Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের রবীন্দ্রনাথ (আরএন) সড়ক এলাকা ব্যবসা বাণিজ্যের জন্য সারাদেশে সু পরিচিত নাম। এই এলাকার ব্যবসায়ীরা বিভিন্ন সময় মানবিক কার্যক্রম পরিচালনা করে ইতিমধ্যে সকল শ্রেণি পেশার মানুষের কাছে মানবতার উদাহরণ সৃষ্টি করেছেন। এখানকার ব্যবসায়ী ও স্থানীয় মানুষেরা শুধু বাণিজ্যিক চিন্তা করেন না। দেশের বিভিন্ন সংকটে, দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকেন। সেবার হাত বাড়িয়ে দেন চেনা শহর থেকে অচেনা শহরের অসহায় মানুষের কাছে। সেই ধারাবাহিকতায় এবার বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন আর এন রোডের ব্যবসায়ীবৃন্দ। কয়েক দিনের প্রস্তুতিতে দুই হাজারের অধিক বন্যা কবলিত মানুষের জন্য খাবার, কাপড় ও ডাক্তার পাঠিয়েছেন তারা। এই সব মালামাল কুমিল্লা সেনানিবাসে পাঠিয়েছেন বন্যা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিদেশ পাঠানোর নামে বিভিন্ন লোকের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে উধাও স্বামী। ভুক্তভোগীরা পাওনা টাকার জন্য চাপ দিচ্ছে স্ত্রীকে। অথচ স্ত্রী এ বিষয়ে কিছুই জানেন না। এজন্য প্রতারক স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন শ্যামলী নামে এক নারী। যশোর শহরের শংকরপুর এলাকার বাসিন্দা শ্যামলী খাতুন অভিযোগ করেন, যশোরের শংকরপুরের রনজু নামে এক ব্যক্তির বিদেশ পাঠানোর নামে বহু মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে । এর মধ্যে শুভ নামে এক ব্যক্তির কাছ থেকে ৯ লাখ, সাইদুল ইসলামের কাছ থেকে ৪০ লাখ, সাহেব আলীর কাছ থেকে ২ কোটি ৫০ লাখ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বর্ধিত পানির বিল বাতিল, পুনরায় কর নির্ধারণ, সড়ক সংস্করণসহ চার দফা দাবি ও বিগত দিনে যশোর পৌরসভার দুর্নীতির সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে পৌর প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দিয়েছে যশোর পৌর নাগরিক কমিটি। একইসাথে তারা পৌরসভাকে এসকল দাবি মেনে নিতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন। দাবি না মানলে কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারী দেন তারা। বৃহস্পতিবার সকালে পৌর নাগরিক কমিটির নেতৃবৃন্দ ও সদস্যগণ যশোর পৌরসভায় উপস্থিত হয়ে পৌর প্রশাসক রফিকুল হাসানের নিকট এ স্বারকলিপি জমা দেন। স্মারকলিপিতে উল্লেখ করা চার দফা দাবিতে বলা হয়েছে, পৌর এলাকায় বর্ধিত পানি বিল বাতিল, পৌর নাগরিক কমিটির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নবাসি নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন বন্ধ রয়েছে। সাথে সাথে বন্ধ রয়েছে জন্ম সনদ, নাগরিক সনদ, ওয়ারেশ কায়েম সনদ, মাতৃত্বকালীন ভাতার আবেদনসহ বিভিন্ন সেবামূলক কাজ। ফলে জরুরি প্রয়োজনে সেবা নিতে আসা নাগরিকরা ফিরছেন হতাশা নিয়ে। কবে নাগাদ এই সব সেবা চালু হবে বলতে পারছেন না স্বয়ং ইউনিয়ন পরিষদেও সচিব ও ডিজিটাল সেন্টারের দায়িত্বে থাকা উদ্যোক্তারাও। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা গেছে, নাগরিক সেবা নিতে আসা ব্যক্তিরা সেবা না পেয়ে বাসায় ফিরছেন। কাজ না থাকাতে আলস সময় পার করছেন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও সচিব।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আইনের বেড়াজালে আটকে আছে যশোরের আলোচিত দৈনিক রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল হত্যা মামলা। মামলার কার্যক্রম হাইকোর্টে আটকে আছে গত ১৪ বছর ধরে। ফলে হত্যাকাণ্ডের ২৬ বছরেও চিহ্নিত হয়নি সাহসী সাংবাদিক মুকুলের ঘাতকেরা। আর উচ্চ আদালতে রিটের নিস্পত্তি না হলে নিম্ন আদালতে মামলার বিচার কাজ শুরু হবে না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর এম ইদ্রিস আলী। এদিকে হত্যাকাণ্ডের ২৬ বছর অতিবাহিত হলেও কোনো বিচার না পেয়ে ক্ষুব্ধ ও হতাশ সাইফুল আলম মুকুলের পরিবার ও যশোরের সাংবাদিক সমাজ। এ অবস্থার মধ্যদিয়ে আজ ৩০ আগস্ট বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে প্রয়াত সাংবাদিক মুকুলের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পঞ্চম দিনের মতো কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা চাকরি জাতীয়করণের দাবিতে কর্মবিরতি পালন করেছে। বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসেসিয়েশনের আয়োজনে আজ বৃহস্পতিবার অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়। এ সময় জেলা রেজিস্ট্রি অফিস ও সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মবিরোধী পালন করেন তারা। কর্মসূচিতে অংশ নেন সংগঠনের জেলা সভাপতি আলী আকবর, সদর উপজেলা সভাপতি শিমুল আক্তার, সম্পাদক সাইফুল ইসলামসহ অনেকে। কর্মসূচি থেকে নকলনবিশরা বলেন, যশোরের মত জেলায় একটি সরকারি অফিস মাত্র চারজন স্থায়ী কর্মচারী নিয়ে চলতে পারে না। আমরা জেলায় ৩৫০ থেকে ৪০০ জন নকলনবিশ নিয়মিত কাজ করে যাচ্ছি। কিন্তু আমরা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শার্শার কাগজপুকুর এলাকায় অবস্থিত তনিমা ফিলিং স্টেশনে ভাংচুর, লুটপাট ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ২৪ আগস্ট সকাল ও সন্ধ্যায় দফায় দফায় এ হামলার ঘটনা ঘটে। এসময় বলা হয়, তনিমা ফিলিং স্টেশনের মালিক ‘আওয়ামী লীগের দালাল।’ অথচ, ২০১৭ সালেও এ ফিলিং স্টেশনে হামলা চালানো হয়। সে সময় বলা হয়েছিলো, ‘এরা বিএনপি-জামাতের দালাল।’ দু’আমলেই হামলার শিকার তনিমা ফিলিং সম্পর্কে স্থানীয়রা বলছেন, এই পরিবারটি নিরীহ প্রকৃতির। তাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। এজন্যই জমিজমার একটি মামলা পূঁজি করে এ ফিলিং স্টেশনটি প্রভাবশালীরা দখল নিতে চায়। সর্বশেষ হামলার ঘটনায় বিএনপির একজন প্রভাবশালী নেতা জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, এদিন সকাল…

