বাংলার ভোর প্রতিবেদক যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরীর বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে। মঙ্গলবার সকালে শহরের খালধার রোড এলাকার বরফ কল মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই উপহার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য ব্যবসায়ী সাইফুজ্জামান মজু। সংগঠনের সভাপতি ওয়াদুদুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রির নির্বাহী সদস্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক খায়রুল কবির চঞ্চল, বিসমিল্লাহ অটো’র স্বত্বাধিকারী কবি কাসেদুজ্জামান সেলিম। আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মারুফ মুরশীদ, এডিডি ইন্টারন্যাশনাল যশোরের ফিল্ড অফিসার পারুল আক্তার, আলী রেজা রাজু অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়ের…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছায় অসহায় সেই বৃদ্ধার প্রায় সাত বিঘা জমির ফসল কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চৌগাছা উপজেলার লস্করপুর মাঠ থেকে দুর্বৃত্তরা বৃদ্ধা জাহানারা বেগমের আড়াই বিঘা জমির গম, আড়াই বিঘা জমির সরিষা এবং দেড়বিঘা জমির ঘাস কেটে নিয়ে গেছে। এর আগে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে ক্ষমতার দাপট দেখিয়ে তার জমি দখলের চেষ্টা করে যাচ্ছে একই এলাকার জয়নুদ্দিনসহ তার লোকজন। এসব ঘটনায় তিনি থানায় একাধিক বার থানায় অভিযোগও করেছেন। কিন্তু থানায় অভিযোগ করলেই দুর্বৃত্ত চক্র আরও বেপরোয়া হয়ে হামলাসহ হত্যার হুমকি দেওয়ায় তিনি জীবনাশংকায় ভুগছেন। জাহানারা বেগম চৌগাছা উপজেলার লস্করপুর গ্রামের সহি উদ্দিন বিশ্বাসের মেয়ে। ষাটোর্ধ্ব নারী…
বাংলার ভোর প্রতিবেদক শিশু আছিয়াসহ সকল হত্যা, ধর্ষণ ও নিপীড়নের বিচার দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে জনউদ্যোগের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মাগুরাতে আট বছরের শিশু আছিয়া ধর্ষণ এবং চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে। ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক বিচার করা যাতে করে আছিয়ার মতো ঘটনা দেশে না ঘটে। বর্তমান সমাজে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য বেড়ে চলছে এর জন্য পরিবারে নারীর সম্মান ও মর্যাদা নিশ্চিত করা। নারীর প্রতি সকল বিদ্বেষমূলক বক্তব্য বন্ধ করা এবং নারীর প্রতি সকল ধরনের সহিংসতার ও নির্যাতনের দ্রুত বিচারের দাবি জানানো হয়। জনউদ্যোগের যুগ্ম আহবায়ক অধ্যাপক…
বাংলার ভোর প্রতিবেদক ইটের সলিংয়ের গলির পথে দ্ইু যুবক মোটরসাইকেলে আসছেন। পাঁয়ে হেঁটে তাদের পিছু নিচ্ছে দুই যুবক। গলির পথ শেষ করেই বাড়ির ভিতরে প্রবেশ করে মোটরসাইকেল আরোহিরা। এরপর ছুরিকাঘাত করে মোটরসাইকেলের পিছনের ব্যক্তিকে। এর পর ছুরিকাঘাত ব্যক্তিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় পিছু নেয়া ওই দুই যুবক। ছুরিকাঘাত ও গুলি করে এই হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার রাত ১২টার দিকে শহরের মুজিব সড়কের জয়তী সোসাইটির পেছনের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মীর সামিল সাকিব সাদী (৩৫) শহরের মুজিব সড়ক রেলগেট এলাকার মীর শওকত আলীর ছেলে। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একাধিক…
