Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে মোবাইল কিনে দেয়ার প্রলোভনের ভিক্ষুকের ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বুধবার কোতোয়ালী মডেল থানায় এই মামলা হয়। মামলার আসামি চুড়ামনকাটির উত্তরপাড়ার পিয়ার আলী মন্ডলের ছেলে আব্দুর রহমান পলাতক রয়েছে। স্থানীয়রা জানান, ভিক্ষাবৃত্তি করে ১১ বছরের মেয়েকে নিয়ে চুড়ামনকাটিতে বসবাস করেন এক নারী। তিনি ভিক্ষার জন্য সারাদিন বাইরে থাকেন। এই সুযোগে এলাকার আব্দুর রহমান তাদের বাসায় যাতায়াত করতেন। একটি মোবাইল ফোন কিনে দেয়ার কথা বলে আবদুর রহমান তাকে কয়েকদিন ধরে নিয়মিত খারাপ কাজ করে আসছে। সর্বশেষ গত ১৫ মার্চ সন্ধ্যা সাতটার দিকে শিশুটির বাড়িতে আবদুর রহমান যায়। বাড়ির সামনে একটি বন্ধ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ভোকেশনাল ও পলিটেকনিক শিক্ষার্থীদের একই গ্রেডে অন্তর্ভুক্তির প্রতিবাদে যশোর পলিটেকনিক ইন্সটিটিউিটের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। বুধবার বেলা ১১টায় শিক্ষার্থীরা শহরের শেখহাটি হাইকোর্ট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ঘণ্টাব্যাপি চলা এই বিক্ষোভে শিক্ষার্থীরা দাবি করেন, চার বছর ডিপ্লোমা শেষ করার পর তারা চাকরিতে দশম গ্রেড পান। অথচ ভোকেশনাল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করা শিক্ষার্থীদের একই গ্রেড দেয়া হলে তা অন্যায় হবে। এতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ কমে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। বিক্ষোভরত শিক্ষার্থীরা হাইকোর্টের আদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় তারা ক্লাস ও পরীক্ষা বর্জনসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বিক্ষোভের নেতৃত্ব দেন, যশোর পলিটেকনিকের শিক্ষার্থী তানভীর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘অমিত্রাক্ষর’ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। সভায় জেলা প্রশাসক জানান, পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করবেন। বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নেওয়া হবে। যশোরে যেন কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটে, সে বিষয়ে কড়াকড়ি ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, পরীক্ষার সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। বিশেষ করে প্রশ্নপত্র গ্রহণের সময় ভুল করে অন্য বিষয়ের প্রশ্ন নেয়ার ঘটনা ঘটে। এসব সমস্যা রোধে প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জীবনতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদ যশোরের উদ্যোগে মাহে রমজানের গান, তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব যশোরের হলরুমে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর ও সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক শামছুজ্জামান। জীবনতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক আশরাফ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপদেষ্টা গাজী মুকিতুল হক, যশোর সাংস্কৃতিক সংসদের পরিচালক অধ্যাপক তরিকুল ইসলাম, তরঙ্গ শিল্পী গোষ্ঠীর পরিচালক মোস্তাফিজুর রহমান, কবি সোহরাব হোসেন, কবি ও গীতিকার আবেদ হোসাইন, কবি মনির আল মুছান্না, মাওলানা তৌহিদুর রহমান প্রমুখ। রোজার গান পরিবেশন করেন তরঙ্গ শিল্পীগোষ্ঠী ও জীবনতরী সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের শিল্পীরা।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পঞ্চম শ্রেণি পড়ুয়া কিশোরের বিরুদ্ধে চার বছর বসয়ী এক কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ নিয়ে তুলকালাম ঘটেছে। বুধবার বিকেলে অভিযুক্ত শিশুকে হেফাজতে নেয় কোতয়ালি থানা পুলিশ। এ সময় অভিযুক্তকে কয়েক দফায় ছিনিয়ে নেয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ একদল শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে থানার এক কনস্টেবল হামলার শিকার হন। এ ঘটনায় অভিযুক্ত শিশুকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেছেন কন্যাশিশুর পিতা। ভুক্তভোগী ও অভিযুক্ত শহরের সার্কিট হাউসপাড়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করেছেন, তিনি, তার স্ত্রী ও ছেলে কাজে বাইরে ছিলেন। দুপুরের খাবার খেতে তিনি বাড়ি এসে দেখেন তাদের প্রতিবেশীর পঞ্চম শ্রেণী পড়ুয়া ছেলে তার মেয়ের পরিধেয়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি যশোর জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রেস ক্লাব যশোরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য নুরুজ্জামান, সভাপতি মোম জুয়েল, সম্পাদক মাজিদুল ইসলাম, ইউসুফ আলী, হাবিবুর রহমান, আকরাম হোসেন প্রমুখ। বক্তারা বলেন, এআই এন্ড ইটি প্রকল্পের প্রশিক্ষিত টেকনিশিয়ানরা দেশের গবাদি পশুর জাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাদের নিরলস প্রচেষ্টায় দেশে দুধ ও মাংস উৎপাদনে বিপ্লব ঘটেছে। এক সময় এক লিটার দুধ উৎপাদনকারী গাভী এখন ১০ থেকে ২০ লিটার পর্যন্ত দুধ উৎপাদনে সক্ষম হচ্ছে। একইভাবে অতীতে ১০০ কেজি মাংস উৎপাদন সম্ভব হলেও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার নিবন্ধন বাতিল অবৈধ ঘোষণা করেছে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ উল্লাহ এবং বিচারপতি ফয়েজ আহমেদের দ্বৈত বেঞ্চ। এই রায়ের মাধ্যমে ৩৬ নম্বর নিবন্ধন ফিরে পেলো জাগপা। উল্লেখ্য জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ১৯৮০ সালের ৬ এপ্রিল শফিউল আলম প্রধানের নেতৃত্বে যাত্রা শুরু করে। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী ২০০৮ সালের ২০ নভেম্বর জাগপা নির্বাচন কমিশন থেকে নিবন্ধন লাভ করে। একযুগেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পর ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি নির্বাচন কমিশন জাগপার নিবন্ধন বাতিল করে। তাৎক্ষণিক অনুভূতিতে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, মহান রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা আমাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি।…