Read More

বাংলার ভোর ডেস্ক দেশে চলমান বন্যায় ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী রেজা। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কুমিল্লায়। অতিরিক্ত সচিব আরও জানান, বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। ইতোমধ্যে দেশের সব নদীর পানি কমতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের আশঙ্কা নেই। বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত সচিব এ সব কথা বলেন। তিনি জানান, দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে; যার মধ্যে কুমিল্লায় ১২ জন, ফেনীতে ২, চট্টগ্রামে ৫, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ৬, ব্রাহ্মণবাড়ীয়ায় ১, লক্ষ্মীপুরে…

Read More

বাংলার ভোর ডেস্ক আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরও তিনটি হত্যা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মোট ৯৯টি মামলা হয়েছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওইদিন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে খুন, গুম ও গণহত্যা নিয়ে একের পর এক অভিযোগ উঠতে থাকে। শেখ হাসিনার বিরুদ্ধে গত ১৩ আগস্ট প্রথম রাজধানীর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা হয়। এরপর এখন পর্যন্ত তার বিরুদ্ধে মোট ৯৯টি হত্যা মামলা করা হয়েছে। হত্যা মামলাগুলোর মধ্যে ১৩ আগস্ট একটি, ১৪ আগস্ট একটি,…

Read More

বাংলার ভোর ডেস্ক সচিবালয়ের সামনে আনসারদের হামলায় গুরুতর আহত হয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সিএমএইচে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে হাসনাত আব্দুল্লাহর শারীরিক অবস্থার খোঁজ নেন। আনসারের হামলায় গুরুতর আহত হয়ে সচিবালয়ের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকলে বিএনপির নেতাকর্মীরা হাসনাত আব্দুল্লাহকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। সঙ্গে সঙ্গে সেখানে আইসিইউর ব্যবস্থাও করেন। তার গুরুতর আহতের খবর শুনে সে সময় ঢামেক হাসপাতালে ছুটে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ডা. রফিকুল ইসলামসহ ড্যাবের…

Read More