বাংলার ভোর প্রতিবেদক মঙ্গলবার বিকেলে যশোর ইন্সটিটিউটের বি সরকার মেমোরিয়াল হলের দ্বিতীয় তলার নিজস্ব কার্যালয়ে অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের আয়োজনে বিদ্রোহী কবির মহাপ্রয়াণ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রতিষ্ঠানের সহসভাপতি নজরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনা করেন অগ্নিবীণার উপদেষ্টা কবি ও গীতিকার কাসেদুজ্জাামান সেলিম, শিক্ষাবোর্ডের সাবেক উপসচিব উপদেষ্টা আব্দুল খালেক, দৈনিক গ্রামের কাগজের বিশেষ প্রতিনিধি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, যশোর নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এসএসম জিল্লুর রহমান। উপস্থিত ছিলেন অগ্নিবীণার উপদেষ্টা বর্ষীয়াণ কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, সাবেক অধ্যক্ষ সচীন্দ্রনাথ গাইন, কন্ঠশিল্পী ও জপ্রতিনিধি কুতুব উদ্দিন বিশ্বাস, নাট্যকার অশোক বিশ্বাস প্রমুখ। সভায়…
Author: banglarbhore
যবিপ্রবি সংবাদদাতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী বিতর্কিত শিক্ষক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. সুজন চৌধুরীকে নিজ বিভাগ থেকে অপসারণ চায় সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ৪র্থ বর্ষের এক শিক্ষার্থী জানান, স্বৈরাচারী শেখ হাসিনার মদদপুষ্ট এবং সহযোগী এমন একজন শিক্ষক এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে অংশগ্রহণ করে কি করে?! তার হাতে এখনো সাধারণ শিক্ষার্থীদের রক্তের দাগ লেগে আছে। আমরা চাই সে চাকরী থেকে দ্রুত ইস্তফা নিয়ে সসম্মানে চলে যাবে। না হলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলবো। তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, শিক্ষক সমাজ আমাদের ন্যায়পাল। কিন্তু উনি(সুজন স্যার) কোটা সংস্কারের মত…
যবিপ্রবি সংবাদদাতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জনসংযোগ শাখার অফিসের তালার চাবি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাণিজ্যের হোতা হায়াতুজ্জামান মুকুলের বিরুদ্ধে। ডিন অফিসে কর্মরত থেকেও জনসংযোগ শাখার গোপনীয় নথি থাকা লকারের চাবি নিয়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ নথি গায়েবের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট দফতরে কর্মরতরা। মঙ্গলবার আনুমানিক দুপুর দুইটার দিকে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। ২০২৩ নিয়োগ বাণিজ্যে সরাসরি জড়িত থাকা প্রমাণিত হওয়ায় মুকুলকে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিসে বদলি করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মুকুলের নিয়োগ বাণিজ্যে জড়িত থাকার বিষয়টি হাতেনাতে ধরেন তৎকালীন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মেহেদী হাসান। সে সময় নিয়োগ বাণিজ্যের ড. ইকবালের…
সাতক্ষীরা ও তালা সংবাদদাতা শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় জামিন পেয়েছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ জন নেতাকর্মী। মঙ্গলবার (২৭ আগস্ট) হাইকোর্টের ১১ নম্বর বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেছেন। ফলে তিনিসহ এ মামলায় সাজাপ্রাপ্ত অন্যান্য আসামিদের মুক্তিতে আর কোনো বাধা রইলো না। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের স্ত্রী ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল জানান, ২০০২ সালে কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালত সাবেক এমপি হাবিবসহ বিএনপির ৫০ জন নেতাকর্মীকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এর মধ্যে বিএনপির…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোরর পুলিশ সুপার মাসুদ আলমকে বদলি করা হয়েছে। যশোরে নতুন পুলিশ সুপার আসছেন ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জিয়াউদ্দীন আহমেদ। যশোর ছাড়াও ঝিনাইদহ, মাগুরাসহ দেশের ২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়। একই সাথে নতুন করে ২৪ কর্মকর্তাকে ২৪ জেলার এসপি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব মাহাবুর রহমান শেখ।