Read More

বুধবার বিকেল ৪টায় যশোর এমএম কলেজ মাঠে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এম এম কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুর রহমান সামাউনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রউফের সঞ্চালনায় ‘চলমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিল ২৫’ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইন। প্রধান বক্তা ছিলেন সহ-সভাপতি মুহাম্মাদ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলাউদ্দীন মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার প্রচার সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান, শিল্প ও বাণিজ্য সম্পাদক সম্পাদক মুস্তাফিজুর রহমান মুন্না, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি সহিদুল ইসলাম গাজী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যশোর জেলা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলায় উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সাথে এ্যডভোকেসি সভা। আশ্বাস প্রকল্পের আওতায় যশোর জেলার সদর উপজেলায়, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) ইন্টারেক্টিভ ডায়লগ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে। সভায় বিশেষ অতিথি ছিলেন উইনরক ইন্টারন্যাশনালের রিজওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা। সভা সঞ্চলনার দায়িত্ব পালন করেন প্রশিক্ষক দিপঙ্কর মন্ডল এবং মানব পাচার প্রতিরোধ কমিটির দায়িত্ব কর্তব্যসহ রূপান্তর ও আশ্বাস প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ শিক্ষক প্রতিনিধি,…

Read More

কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুরে সরকারি কালভার্টের মুখ মাটি দিয়ে ভরাট করে বন্ধ করা হয়েছে। ওই কালভার্ট দিয়ে পাঁচটি বিলের পানি নিস্কাশিত হয়ে থাকে। এভাবে কালভার্টের মুখ বন্ধ থাকলে বর্ষা মৌসুমে পানি সরতে না পারলে এলাকায় দেখা দেবে ভয়াবহ জলাবদ্ধতা। অভিযোগ উঠেছে, এলাকার প্রভাবশালী একটি মহলের ইন্ধনে ওই স্থান সংলগ্ন জমিতে ভবন নির্মাণের জন্য মাটি ভরাট করে কালভার্টটির মুখ বন্ধ করা হচ্ছে। জানা গেছে, কেশবপুর পৌরসভার মধ্যকুল আমতলা নামক স্থানে প্রধান সড়কের পাশে কালভার্টের সামনে ট্রাকে করে মাটি এনে ভরাট করে বন্ধ করে দেয়া হয়েছে। কালভার্টের সামনের জমি মণিরামপুরের চিনাটোলা এলাকার শিমুল হোসেনসহ কয়েকজন কিনে সেখানে ভবন নির্মাণ করতে মাটি দিয়ে…

Read More