Author: banglarbhore

বাগআঁচড়া প্রতিবেদক স্বাধীনতার ৫৩ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই সড়কটিতে। গ্রামবাসী জানান, মাটির এ সড়কটির সংস্কার বা উন্নয়নে বছরের পর বছর আশার বাণী শুনে আসছেন তারা। এতে প্রতিদিন চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগীসহ কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করণে চরম দুর্ভোগ পড়েছে। যশোর জেলার শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নে মহিষা গ্রামে সড়কটির অবস্থান। এই গ্রামের তিন হাজারের বেশি মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সড়কটিতে স্বাধীনতার পর গত ৫৩ বছরেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। সড়কটি বর্ষায় ব্যবহারের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সময় মটরভ্যান, সিএনজি, ইজিবাইক, মোটরসাইকেলসহ ছোট বড় যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় এক নারীতে গণধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় ৪ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬’র সদস্যরা। মঙ্গলবার গভীর রাতে শহরের পলাশপোল নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার বেলা ১২ টায় র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার এএসপি নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের পলাশপোল এলাকার মন্টু কারিকরের পুত্র সুলতান আহমেদ, ছাত্তার গাজীর পুত্র আব্দুল গফুর গাজী, পলাশপোলদক্ষিণপাড়ার কামাল হোসেনের পুত্র আব্দুল্লাহ হোসেন জনি এবং কামালনগর গ্রামের সিদ্দিকুল ইসলাম বাবুর পুত্র জুম্মাতুল ইসলাম বনি। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশাশুনি উপজেলার ভারসাম্যহীন ওই নারী গত ২৬ আগস্ট বাড়ি থেকে বের হয়ে সাতক্ষীরা শহরে এস পথ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বুধবার রাতে উপজেলা যুবদলের আহবায়ক এখলাচ হোসেন ও সদস্য সচিব বিল্লাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২৬ আগস্ট রাতে বন্দবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ বিশ্বাস জেলা বিএনপি ও যুবদল বরাবর লিখিত অভিযোগ করেন। বহিস্কৃতরা হলেন, বন্দবিলা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক কবির হোসেন ও সাবেক সদস্য নন্টু হোসেন। লিখিত অভিযোগ বিএনপি নেতা ফিরোজ বিশ্বাস জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ব্যক্তিদল ভারি করতে তৎপর বন্দবিলা ইউনিয়ন বিএনপির আহবায়ক মনিরুজ্জামান তপনের বিরুদ্ধে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে সুনীল কুমার মন্ডল (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা পাওয়ার গ্রিড সাবস্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুনীল কুমার মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, বিনেরপোতা গ্রামের মনোহর মন্ডল (৪২), উত্তম কুমার শীল (৩৫), বাবু দেবনাথ (৩৮), সুরঞ্জন বিশ্বাস (৩৪), প্রহল্লাদ মল্লিক (৪০), বিরিঞ্চি মন্ডল (৫০) ও তরিকুল ইসলাম (৩৫)। প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি মেম্বার বিশ্বনাথ জানান, সুনীল মন্ডলসহ তারা ৮ জন একটি ইঞ্জিন ভ্যানে চড়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের…

Read More

রাজগঞ্জ সংবাদদাতা বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম শেষে রাজগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা আবারও আন্দোলন শুরু করেছে। গত শনিবারের আন্দোলন থেকে কলেজ অধ্যক্ষ আব্দুল লতিফকে স্বেচ্ছায় পদত্যাগের আহবান জানিয়ে বাহাত্তর ঘন্টা সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেছিল শিক্ষার্থীরা। সেই বাহাত্তর ঘন্টা গতকাল শেষ হলে আজ আবার ও আন্দোলনে নেমে যায় শিক্ষার্থীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের সেই দাবি অগ্রাহ্য করে বিভিন্ন মহলের সাথে দেনদরবার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কি কারণে অধ্যক্ষে পদত্যাগ করতে হবে প্রশ্ন করলে তারা জানান, তিনি একজন ইসলাম বিদ্বেষী, কলেজে মসজিদ ভেঙে বিনোদন কেন্দ্র বানানো, উন্নয়নের নামে প্রকল্প থেকে টাকা মেরে খাওয়াসহ পরীক্ষার সময় বর্ধিত ফি আদায়ের কথা তুলে ধরেন।…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার কাশেমপুরে জামায়াতকর্মী শহিদুল ইসলামকে গুলি করে হত্যার অভিযোগে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান ও সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ৩২ জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। সাতক্ষীরার জৈষ্ঠ্য বিচারিক হাকিম নয়ন বড়ালের আদালতে বুধবার মামলাটি করেন শহিদুল ইসলামের ভাই ইমাদুল হক। বিচারক মামলাটিকে এফআইআর হিসেবে নিতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন, তালা-কলারোয়ার সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সাবেক সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর থানার সাবেক ওসি এনামুল হক, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানসহ ৩২ জন। মামলার…