বাংলার ভোর প্রতিবেদক যশোরে টোলের টাকা না দেওয়াকে কেন্দ্র করে রুস্তম আলী (৪০) নামে এক ফুল ব্যবসায়ীকে ব্লেড দিয়ে গলায় জখম করেছে দুর্বৃত্ত। মঙ্গলবার সন্ধ্যার ৬টার দিকে শার্শা নাভারণ পুরাতন বাজারে এ ঘটনা ঘটে। আহত রুস্তম ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামের বাসিন্দা। হাসপাতালে আহত রুস্তম জানিয়েছেন, প্রতিদিনের মত মঙ্গলবার বিকেলে নাভারণ পুরাতন বাজারে ফুল বিক্রি করছিলেন। এ সময় স্থানীয় সাইদুর রহমান বাজারের টোলের টাকা চাইলে তিনি না দেয়ায় সে হঠাৎ করে একটি ব্লেড দিয়ে গলায় হত্যার উদ্দেশে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। জরুরী বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক জানিয়েছেন, আহত রুস্তম গলার…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা বিএনপির ত্রাণ তহবিলে মঙ্গলবারও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রি প্রদান করা হয়েছে। জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম ত্রাণ সামগ্রি গ্রহণ করেন। দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা দুর্গত মানুষের জন্য যশোর জেলা বিএনপি গত কয়েক দিন ধরে ত্রাণ সংগ্রহ করছে। মঙ্গলবার জেলা বিএনপির ত্রাণ তহবিলে দলীয় নেতাকর্মী ছাড়াও যশোরের বিভিন্ন ব্যবসায়ী, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রির অংশ হিসেবে নগদ অর্থ, শুকনা খাদ্য ও বস্ত্র প্রদান করা হয়। এছাড়া ব্যক্তি পর্যায়েও অনেকে জেলা বিএনপির…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে নগদ টাকা ও সোনার অলঙ্কার চুরির অভিযোগে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে গত সোমবার বিকেলে কোতয়ালি থানায় মামলা করেছেন সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। বর্তমানে তিনি বিরামপুরের একটি বাড়িতে ভাড়া থাকেন। আসামিরা হলেন, বিরামপুরের বাবর আলীর মেয়ে মনিরা খাতুন ও স্ত্রী আনোয়ারা বেগম। মহিদুল ইসলামের অভিযোগ, একবছর আগে মনিরা খাতুনের সাথে তার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর মহিদুল ইসলাম লক্ষ্য করেন, তার স্ত্রী মনিরা খাতুন প্রতিনিয়ত কারো সাথে মোবাইল ফোনে গল্প গুজব করছেন। মহিদুল ইসলাম স্ত্রীর মোবাইল ফোন পরীক্ষা করে দেখতে পান, মনিরা খাতুন তার সাবেক স্বামী শিমুলের সাথে গল্প করতেন। পরে…
বাংলার ভোর ডেস্ক অন্তর্র্বতীকালীন সরকারের আহ্বানে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গণপদত্যাগ ও গণছুটি কর্মসূচি প্রত্যাহার করেছেন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের ৮০ ভাগ অঞ্চলের প্রায় ১৪ কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহকারী ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈতশাসন ও ৪৭ বছর ধরে চলমান শোষণ, বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির জন্য আরইবি-পবিস একীভূতকরণসহ অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন এবং সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের ২ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া চলমান। দেশের বর্তমান প্রেক্ষাপটে বন্যাদুর্গত মানুষের কথা বিবেচনায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নবগঠিত অন্তর্র্বতীকালীন সরকারের বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয়,…
বাংলার ভোর ডেস্ক গোপালগঞ্জে একটি মানহানি মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান খালাস পেয়েছেন। মঙ্গলবার গোপালগঞ্জ মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া এ আদেশ দেন বলে আদালতের বেঞ্চ সহকারী স্বপন কুমার ওঝা জানান। মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর তারেক রহমান আওয়ামী লীগ নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে ওই বছরের ২১ ডিসেম্বর আদালতে একটি মানহানি মামলা করেন। অন্যদিকে, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ অন্যদেরকে মারধরের একটি মামলা থেকে একই আদালত খালাস দিয়েছে বলে জানান বেঞ্চ সহকারী স্বপন কুমার ওঝা।