সাতক্ষীরা সংবাদদাতা একাধিক হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা ওয়ারেশকে (৫৫) আটক করেছে পুলিশ। ১৭ মার্চ রাত ৯ টার দিকে সাতক্ষীরা সদরের মাধবকাটি বাজার থেকে সদর থানা পুলিশের একটি টিম তাকে আটক করে। তার নামে একাধিক হত্যা, ধর্ষণ ও বিএনপির অফিস পোড়ানো মামলা রয়েছে। বিএনপি অফিস ভাঙচুরসহ তারেক রহমান ও জিয়াউর রহমানের ছবি পোড়ানো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে খ্রিস্টান মিশনারিতে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সকালে ওই মিশনারি ঘেরাও করে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্ররা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বৈষম্যবিরোধী ছাত্ররা ওই স্কুলছাত্রীর মৃত্যুর সঠিক রহস্য উন্মোচন করার দাবি জানান। সে সময় নিহত স্কুলছাত্রীর পরিবারের সদস্যসহ অন্য তিন আদাবাসী স্কুলছাত্রীর পরিবারের স্বজনেরা ওই মিশনে হাজির হন। তাদের দাবির মুখে মিশনে থাকা তিন স্কুলছাত্রী রেবিকা ত্রিপুরা, জেসিন্তা ত্রিপুরা ও স্বস্তিকা ত্রিপুরাকে পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করে। জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত অবস্থায় রাজেরুং ত্রিপুরা (১৫) নামে আদিবাসী খ্রিস্টান সম্প্রদায়ের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার…
বাংলার ভোর প্রতিবেদক বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) কবি-সাহিত্যিকদের সম্মানে ইফতার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোর শহরের পোস্ট অফিসপাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএসপির সভাপতি কবি আহমদ রাজু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন, কবি আমিরুল ইসলাম রন্টু, ডা. আহাদ আলী, কবি ডা. মোকাররম হোসেন, ড. শাহনাজ পারভীন, কবি নাঈম নাজমুল। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি এডিএম রতন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, স্বপন দাস, আবুল হাসান তুহিন, আহমেদ মাহবুব ফারুক, নূরজাহান আরা নীতি, সঞ্জয় নন্দী, কাজী নূর, অরুণ বর্মন, অ্যাড. মাহমুদা খানম, শাহরিয়ার সোহেল, শরীফ…
নিজস্ব প্রতিনিধি, ডুমুরিয়া ডুমুরিয়ায় নদী ভাঙ্গনে চলাচলের অযোগ্য একটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বিএনপি নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা ও সমাজসেবক টিকু রহমানের ব্যক্তিগত অর্থায়নে রাস্তাটি নির্মিত হচ্ছে। উপজেলার রোস্তমপুর (পূর্ব পাড়া) গ্রামের সহস্রাধিক মানুষ চুকনগর বাজারে যাতয়াতের জন্যে দীর্ঘদিন ধরে ওই রাস্তাটি ব্যবহার করে আসছেন। কিন্তু ভদ্রা নদীর কোল ঘেষে বয়ে যাওয়া এক কিলোমিটার দৈর্ঘের এই রাস্তাটি নদী ভাঙ্গনের কবলে পড়ে প্রায়ই ক্ষতিগ্রস্থ হয়। তবে গত বছর আগস্ট সেপ্টেম্বর মাসের আকাশ বন্যা আর ভদ্রা নদীর পানি একাকার হয়ে রাস্তাটি একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে ওই গ্রামের সহস্রাধিক মানুষ চুকনগর বাজারসহ অন্যান্য স্থানে আসা যাওয়ার ক্ষেত্রে চরম বিপাকে…
বাংলার ভোর প্রতিবেদক একটি ইউরেশীয় কুট নামে পরিচিত জলচর পাখি দেখতে পেয়ে জায়েদ বিন সাবিত তার নিজের কাছে রাখে। মঙ্গলবার সকালে যশোর সামাজিক বন বিভাগকে জানান তিনি। খবর পেয়ে তৎক্ষণাত যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা অমিতা মন্ডল, নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খলেক, রেঞ্জ অফিসার ইসতিয়াক আহমেদসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। সোমবার সকালে যশোর শহরের আরএন রোডস্থ রাঙ্গামাটি গ্যারেজ এলাকায় এই পাখিটি দেখতে পান জায়েদ বিন সাবিত। পরবর্তীতে পাখিটির পরিচর্যা এবং অবমুক্তির জন্য বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শার্শার কাছে হস্তান্তর করা হয়। জায়েদ বিন সাবিত বলেন, রোববার রাতে যশোরে ঝড়-শিলা বৃষ্টির কবলে…
মাগুরা সংবাদদাতা মাগুরায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে গ্রীস্মকালীন মুগ ও তিল ফসলের উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এ গ্রীস্মকালীন মুগ ও তিল ফসলের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান। এ সময় উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের ১ হাজার ৫০ জন কৃষকের মাঝে এ ডাল ও তেলবিজ বিতরণ করা হয়। সদর উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির জানান, এবার সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার কৃষকদের মাঝে ডাল ও তেল বিজ…
