Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে যুবক নিহত
  • এনামুল হত্যা : এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার
  • এক রাতে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক
  • অভয়নগরে পুকুর থেকে চায়না রাইফেলের ৭ রাউন্ড গুলি উদ্ধার
  • যশোরে মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়া আটক
  • ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ
  • নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা
  • যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ৮, ২০২৪

এক মঞ্চে বিদায় নিলেন ৮০ শিক্ষক

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদায়ি (অবসরপ্রাপ্ত) ৪৩ জন প্রধান শিক্ষক ও ৩৭ জন সহকারী শিক্ষকসহ মোট ৮০ জনকে সম্মাননা স্মারক, মানপত্র ও উপহার সামগ্রি প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় উপজেলা শিক্ষক সমিতি ভবনে সমিতির সভাপতি প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, উপজেলা হিসাবরক্ষণ অফিসার নাজিম উদ্দীন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর আনোয়ার কবীর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিদায়ী প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বিদায়ী প্রধান শিক্ষক দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, প্রধান শিক্ষক পারভীন আক্তার প্রমুখ।

এ সময়ে উপজেলার ১৩৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম।

৮০ শিক্ষক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে যুবক নিহত

এনামুল হত্যা : এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার

এক রাতে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.