার খরচ যোগাতে বেশ কষ্ট হচ্ছে। তিনি সেই টাকা ফেরত চান এবং দোষীদের শাস্তি দাবি করেছেন। এভাবে প্রায় ৩ শতাধিক কর্মচারীর কাছ থেকে তিন কোটি টাকার বাণিজ্য করার…
কেশবপুর সংবাদদাতা কেশবপুর নিরাপদ সড়ক চাই’র পক্ষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে মাসব্যাপি কর্মসূচির আলোকে নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হারুনার রশীদ বুলবুলের নেতৃত্বে মঙ্গলবার বিকেল ৪ টায় কেশবপুর নিউজ ক্লাব হল রুমে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান মিন্টু, নিরাপদ সড়ক চাই উপজেলা সহ-সভাপতি আবুল কালাম আজাদ, প্রদীপ কুমার মোদক মানিক, সেলিম রেজা, সাধারণ সম্পাদক ইউছুফ আলী, সদস্য সাংবাদিক রাজীব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবীর, সদস্য সাংবাদিক মনোতোষ কুমার দাস, সুশান্ত কুমার মল্লিক, আব্দুল করিম,…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছায় ওএমএস ডিলার আসাদুজ্জামান মাসুদের বিরুদ্ধে ভার্নালেবল উইমেন বেনিফিসরির (ভিডব্লিউবি) ৩০ কেজি চালের মধ্যে ১৫ কেজি ভাগ নেয়ার সময় স্থানীয়দের হাতে ধরা খেয়েছে। পরে খবর পেয়ে ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম মামুনুর রশীদ ঘটনাস্থলে গিয়ে ৩ বস্তা চাল জব্দ করেছেন। এ সময় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে আসাদুজ্জামান মাসুদের পাশের একটি গুদামে ন্যায্যমূল্যের আরও ১১বস্তা চাল পাওয়া যায়। জানা গেছে, নাভারন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলীর ছেলে ঝিকরগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মাসুদ স্থানীয় ২নং ওয়ার্ডের ওএমএস চালের ডিলার। পিতা ইউপি চেয়ারম্যান হওয়ার সুযোগে তিনি ইউনিয়নের মহিলাদের ভিডব্লিউবি চালের কার্ড করার সময় ৩০ কেজি চালের মধ্যে…
যবিপ্রবি সংবাদদাতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০১৪ সালে ছাত্রলীগ কর্তৃক নির্মমভাবে খুন হওয়া পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী নাইমুল ইসলাম রিয়াদ হত্যার বিচার ও ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দীর্ঘ ১০ বছর পেরিয়ে গেলেও রিয়াদের পরিবার এখনও পর্যন্ত সঠিক বিচার ও ক্ষতিপূরণ পায়নি বলে জানান তৎকালীন শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা, রিয়াদের হত্যার ন্যায়বিচার চাই। ১০ বছরেও যদি বিচার না হয়, তাহলে এই দীর্ঘসূত্রতা আমাদের ন্যায়বিচার ব্যবস্থার দুর্বলতার প্রমাণ। আমরা তার পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং দ্রুত বিচার দাবি…
তালা সংবাদদাতা সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১২ ইউনিয়ন ও দুইটি থানার ১৯৬টি দুর্গা মন্দিরে সনাতন ধর্মলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি রায় এবং পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ওবায়দুল হক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্যফ্রন্টের সভাপতি অমল দত্ত, সাধারণ সম্পাদক সরজিৎ কুমার সরকার, পলাশ দাস, তাপস কুমার দাস প্রমুখ। ইতিমধ্যে প্রতিটি মন্দিরে সরকারিভাবে আর্থিক সহযোগিতা প্রদান…
কেশবপুর সংবাদদাতা কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসী সাবেক এক শিক্ষার্থীর উদ্যোগে মঙ্গলবার কেশবপুর বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া ৬১জন পরিবারের মাঝে ৫ কেজি করে চাল এবং ১৪ জন শিক্ষার্থীকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, পৌরসভার বালিয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাক, সহকারী অধ্যাপক আবু তালেব, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, প্রভাষক আবুল হাসান, শিক্ষক আসাদুজ্জামান বাচ্চু, মাহাববুর রহমান টুলু, হাবিবুর রহমান, আব্দুল আহাদ, ফারুক আহম্মেদ রুবেল, প্রেসক্লাবের ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য শাহীনুর রহমান ও…