Read More

শার্শা সংবাদদাতা যশোরের শার্শার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থিরা। এর আগে তারা উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। বুধবার সকালে বিক্ষোভ মিছিলটি কলেজ প্রাঙ্গন থেকে শার্শার মহাসড়কে প্রদক্ষিণ করে। এ সময় স্কুল সময় সকালের দিকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ‘এক দফা এক দাবি,উত্তম তুই কবে যাবি, ‘স্বৈরাচার দুর্নীতিবাজ প্রিন্সিপ্যালের পদত্যাগ চাই’ এমন শ্লোগানে লেখা ব্যানার এবং প্লাকার্ড নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। পাশাপাশি অধ্যক্ষের দ্রুত পদত্যাগ চেয়ে স্কুল থেকে বিদায় নিতে আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, কলেজে নিয়োগ বাণিজ্য, উন্নয়ন বরাদ্দের টাকা আত্মসাৎ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষকদের দমনসহ নানা অভিযোগ…

Read More

যবিপ্রবি সংবাদদাতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে খুলনার পাইকগাছার ২০০ বন্যার্ত পরিবারের মাঝে উপহার সামগ্রি ও খাদ্য সহযোগিতা পৌঁছে দিতে রওনা হয়েছে টিম ‘উন্নত মম শির’ এর প্রতিনিধি দল। এর আগে দুই ধাপে নোয়াখালী, ফেনী ও কুমিল্লায় ৯০০ পরিবারের জন্য খাদ্য সহযোগিতা নিয়ে যায় টিম ‘উন্নত মম শির’। বুধবার ভোরে এক ট্রাক উপহার সামগ্রি (ত্রাণ) নিয়ে যাত্রা করে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ও ‘উন্নত মম শির’ এর ৯ সদস্য বিশিষ্ট একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সিরাজুল ইসলাম। জানা যায়, বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত নগদ ৯ লাখ ৪ হাজার ৫২ টাকা…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা ১০ বছর আগে পুলিশ বাড়ি থেকে তুলে নেয়ার পর বিএনপিকর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় সাতক্ষীরার তৎকালীন পুলিশ সুপার, ৪ পুলিশ কর্মকর্তাসহ ৩৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম আনিছুর রহমান (২৮)। তিনি সাতক্ষীরা সদরের কুচপুকুর গ্রামের বাসিন্দা ছিলেন। ২০১৪ সালের ১৮ জুলাই আনিছুরকে বাড়ি থেকে তুলে নিয়ে যশোরের শার্শা থানাধীন বসতপুর গ্রামের একটি ফাঁকা মাঠে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটিকে তখন ‘ক্রসফায়ারে’ (বন্দুকযুদ্ধে) নিহত বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়। এ ঘটনায় নিহত আনিছুরের ভাই মকফুর রহমান বাদী হয়ে মঙ্গলবার সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেছেন। বাদীপক্ষের আইনজীবী মশিউর রহমান বিষয়টি নিশ্চিত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অমিত দেব নাথ সাক্ষরিত এক পত্রে যশোর চেম্বার অব কমার্সের প্রশাসকের মেয়াদ ৪ মাস (১২০ দিন) বাড়ানো হয়েছে। মঙ্গলবার দেয়া ওই চিঠিতে নির্বাচনের ৯০ দিন আগে ৩ সদস্যর নির্বাচন বোর্ড গঠন ও ৮০ দিন আগে তফসিল ঘোষণা করতে বলা হয়েছে। অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যেই হতে হবে যশোর চেম্বারের নির্বাচন। জানা যায়, ২০১১ সালের ১৬ এপ্রিল যশোর চেম্বারের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জেলা বিএনপির তৎকালীন যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের নেতৃত্বাধীন প্যানেল জয়ী হয়। ২০১৪ সালের ২৩ এপ্রিল ঘোষিত তফসিল অনুযায়ি ১২ জুলাই ভোট হওয়ার কথা ছিল। কিন্তু সেই নির্বাচন ভেস্তে…

Read More